ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহের কুফল নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা


বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহের কুফল নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নাটোরের বাগাতিপাড়ায় মাদকের অপব্যবহার ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও পরিবেশবান্ধব গাছ বিতরণ করা হয়।

সভায় বক্তারা উল্লেখ করেন, মাদকের অপব্যবহার শুধুমাত্র একজন শিক্ষার্থীর জীবনকে বিপর্যস্ত করে না, বরং এটি একটি পরিবার এবং সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। মাদকাসক্তির কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। তাই শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের প্রতি যথাযথ নজরদারি ও সহায়তা নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুন: চিন্ময়ের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে অনলাইনে গণস্বাক্ষর কর্মসূচি

বক্তারা আরও বলেন, বাল্যবিবাহের ফলে কিশোর-কিশোরীদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয় এবং তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ ব্যাহত হয়। একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ সুমনী আক্তার। সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সৈকত মোঃ রেজওয়ানুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে ১০০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও পরিবেশবান্ধব গাছ তুলে দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশের প্রতি তাদের দায়িত্ববোধ জাগ্রত করার বার্তা দেওয়া হয়।

আরও পড়ুন: ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবরার সৌজন্য সাক্ষাৎ

মতবিনিময় সভায় মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং প্রতিটি শিক্ষার্থীর শিক্ষার অধিকার ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার সালাউদ্দিন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইশরাক হোসেনকে অস্ত্র হাতে রাস্তায় নামতে হলো স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার জন্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


ইশরাক হোসেনকে অস্ত্র হাতে রাস্তায় নামতে হলো স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার জন্য

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে অস্ত্র হাতে রাস্তায় নামতে হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম ব্যর্থতাকে দায়ী করেছেন। তিনি মন্তব্য করেন যে, ব্যক্তি ইশরাক হোসেনকে সরিয়ে দিয়ে মূল প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ও জবাবদিহিকে আড়াল করা হচ্ছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘একজন প্রতিমন্ত্রী হয়েও কেন জনাব ইশরাক হোসেনকে নিজেই অস্ত্র হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে রাস্তায় নামতে হলো, সরকারের কাছে এই প্রশ্নের জবাব চাওয়া জরুরি। এর পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে।’

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, মাদক নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো যদি যথাযথ দায়িত্ব পালন করত, তাহলে একজন প্রতিমন্ত্রীকে মাঠে নামতে হতো না। এই পরিস্থিতির দায় কেবল ইশরাক হোসেনের একার নয়, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরও বর্তায়।

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘একজন প্রতিমন্ত্রীকে সরিয়ে দেওয়াই যদি সমস্যার সমাধান হিসেবে বিবেচিত হয়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত হবে কীভাবে?’

রাষ্ট্রীয় তদারকি ও ব্যবস্থাপনার দুর্বলতা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘একই ধরনের প্রশ্ন দেখা যায় যখন প্রধানমন্ত্রীকে হাসপাতালে গিয়ে টয়লেট পরিদর্শন করতে হয়। রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করলে প্রধানমন্ত্রীকে কেন সেখানে যেতে হবে?’

সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ঢাকতে ব্যক্তিকে বলির পাঠা বানিয়ে সংকট সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে ভবিষ্যতে যদি এসব ব্যর্থতার কারণে জনগণ রাস্তায় নেমে আসে, তখন সরকার কাকে পদত্যাগ করিয়ে দায় এড়াবে—সেই প্রশ্ন তোলেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘দিনশেষে ঘের দখল, দুর্নীতি ও ঘুষের মামলায় সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে জনাব ইশরাক হোসেনদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর-প্রতিমন্ত্রী সোহেল মনজুর

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর-প্রতিমন্ত্রী সোহেল মনজুর

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর, এমপি।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় পরিষদের সভাকক্ষে ভাণ্ডারিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ গুলোতে বিশেষ আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলনে সব ধর্মের মানুষ সমানভাবে অংশগ্রহণ করেছেন। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন ও মৌলিক অধিকার ভোগ করার সমান অধিকার রয়েছে।

দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব যেন প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকেও সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, এলাকাকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত রাখতে জনগণের সার্বিক সহযোগিতা প্রয়োজন। কোথাও কোনো অনিয়ম, দুর্নীতি বা আইনশৃঙ্খলাসংক্রান্ত সমস্যা দেখলে নির্ভয়ে প্রশাসনকে কিংবা সরাসরি আমাকে জানান। তথ্যদাতার গোপনীয়তা রক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ভাণ্ডারিয়া উপজেলা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান এর সভাপতিত্ব আরো বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ার জগলুল হসান। ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জমাদ্দার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার সব পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে বিশেষ আর্থিক অনুদান ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোর-সন্ত্রাসী-মানি লন্ডারারদের ফেরানোর অগ্রাধিকার তালিকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


চোর-সন্ত্রাসী-মানি লন্ডারারদের ফেরানোর অগ্রাধিকার তালিকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সৌদি আরবে দুজন বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে একটি ফাঁক রয়েছে। এই কারণে বাংলাদেশ সৌদি রাষ্ট্রদূতের কাছে ঘটনার বিস্তারিত তথ্য জানতে চেয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে কথা বলেন তিনি।

এছাড়াও, পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, হাসিনা সরকারের আমলে চোর, সন্ত্রাসী এবং মানি লন্ডারারদের দেশে ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার তালিকার মধ্যে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজায় রণবীর কাপুরের ‘কাবিরা’ গানে মঞ্চ মাতাল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


দুর্গাপূজায় রণবীর কাপুরের ‘কাবিরা’ গানে মঞ্চ মাতাল

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরকে সাধারণত বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়। তবে এবার তিনি অভিনয়ের বাইরেও গানের সুরে দর্শকদের মুগ্ধ করার সুযোগ পেয়েছেন।

ভারতের মুম্বাইয়ে দুর্গাপূজার মণ্ডপে গায়িকা হর্ষদীপ কৌরের সঙ্গে জনপ্রিয় গান ‘কাবিরা’ গেয়ে উপস্থিত দর্শকদের চমকে দিয়েছেন এই অভিনেতা।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের ঐতিহ্যবাহী নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার আয়োজনে রণবীর উপস্থিত হন। সেখানে গানের মঞ্চে উঠে হর্ষদীপ কৌরের সঙ্গে কণ্ঠ মেলান তিনি। মুহূর্তেই উৎসবের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

মুখার্জি-সামার্থ পরিবারের উদ্যোগে প্রায় আট দশক ধরে আয়োজিত হয়ে আসছে এই দুর্গাপূজা। এবারের আয়োজনেও তারকাদের উপস্থিতি ও উৎসবের নানা আকর্ষণ ছিল।

লাল-সোনালি রঙের কুর্তা এবং সাদা পায়জামায় সজ্জিত রণবীর প্রথমেই দেবী দুর্গার আশীর্বাদ নেন। পরে আলোকচিত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবিও তোলেন। এ সময় নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গেও দেখা হয় তার।

অনুষ্ঠানের বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মঞ্চে হর্ষদীপ কৌর ‘কাবিরা’ গানটি পরিবেশন করছেন। একপর্যায়ে রণবীর হাতে মাইক্রোফোন তুলে নিয়ে তার সঙ্গে গাইতে শুরু করেন। প্রিয় অভিনেতাকে এভাবে গানের মঞ্চে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শকেরা।

গানের একটি অংশে রণবীর মাইক্রোফোন দর্শকদের দিকে এগিয়ে দেন, যাতে তারাও গানের সঙ্গে কণ্ঠ মেলাতে পারেন। অন্যদিকে, হর্ষদীপ কৌর রণবীরের পরিবেশনার জন্য দর্শকদের হাততালি দিতে উৎসাহিত করেন। গানের কঠিন অংশগুলোতে অবশ্য অভিজ্ঞ গায়িকা হর্ষদীপকেই এগিয়ে দেন অভিনেতা।

রণবীরের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূজামণ্ডপের পরিবেশ হয়ে ওঠে আরও আনন্দমুখর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতেও দেখা যাচ্ছে, তার এমন ব্যতিক্রমী উপস্থিতি ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

বলিউডের তারকাদের কাছে উৎসবের মণ্ডপে উপস্থিত হওয়া নতুন কিছু নয়। তবে অভিনয়ের পাশাপাশি প্রিয় তারকাকে গানের সঙ্গে কণ্ঠ মেলাতে দেখা ভক্তদের জন্য বাড়তি আনন্দের বিষয়। দুর্গাপূজার আনন্দঘন পরিবেশে রণবীর কাপুরের এই পরিবেশনা তাই আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%