০৯:১৯ পি.এম
শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিল দলের জন্য খবরটি বড় ধাক্কা হয়ে এলো। হ্যামস্ট্রিং চোটের কারণে অভিজ্ঞ মিডফিল্ডার লুকাস পাকেতা নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন না।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি সূত্র জানিয়েছে, পাকেতা এখনো পুরোপুরি সেরে ওঠেননি।
যার ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাকে মাঠে নামানোর সম্ভাবনা নেই। এমনকি, যদি ব্রাজিল ফাইনালে উঠতে না পারে তবে এবারের বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা আর থাকবে না।
আরও পড়ুন: দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: গয়েশ্বর চন্দ্র রায়
রাউন্ড অফ ৩২-তে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ২-১ গোলে জেতে ব্রাজিল।
সেই ম্যাচে পাকেতা হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন।
পাকেতার অনুপস্থিতিতে কোচ কার্লো আনচেলত্তির সামনে এখন মাঝমাঠ সাজানোর একটি চ্যালেঞ্জ আসছে। কারণ, আরেক তারকা মিডফিল্ডার কাসেমিরোরও নরওয়ের বিপক্ষে খেলার ব্যাপারে শঙ্কা দেখা দিয়েছে।
জাপানের বিপক্ষে ম্যাচের শেষ দিকে কিছুটা অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন কাসেমিরো। ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, কাসেমিরোর খেলাটা নির্ভর করছে ফিটনেস পরীক্ষা উতরানোর ওপর।
আরও পড়ুন: সন্ত্রাসের ভাষায় নয়, রাজনীতির ভাষায় হবে রাজনীতি: বিরোধীদলীয় নেতা
পাকেতার বিকল্প হিসেবে দানিলো সান্তোসকে মাঠে নামানো হতে পারে। আক্রমণভাগকে আরো শক্তিশালী করার জন্য এনদ্রিক অথবা গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে শুরুর একাদশে রাখা হতে পারে। এর জন্য আনচেলত্তিকে কৌশল ও ফরমেশন বদলাতে হতে পারে।
তবে স্বস্তির খবরও রয়েছে। ঊরুর চোট থেকে সেরে ওঠার পর অনুশীলন শুরু করেছেন উইঙ্গার রাফিনিয়া। প্রয়োজন হলে তাকে নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে। এছাড়া নেইমার জুনিয়র শুরু থেকেই খেলার জন্য প্রস্তুত আছেন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার (৬ জুলাই) রাত ২টায় আর্লিং হালান্ড-মার্টিন ওডেগার্ডদের নরওয়ের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। নিজেদের ফুটবল ইতিহাসে একমাত্র নরওয়ের বিপক্ষে কখনো জিততে পারেনি সেলেসাওরা। চারবারের মুখোমুখি লড়াইয়ে তারা দুটো ম্যাচে হেরেছে এবং অন্য দুই ম্যাচ ড্র হয়েছে।
আরও পড়ুন: আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ শুরু কাল, মাঠে নামছে বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন