০৩:৫১ পি.এম
ঢাকা ওয়াসার রাজস্ব জোন-০৬–এর উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা এনায়েত করিমের বিরুদ্ধে বদলি, দায়িত্ব বণ্টন, পদাবনতি-সংক্রান্ত প্রভাব খাটানো এবং ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগে আরও বলা হয়েছে, কিছু কর্মচারীর সহযোগিতায় এসব অনিয়ম সংঘটিত হয়েছে।
অভিযোগকারীদের দাবি, রাজস্ব জোন-০৬–এ বদলি হয়ে আসা বা দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে নির্দিষ্ট এলাকা বা কোড বরাদ্দের বিনিময়ে অর্থ দাবি করা হয়। পাশাপাশি দায়িত্ব ধরে রাখার ক্ষেত্রেও নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এ কাজে কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর সহযোগিতার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা বিভিন্ন কর্মস্থলে বদলি হলেও তার আস্থাভাজন কয়েকজন কর্মচারীকে সঙ্গে নিয়ে যান এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের মধ্যে বণ্টন করেন। এর ফলে সংশ্লিষ্ট জোনে কর্মরত অন্য রাজস্ব পরিদর্শকদের স্বাভাবিক দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বলে অভিযোগকারীদের দাবি।
আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার
আরও অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরে ঢাকা ওয়াসার এক পদায়ন ও পদাবনতি-সংক্রান্ত আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, এক কর্মচারীকে নতুন পদে যোগদানের নির্দেশনা থাকা সত্ত্বেও তিনি পূর্বের দায়িত্বে বহাল ছিলেন এবং বেতন-ভাতাও গ্রহণ করেন। পরবর্তীতে প্রশাসনের নজরে বিষয়টি এলে সংশ্লিষ্ট নথিতে পরিবর্তন আনা হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, কিছু বিলিং সহকারীকে পদাবনতি বা চাকরিচ্যুতির ভয় দেখিয়ে অর্থ আদায়ের ঘটনা ঘটেছে।
অভিযুক্ত কর্মকর্তা এনায়েত করিম এর মুঠো ফোনে যোগাযোগ করেও তার মতামত নেয় সম্ভব হয়নি ।
আরও পড়ুন: সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার দিতে বাধার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন