ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

হাম সন্দেহে আরও চার জনের মৃত্যু, নতুন রোগী ১,০০৫


হাম সন্দেহে আরও চার জনের মৃত্যু, নতুন রোগী ১,০০৫

 গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও চার জনের মৃত্যু হয়েছে। এক্ষেত্রে একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রন্ত হয়েছে ১ হাজার ৫ জন।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৭০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪১০ জন।

আরও পড়ুন: জাপান বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩৫ জন, আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৮৭৪ জন।

অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১০ হাজার ১৮২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৫৩ জন।

যে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৩৯ জন শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে লাগেজ হারানো যাত্রীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি বার্তা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুষ্ঠানে হট্টগোলের অভিযোগ, ফোনে তথ্য নিচ্ছে ইবি তদন্ত কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


অনুষ্ঠানে হট্টগোলের অভিযোগ, ফোনে তথ্য নিচ্ছে ইবি তদন্ত কমিটি

জাতীয় ছাত্রশক্তির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সৃষ্ট হট্টগোলের ঘটনাকে কেন্দ্র করে গঠিত তদন্ত কমিটি মোবাইল ফোনের মাধ্যমে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে, এমনটি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

এর আগে ২৬ জুলাই জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় সংগঠনের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির দ্বারা। ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও এখনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদনটি জমা পড়েনি।

সংগঠনের সূত্র জানায়, হবিগঞ্জ ও সিলেটে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় সংগঠনের নেতাকর্মীরা ব্যস্ত থাকায় নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। বর্তমানে সরেজমিনে না গিয়ে ফোনে সংশ্লিষ্টদের (স্টেকহোল্ডারদের) সঙ্গে কথা বলে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। পরবর্তী সিদ্ধান্তের পর বিস্তারিত জানানো হবে। ঘটনার দিনের পরিস্থিতির পূর্ণাঙ্গ তদন্তের জন্য কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের অনুমোদনক্রমে গঠিত তিন সদস্যবিশিষ্ট কমিটিতে রয়েছেন হাসিব আল ইসলাম, মাহফুজুর রহমান এবং শাবাব হোসেন মেহের।

ইবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান জানান, ঘটনার পরপরই প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা চিহ্নিত হওয়ায় এনসিপির একটি নেতাকে শোকজ করা হয়েছে। তিনি বলেন, কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয়ে কেউ আসেননি। এনসিপির শোকজ নোটিশের জবাব পাওয়ার পর হয়তো কিছু সিদ্ধান্ত আসতে পারে।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হট্টগোল সৃষ্টি করেন। এ সময় ইবি শাখা ছাত্রশক্তির নবগঠিত কমিটির আহ্বায়ক ফুয়াদ হাসানের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইফতেহার উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। এ ছাড়া প্রভৃত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং সারোয়ার তুষার এবং যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু। প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাকৃবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


গাকৃবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

এ সাক্ষাতের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক গবেষণা, শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ করা। বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের পারদু ইউনিভার্সিটি ওয়েনের অধ্যাপক ড. আহমেদ মুস্তফা এবং অবার্ন ইউনিভার্সিটি কলেজ অব অ্যাগ্রিকালচারের সহকারী অধ্যাপক টিমোথি জে. ব্রুস। ড. আহমেদ মুস্তফার উদ্যোগে এ সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।

বৈঠকে গাকৃবির ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হক, ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. এস. এম. রফিকুজ্জামান, সহকারী অধ্যাপক ইব্রাহিম রশিদ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকের সূচনায় অতিথিদের স্বাগত জানিয়ে উপাচার্য শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থার বিভিন্ন র‌্যাঙ্কিংয়ে গাকৃবি জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জন করেছে এবং বৈশ্বিক পরিমণ্ডলেও মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। তিনি কৃষি ও মৎস্য খাতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবিত প্রযুক্তি এবং কৃষকবান্ধব নতুন জাত উদ্ভাবনের বিষয়েও আলোকপাত করেন।

আলোচনায় শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং আধুনিক কৃষি ও জলজ সম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রতিনিধিদলের পক্ষ থেকে গাকৃবির সঙ্গে অবার্ন ইউনিভার্সিটি ও পারডু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেওয়া হলে উপাচার্য তা স্বাগত জানান। উভয় পক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা গবেষণা, উদ্ভাবন, মানবসম্পদ উন্নয়ন এবং দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

সাক্ষাৎ শেষে গাকৃবির পক্ষ থেকে বিদেশি অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে টিমোথি জে. ব্রুস বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ, আধুনিক গবেষণাগার ও ফিশারিজ অনুষদ পরিদর্শন করেন। তিনি গাকৃবির গবেষণা অবকাঠামো, চলমান বৈজ্ঞানিক কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনার প্রশংসা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালত কক্ষে অসুস্থ হয়ে অচেতন উগান্ডার বিরোধী নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


আদালত কক্ষে অসুস্থ হয়ে অচেতন উগান্ডার বিরোধী নেতা

উগান্ডার বিরোধীদলীয় নেতা কিজা বেসিগে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির সময় আদালতে হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

৭০ বছর বয়সী বেসিগে ২০২৪ সালের নভেম্বর থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে, কিন্তু তিনি তা অস্বীকার করেছেন। গত মাসে তার প্রধান আইনজীবীকেও গ্রেপ্তার করা হয়। আদালতের শুনানির সময়, বেসিগে রাষ্ট্র নিয়োজিত আইনজীবীর মাধ্যমে নিজের মামলা পরিচালনার বিরোধিতা করেন।

এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে কারারক্ষীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

তার স্ত্রী জানান, বেসিগে কিছু সময় অচেতন ছিলেন। তিনি কথা বলতে পারছিলেন না এবং ব্যথার প্রতিক্রিয়া দিচ্ছিলেন না।

কিজা বেসিগে দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির বিরোধিতা করে আসছেন। তিনি চারবার প্রেসিডেন্ট নির্বাচনে মুসেভেনির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০২৪ সালে তাকে কেনিয়া থেকে আটক করে উগান্ডায় ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি ও তার সহযোগী ওবেইদ লুতালে কারাগারে রয়েছেন।

সরকারের অভিযোগ, তারা প্রেসিডেন্ট মুসেভেনির সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন।

তবে বেসিগে ও লুতালে এই অভিযোগ অস্বীকার করেছেন। উগান্ডায় রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

বেসিগের স্ত্রী জানান, শুরুতে তাকে চিকিৎসা করার অনুমতি পাননি। পরে হাসপাতালে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়।

প্রথমে বেসিগেকে সরকারি মুলাগো ন্যাশনাল রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনি সেখানে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান। পরে, তাকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সেখানে সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে।

এদিকে, বেসিগের প্রধান আইনজীবী এরিয়াস লুকওয়াগো গত মাসে সেনাবাহিনীর হাতে আটক হয়ে কারাগারে রয়েছেন। আরেক আইনজীবী, কেনিয়ার রাজনীতিবিদ মার্থা কারুয়াকে বেসিগের আইনি সহায়তার জন্য উগান্ডায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়।

অসুস্থতার কারণে বেসিগেকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার, বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো। বুধবার (২৯ জুলাই) তার ছেলে অ্যাডাম আম্পা প্রেসিডেন্ট মুসেভেনি ও সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার কাছে মানবিক কারণে বাবাকে মুক্তি দেওয়ার আবেদন জানান।

আটকের পর এর আগেও কয়েকবার বেসিগেকে হাসপাতালে নেওয়া হয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আটক অবস্থায় অনশন করার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চলতি বছরের শুরুতেও তাকে অল্প সময়ের জন্য চিকিৎসা নিতে হয়।

বিরোধীদলীয় নেতা ববি ওয়াইন বলেছেন, গুরুতর অসুস্থ অবস্থায় বেসিগেকে আদালতে হাজির করা তার মৌলিক অধিকার ভঙ্গ করেছে। কিজা বেসিগে একসময় প্রেসিডেন্ট মুসেভেনির ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। কিন্তু ১৯৯৯ সালে তাদের সম্পর্কের অবনতি হলে তিনি রাজনীতিতে সক্রিয় হন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি তুলনামূলক কম সক্রিয় ছিলেন এবং ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেননি। সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আগষ্ট মাসে সমস্ত প্রকারের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী মাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে না।

বৃহস্পতিবার রাতের দিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দাম নির্ধারণের তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্য  বজায় থাকবে। ফলে নতুন মাস আগস্টজুড়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকায়, কেরোসিন ১৩৫ টাকায়, অকটেন ১৪৫ টাকায় এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।

এর আগে, গত ৩০ জুন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তিতে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। সেসময়ও দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%