প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দায়িত্ব পালনের সময় হাইওয়ে পুলিশের পিকআপভ্যানের ওপর মালবাহী ট্রাকটি উল্টে পড়ে গিয়ে পারভেজ মিয়া (৩০) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন।
এই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায়।
নিহত পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায় অবস্থিত।
পুলিশ জানায়, রাতে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল সিএনজিচালিত অটোরিকশার দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধারের জন্য রওনা দেয়। পথে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পুলিশের পিকআপভ্যানটির একটি চাকায় হাওয়া কম থাকায় চালক গাড়িটি সড়কের পাশে থামান।
ঠিক তখনই পেছন দিক থেকে আসা ধানের খোসাবোঝাই ট্রাকটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে পুলিশের পিকআপভ্যানের ওপর উল্টে পড়ে। ফলে পিকআপভ্যানের ভেতরে অবস্থানরত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুরিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন।
তিনি এও জানান, হাইওয়ে পুলিশ চাপা দেওয়া ট্রাকটি আটক করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন