ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহায়তা করতে চায় চীন


তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহায়তা করতে চায় চীন

তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহায়তা করতে চায় বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চীনের বেইজিংয়ে এই উক্তিটি করেন তিনি।

মাহদী আমিন আরও জানান, ‘মিউচুয়াল ট্রাস্ট, আত্মনির্ভরতা ও সম্মানের সম্পর্কের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা করেছে। এটাই বাংলাদেশ সরকারের অর্জন।’

আরও পড়ুন: ইশরাক হোসেনকে অস্ত্র হাতে রাস্তায় নামতে হলো স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার জন্য

চীনের এক রাষ্ট্র নীতিতে বাংলাদেশ সমর্থন করে জানিয়ে উল্লেখ করেন, ‘গুরুত্বপূর্ণ ১৬টি পয়েন্ট সম্বলিত একটি যৌথ ইশতেহার প্রণীত হয়েছে। বড় ট্রেডিং পার্টনার হিসেবে চীনকে চিহ্নিত করা হয়েছে; যদিও এক্সপোর্ট কম, তবে আমদানি বেশি। এ কারণে কীভাবে এই বাণিজ্য ঘাটতি কমানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে চীনের ট্রেড বাংলাদেশে বাড়ানো যায়, তা নিয়েও দুই সরকার কথাবার্তা বলেছে।’

আনোয়ারায় ইকোনোমিক জোন তৈরিতে দ্রুত কাজ শুরু করতে পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার বক্তব্য, ‘এখানে চীনের উন্নয়ন সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহযোগিতা করতে চায়। মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে আলোচনায় মিয়ানমার ও বাংলাদেশর মধ্যে মধ্যস্থতায় সব ধরনের সহায়তা করবে চীন।’

এছাড়া, বাংলাদেশ ব্রিকসে আবেদন করলে বেইজিং সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে বলেও মাহদী আমিন জানান।

আরও পড়ুন: বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহের কুফল নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিপাক্ষিক বৈঠকের পরও একান্ত আলাপে শি জিনপিং-তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


দ্বিপাক্ষিক বৈঠকের পরও একান্ত আলাপে শি জিনপিং-তারেক রহমান

রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে চীন। ঢাকা-নাইপেদো আলোচনায় মধ্যস্ততায় সব ধরণের সহযোগিতা করবে বলে জানিয়েছে বেইজিং।

এছাড়াও মিয়নমার হয়ে ঢাকা-বেইজিং ইকোনমিক করিডোরে আগ্রহ প্রকাশ করেছে শি জিনপিংয়ের সরকার।

শুক্রবার (২৬ জুন) চীনের সর্বোচ্চ ক্ষমতাধর ও রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর আলোচনার বিষয়বস্তু তুলে ধরে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা।

দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও শি জিনপিং ও তারেক রহমানের একান্ত বৈঠক হয়েছে বলেও জানান তারা।

উপদেষ্টারা বলেন, প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা হয়েছে। এই সম্পর্ক শুধু ব্যবসায় সীমাবদ্ধ থাকবে না, বরং দীর্ঘমেয়াদি বন্ধুত্বে রূপ নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠিত তাজিয়া মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠিত তাজিয়া মিছিল

আজ ১০ মুহাররম, পবিত্র আশুরা। এটি হিজরি মুহাররম মাসের দশম দিন। ইতিহাসের প্রেক্ষাপটে শোক ও ত্যাগের মহিমার মাধ্যমে দিনটি মুসলিম বিশ্বজুড়ে গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হচ্ছে। পবিত্র আশুরা উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবছরের মতো এবছরও পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে আজ সকাল সাড়ে ৯ টায় নগরীর নতুন বাজার মড়কখোলার পোল এলাকা থেকে তাজিয়া মিছিল বের হয়েছে। এই মিছিল ধর্মীয় স্লোগানসহ ব্যানার, ফেস্টুন এবং রঙিন পতাকা সঙ্গে নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আজকের উপলক্ষে সন্ধ্যায় পাক পাঞ্জাতন পরিষদের আয়োজনে দোয়া মোনাজাত ও আশুরা মাহফিলের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, আজকের এই দিনটিতে কারবালার সকল শহীদদের স্মরণ করে এই মিছিল পরিচালিত হচ্ছে। তারা বলেন, "এই মিছিলের মাধ্যমে আমরা সমাজে একটি বার্তা পৌঁছে দিতে চাই, শিয়া কিংবা সুন্নি নয়, আমরা সকলেই মুসলমান, এইটাই আমাদের বড় পরিচয়।"

তাজিয়া মিছিলকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া র‌্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিছিলের সঙ্গে ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বিদেশি নাগরিকদের সম্পর্কে যা জানা গেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বিদেশি নাগরিকদের সম্পর্কে যা জানা গেছে

 বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জন হয়েছে। এই সংখ্যা অন্তর্ভুক্ত করেছে বেশ কয়েকজন বিদেশি নাগরিক।

-দুই ব্রাজিলীয়-

ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, এই ভূমিকম্পে দেশটির দুই নাগরিক, একজন পুরুষ ও একজন নারী মারা গিয়েছেন।

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এই সংবাদের বিস্তারিত তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের স্বজনদের জন্য প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে।

-একজন দ্বৈত নাগরিক-

রোমের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, কারাকাসে জন্ম নেওয়া এবং ইতালি ও ভেনেজুয়েলার দ্বৈত নাগরিক পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলে এক ভবন ধসে প্রাণ হারিয়েছেন।

ইতালির সরকারি হিসাব অনুযায়ী, ভেনেজুয়েলায় প্রায় এক লাখ ৭০ হাজার ইতালীয় পাসপোর্টধারী ব্যক্তি বসবাস করেন।

-দুই চীনা-

কারাকাসে অবস্থিত চীনা দূতাবাসের বরাত দিয়ে বেইজিংয়ের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ভূমিকম্পে নিহতদের মধ্যে দুই চীনা নাগরিকের মৃত্যু নিশ্চিত হয়েছে।

দূতাবাসটি তাদের সরকারি উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থানরত চীনা নাগরিকদের আফটারশক এবং অন্যান্য ভূমিকম্পজনিত সম্ভাব্য দ্বিতীয় দফার দুর্যোগ সম্পর্কে সতর্ক থাকতে আহ্বান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুগলের চাকরি ছাড়লেন রেস্তোরাঁ ব্যবসায়, বছরে আয় প্রায় ২৮ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


গুগলের চাকরি ছাড়লেন রেস্তোরাঁ ব্যবসায়, বছরে আয় প্রায় ২৮ কোটি টাকা

 

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি হালাল বারবিকিউ রেস্তোরাঁ প্রতিষ্ঠা করতে ৪ লাখ ৫০ হাজার ডলার (প্রায় সাড়ে ৫ কোটি টাকা) বেতনের চাকরি ছেড়ে দিয়েছেন এক প্রযুক্তিবিদ, যার নাম সালাহউদ্দিন আবদুল-কাফি।

তার বয়স ৩৫ বছর। তিনি প্রযুক্তি কম্পানিতে ১৪ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য গুগল, মাইক্রোসফট, ইউটিউব এবং ক্রুজের মতো বড় বড় প্রতিষ্ঠান রয়েছে।

আবদুল-কাফি জানান, দীর্ঘ সময় কাজ করার পর তিনি প্রযুক্তি খাতে হতাশ হয়ে পড়েন।

তার মতে, এ খাতে মানুষের জীবন উন্নতের জন্য কাজের চেয়ে অধিকাংশ ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থ উপার্জনে। এ কারণেই তিনি সিদ্ধান্ত নেন একটি উচ্চ বেতনের চাকরি ত্যাগ করার। চাকরি ছেড়ে দেওয়ার পর তিনি নিজের বেতন ৫০ শতাংশেরও বেশি কমিয়ে একটি ধর্মীয় অলাভজনক প্রতিষ্ঠানে নিয়োগগ্রহণ করেন।

এরপর তিনি সান ফ্রান্সিসকো ছেড়ে চলে যান। সেই সময়, তিনি দিনের চাকরির পাশাপাশি বন্ধুদের জন্য রাতের খাবার রান্না ও বারবিকিউ আয়োজন করতেন। তার রান্না দেখার পর বন্ধুদের প্রশংসা করতেন। আবদুল-কাফি বলেন, সেটাই ছিল তার নতুন পরিকল্পনার সূচনা। তিনি ভাবতে শুরু করেন টেক্সাসে বারবিকিউ নিয়ে এমন কিছু করা যাবে কি না, যা আগে কেউ করেনি। বিজনেস ইনসাইডারকে তিনি জানিয়েছেন, সেই ভাবনা থেকেই 'কাফি বারবিকিউ' শুরু করার পরিকল্পনা রচনা হয়। রেস্তোরাঁটি ২০২৪ সালের ডিসেম্বরে উন্মুক্ত হয়। শুরুর সময় তারা তিন দিনের খাবার প্রস্তুত করে। কিন্তু প্রথম দিনেই সমস্ত খাবার বিক্রি হয়ে যায়, যা সকলকে অবাক করে দেয়। এরপর সেই রাতেই আবার রান্না শুরু করতে হয়।

অল্প সময়ের মধ্যেই রেস্তোরাঁটি টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে। আবদুল-কাফি বলেছেন, তার রেস্তোরাঁর আয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত বছরে তাদের আয় ছিল প্রায় ২৩ লাখ ডলার (প্রায় ২৮ কোটি ২১ লাখ টাকা)। এ বছর আশা করা হচ্ছে তা বাড়তে বাড়তে প্রায় ৪০ লাখ ডলারে (প্রায় ৪৯ কোটি ৭ লাখ টাকা) পৌঁছাবে। তিনি জানান, ব্যবসা ভালো চললেও তিনি রেস্তোরাঁ থেকে এখনও নিজের জন্য এক ডলারও নেননি। তিনি তার সঞ্চয়ের টাকা থেকেই জীবন নির্বাহ করছেন।

রেস্তোরাঁ দ্রুত সফল হলেও খরচও অনেক বেশি। আবদুল-কাফি জানান, ব্যবসা পরিচালনা করতে প্রত্যেক মাসে প্রায় ২ লাখ ১৫ হাজার ডলার খরচ হয়। এর মধ্যে খাবারের জন্য যথেষ্ট পরিমাণ অর্থ, অর্থাৎ প্রায় ১ লাখ ২৫ হাজার ডলার প্রয়োজন। কর্মীদের বেতন দিতে খরচ হয় প্রায় ৫০ হাজার ডলার। ভাড়া বাবদ দিতে হয় প্রায় ১৫ হাজার ডলার। পাশাপাশি বিজ্ঞাপন, বিপণন এবং অন্যান্য খাতে বড় অঙ্কের টাকা ব্যয় হওয়ার প্রয়োজন পড়ছে।

তিনি বলেন, শুরুতে প্রায় ১০ লাখ ডলার বিনিয়োগ করা হলেও সেই টাকা এখনও পুরোপুরি ফিরে আসেনি। সে কারণে আবদুল-কাফি ভবিষ্যত নিয়ে আশাবাদী হলেও তিনি সতর্ক থাকছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%