১২:৫২ এম
রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের কারণে দগ্ধ হয়ে গৃহবধূ সাবার মৃত্যু ঘটেছে। তিনি শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার দেড় বছরের শিশু আরএস রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শিশুটির শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ার নামক ভবনের একটি ফ্ল্যাটে সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই দুর্ঘটনায় পাঁচজন দগ্ধ হন এবং তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, সাবার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। সাবার দেড় বছর বয়সী সন্তান রহমান, স্বামী আবদুর রহমানসহ আরও ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। আবদুর রহমানের শরীরের ৬ শতাংশ, সানজিদার শরীরের ৩৭ শতাংশ এবং শামসুন নাহারের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: গফরগাঁওয়ে প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন, স্বস্তির আশায় এলাকাবাসী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন