প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের রাজারহাটে মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরের দিকে দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশ কুড়িগ্রাম জেলে প্রেরণ করেছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নাজিমখান ইউনিয়নের মমিন এবং মল্লিকবেগ কুঠিপাড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বকসি (৪৬) ও মজনু মিয়া (৩৫)।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা প্রকাশ্যে মাদক সেবন করে এলাকায় অস্থিরতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছিলেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে রাজারহাট থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এবং তাদের আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মিজানুর রহমান বকসি ও মজনু মিয়াকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন