০২:৪৫ পি.এম
কুড়িগ্রামে সোনালি ব্যাংক পিএলসি উদ্যোগে বাংলা কিউআর কোডের ব্যবহার বৃদ্ধি এবং ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এই ক্যাম্পেইনটি বুধবার (১৫ জুলাই) দুপুরে সোনালি ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখার কার্যালয়ে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) আতাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, প্রিন্সিপাল অফিস, কুড়িগ্রামের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন সোনালি ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ সরকার।
আরও পড়ুন: রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা
এই ক্যাম্পেইনে ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা, শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ ক্রেতাদের অংশগ্রহণ দেখা যায়। উপস্থিতরা বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য লাভ করেন।
প্রধান অতিথি আতাহারুল ইসলাম তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে পরিচিত। শুধু একটি কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে সহজে অর্থ পরিশোধ করা সম্ভব। এটির ফলে নগদ অর্থ বহনের প্রয়োজনতা হ্রাস পায়, লেনদেনের স্বচ্ছতা এবং নিরাপত্তা বৃদ্ধি পায়, পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে গতি সঞ্চার হয়।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের বাংলা কিউআর গ্রহণের দিকে উৎসাহিত করা হয়। পাশাপাশি নিরাপদ ডিজিটাল লেনদেন, অনলাইন প্রতারণা প্রতিরোধ এবং কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবহারের বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের ধারনা দেওয়া হয়।
আরও পড়ুন: তিন প্রতিবন্ধীকে নিয়ে অসহায় ফয়সালের পরিবার, এক আয়ে চলে আটজনের সংসার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন