ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভাণ্ডারিয়ায় তাঁতীদলের উদ্যোগে দশআনি পুকুর পরিষ্কার, বৃক্ষরোপণ ও বাজার পরিচ্ছন্নতা


ভাণ্ডারিয়ায় তাঁতীদলের উদ্যোগে দশআনি পুকুর পরিষ্কার, বৃক্ষরোপণ ও বাজার পরিচ্ছন্নতা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমনের দিকনির্দেশনায় এবং ভাণ্ডারিয়া উপজেলা তাঁতীদলের ব্যবস্থাপনায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ভাণ্ডারিয়া পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক দশআনি পুকুরের কচুরিপানা, আগাছা ও জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

এ ছাড়া গৌরীপুর ইউনিয়নের মালিয়ার হাট বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং বাজারের বিভিন্ন স্থানের বর্জ্য অপসারণ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির আকন, পৌর বিএনপির আহ্বায়ক আবদুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আযাদ (মলাদ) জোমাদ্দার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইমান আলী, উপজেলা তাঁতীদলের সভাপতি মিরাজ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা বয়াতি ও সাধারণ সম্পাদক হাসান শেখ।
এ সময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

পুলিশ সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। ন্যাম ভবনের ৫ নং বিল্ডিং এর তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই বিষয়ে নিশ্চিত তথ্য প্রদান করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

বিস্তারিত আসছে..।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার ধামরাইয়ে কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


ঢাকার ধামরাইয়ে কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট

ঢাকার ধামরাইয়ে একটি ইজিবাইকের ব্যাটারি উৎপাদনকারী কারখানায় ঢুকে এক চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে ৭০ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে।

শনিবার গভীর রাতে সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় অবস্থিত ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লি.’ নামের কারখানায় এই ঘটনা ঘটে। আজ রবিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কারখানা কর্তৃপক্ষ এবং পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুইর নিজের রুমে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে তিনজনের একটি চোরচক্র কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ওই কর্মকর্তার ঘরের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে চোরেরা তার হাত-পা রশি দিয়ে বেঁধে গলায় ছুড়ি ধরে তার কাছ থেকে চাবি নিয়ে লকারে রাখা ৭০ লাখ টাকা নিয়ে যায়।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে পুকুরে মিলল যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে পরিবারের প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

গৌরীপুর প্রতিনিধি

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


গৌরীপুরে পুকুরে মিলল যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে পরিবারের প্রশ্ন
ময়মনসিংহের গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে শাকিব মিয়া (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগোপালপুর বাজারসংলগ্ন ঠাকুরবাড়ি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শাকিব রামগোপালপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। পড়াশোনা ছেড়ে বাবার ব্যবসায় সহযোগিতা করতেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান শাকিব। পরদিন সকালে বাড়ির সামনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সকাল আনুমানিক ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তখন পর্যন্ত মরদেহটি কার, তা শনাক্ত করা সম্ভব হয়নি।
এরপর সকাল ৯টার দিকে শাকিবকে ঘরে না পেয়ে তাঁর বাবা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের সদস্যরা পুকুরপাড়ে গিয়ে মরদেহটি শাকিবের বলে শনাক্ত করেন।
শাকিবের চাচা ও রামগোপালপুর বাজারের ব্যবসায়ী শিবুল মিয়া বলেন, তাঁর ভাতিজা সুস্থ ও স্বাভাবিক ছিলেন এবং ভালো সাঁতার জানতেন। যে স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেখানে পানির গভীরতা হাঁটু থেকে কোমর পর্যন্ত। তাঁদের পরিবারের সঙ্গে কারও পূর্বশত্রুতা বা জমিজমা নিয়ে বিরোধও নেই বলে জানান তিনি।
এ অবস্থায় সাঁতার জানা একজন সুস্থ যুবকের অল্প পানিতে মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
এদিকে মরদেহ উদ্ধারের পর স্বজন ও স্থানীয়দের ভিড়ের মধ্যে শাকিবের ব্যবহৃত মোবাইল ফোনটিও তাঁর ঘরে পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার। তবে ভিড়ের মধ্যে ফোনটি কোথাও পড়ে যেতে বা হারিয়ে যেতে পারে বলেও তাঁরা ধারণা করছেন।
শাকিবের মৃত্যুর কারণ দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে—তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাঁর পরিবার। প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পরিবার।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


রাজশাহী নগরীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকায় এক নারীকে শ্লীলতাহানি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: লক্ষীপুর এলাকার মৃত গোলাম কিবরিয়া জিকিরের ছেলে লাবিব সারাফাত রিদান (২১) ও হামিদুল আলম সনি (৩০)।

মামলার এজাহারের বরাত দিয়ে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ওই নারী, তাঁর স্বামী ও স্বজনদের পথরোধ করা হয়। এজাহার অনুযায়ী, ওষুধ কেনার একটি প্রস্তাবে তাঁরা রাজি না হলে তাঁদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে থাকা কয়েকজনের সঙ্গে তাঁদের হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ সময় ওই নারীকে টানাহেঁচড়া এবং তাঁর স্বজনদের মারধরের অভিযোগও করা হয়েছে।

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আবুল কালাম আজাদ জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) তৌহিদ রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হয়। এরপর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%