ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে সরকার: হুইপ দুলু


কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে সরকার: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন কৃষি-বান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।

হুইপ দুলু আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মধ্যে প্রণোদনার বিভিন্ন উপকরণ বিতরণ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।

তিনি আরো বলেন, কৃষির সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থাকে আধুনিক ও সহজলভ্য করা হচ্ছে। ইতোমধ্যেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের জন্য কৃষি ঋণ প্রদান, প্রণোদনা প্রদানসহ বিভিন্ন সুবিধার জন্যে কৃষক কার্ড প্রবর্তন করা হয়েছে এবং সারাদেশে কৃষকদের সুরক্ষায় কৃষক কার্ড প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

দুলু বলেন, কৃষকরা এই দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাদের ভাগ্য উন্নয়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। প্রণোদনার সার, বীজসহ বিভিন্ন উপকরণ প্রকৃত কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। অতীতের মতো কোনো অনিয়ম বা দুর্নীতি কখনোই বরদাশত করা হবে না।

অনুষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান এবং জেলা কৃষকদলের আহ্বায়ক হাসান আলী প্রমুখ।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে পাটক্ষেত থেকে উদ্ধার হল নিখোঁজ ব্যবসায়ী ইউসুফ ফকিরের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


ফরিদপুরে পাটক্ষেত থেকে উদ্ধার হল নিখোঁজ ব্যবসায়ী ইউসুফ ফকিরের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পুলিশ পাটক্ষেত থেকে ইউসুফ ফকির (৪৭) নামে এক ভুসি মাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে।

শনিবার (১৮ জুলাই) সকালে সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের লোকমান খাঁর ডাঙ্গি এলাকার একটি পাটক্ষেত থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত ইউসুফ ফকির সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের সহির উদ্দিন ফকিরের ছেলে। তিনি মমিন খাঁর হাটে ভুসি মালের ব্যবসা পরিচালনা করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৬ জুলাই সন্ধ্যার পর থেকে ইউসুফ ফকির নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি, এবং পরদিন ১৭ জুলাই তাঁর ভাতিজা সাইফুল ইসলাম ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শনিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে স্থানীয় কৃষকরা পাটক্ষেতে কাজ করতে গিয়ে একজনকে পড়ে থাকতে দেখতে পান। তারা কাছে যেতেই ইউসুফ ফকিরকে অচেতন অবস্থায় শনাক্ত করেন।

পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে এসে দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইউসুফ ফকিরকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকছড়ির গর্ব ইউসুফ জামিলের গন্তব্য এবার আল-আজহার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


মানিকছড়ির গর্ব ইউসুফ জামিলের গন্তব্য এবার আল-আজহার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কৃতি সন্তান হাফেজ মাওলানা ইউসুফ জামিল, বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন। তার এই গৌরবময় অর্জন উপলক্ষে আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

শুক্রবার (১৭ জুলাই) বাদ মাগরিব মানিকছড়ি ফুড হাউজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মুহাম্মদ নাছির উদ্দীন ইহ্সান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা নুর মোহাম্মদ, তিনটহরী মহিউস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিন, সহকারী পরিচালক হাফেজ ওমর ফারুক, সাফা-মারওয়া মাদ্রাসার মুহতামিম মুফতি দিদারুল আলম কাসেমী, মাওলানা জাফর আহমদ এবং সাংবাদিক ও শিক্ষক মো. আব্দুল মান্নান।

প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইউসুফ জামিল। অনুষ্ঠানে তার বাবা মো. রফিকুল ইসলাম, চাচা মো. শফিকুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম, বড় ভাই মো. আমিনুল ইসলাম ইমনসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আলোচকরা বলেন, আল-আজহারে অধ্যয়নের সুযোগ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি মানিকছড়ির জন্যও গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, ইউসুফ জামিল দেশে ফিরে ইসলামী জ্ঞান, গবেষণা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি আগামী প্রজন্মকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, প্রত্যন্ত জনপদ থেকেও মেধা, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা থাকলে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন সম্ভব। তাই তরুণদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।

অনুষ্ঠানের শেষে হাফেজ মাওলানা ইউসুফ জামিলের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা এবং তিনটহরী তাফসীরুল কুরআন পরিষদ-এর পক্ষ থেকে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে শুভকামনা জানিয়ে বিদায় জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যাকাণ্ডে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


মিঠামইনে বিএনপি নেতা হত্যাকাণ্ডে মামলা

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরের হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী মিঠামইন থানায় মামলাটি করেন।

মামলার তিনজন আসামি হলেন- বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত সুলতান মীরনের ছেলে হেলাল (২৪), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের নূর হোসেনের ছেলে মহিন উদ্দিন (৩২) এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের রহমত উল্লাহ খোকনের ছেলে শাকিল হোসেন, যিনি শাহীন নামেও পরিচিত (২৫)।

হত্যাকাণ্ডের পরপরই তাদের আটক করা হয়। বর্তমানে তারা জেলহাজতে রয়েছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং জানিয়েছেন, তাদেরকে ভাড়া করে আনা হয়েছিল।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর এবং তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করেন দুর্বৃত্তরা। এ ঘটনার সময় স্থানীয়রা চাপাতিসহ হেলালকে আটক করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে করিমগঞ্জের বালিখোলা থেকে অন্য দু’জনকে আটক করে। আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীর ও হাদিস মিয়াকে শহীদ সৈয়্দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন লিখিত এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

হত্যাকাণ্ডের নেপথ্যে কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে: ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলা শুধুমাত্র পদক জয়ের প্রতিযোগিতার বিষয় নয়, এটি সীমান্ত, ভাষা ও সংস্কৃতির বিভেদ অতিক্রম করে মানুষের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘস্থায়ী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্য অন্যতম শক্তিশালী মাধ্যম। এই মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

আমিনুল হক আরো জানান, ‘খেলাধুলার এমন একটি অনন্য শক্তি আছে, যা সব ধরনের সীমারেখা অতিক্রম করে অনেক মানুষের মধ্যে মিলন ঘটাতেই সক্ষম। আজ এখানে সাত শতাধিক অ্যাথলেট ও কর্মকর্তাদের একত্রিত হয়ে উপস্থিত হয়ে মনে হচ্ছে, খেলাধুলা কেবল প্রতিযোগিতার ক্ষেত্র নয়, বরং এটি শান্তি, বন্ধুত্ব এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও একটি শক্তিশালী মাধ্যম।’

তিনি অপ্রকাশিত এক প্রশ্নের জবাবে বলেন, ‘এই আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপের আয়োজন কেবল প্রশাসনিক সাফল্য নয়, পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংহতি ও পারস্পরিক আস্থার প্রতি বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন।’ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তরুণদের জন্য যে অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধের ভিত্তিতে একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে সেটি শান্তি এবং সম্মিলিত অগ্রগতি আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

সরকারের ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘যুব উন্নয়নকে সরকার জাতীয় অগ্রগতির প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করছে। বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো নির্মাণ, উচ্চমানের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে ধারাবাহিকভাবে বিনিয়োগ করা হচ্ছে। আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনে বাংলাদেশের অগ্রযাত্রার প্রমাণ হিসাবে এই সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ কাজ করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং স্বাগতিক বাংলাদেশের অংশগ্রহণকারী অ্যাথলেটদের স্বাগত জানিয়ে আমিনুল হক বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি ক্রীড়াবিদ তাদের নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করলেও তারা সম্মিলিতভাবে দক্ষিণ এশিয়ার ঐক্য ও সম্প্রীতির দূত।’

অ্যাথলেটদের উদ্দেশে তিনি বলেন, ‘বহু বছরের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মত্যাগের মাধ্যমে আপনারা এই মঞ্চে পৌঁছেছেন। প্রতিযোগিতায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করবেন, তবে ক্রীড়াসুলভ আচরণ, বিনয় ও পারস্পরিক সম্মান যেন সব সময় অটুট থাকে। বিজয় বিনয়ের সঙ্গে গ্রহণ করবেন এবং পরাজয় মর্যাদার সঙ্গে মেনে নেবেন। আপনারা এই নিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%