১২:৫৫ এম
নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে তিনি নিহতদের কবর জিয়ারত করেন। এরপর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় সংসদ সদস্য নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
আরও পড়ুন: গফরগাঁওয়ে প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন, স্বস্তির আশায় এলাকাবাসী
নিহত তিন কিশোর হলেন- উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন, হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার কামালের ছেলে আব্দুল করিম এবং রফিক উল্যাহর ছেলে শামীম।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর বিকালে উপজেলার চরজব্বরের কাঞ্চন বাজার থেকে চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা ওই তিন বন্ধু নিহত হন।
সাক্ষাৎকালে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তৌফিকের নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন