ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: মীর হেলাল


খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য।

আজ বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ‘চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব-২০২৬’-এর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, তরুণরা যাতে খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারে, সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে ক্রীড়া কার্ড চালু করেছে। পাশাপাশি, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা দেশের ক্রীড়াঙ্গন আবারও প্রাণ ফিরে পাচ্ছে।

আরও পড়ুন: জঙ্গিবাদ ও উগ্রবাদের স্থান নেই: বিএনপির এমপি শাহজাহান

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য সরকার ক্রীড়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠ, অবকাঠামো ও খেলোয়াড় উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব-২০২৬-এর আহ্বায়ক ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাসেম বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস অ্যাড হক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ ১-০ গোলে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি (সাদা) দলকে পরাজিত করে।

আরও পড়ুন: পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরকত উল্লাহ বুলুর মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


বরকত উল্লাহ বুলুর মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ব্যবস্থা ঘোষণা করেছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এসব অপরাধে জড়িতদের কোনরকম ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

শনিবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পাবলিক হল গেইটে আয়োজিত একটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় ‘তারেক রহমানের নির্দেশ, মাদকমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে। বেগমগঞ্জ উপজেলা বিএনপি, চৌমুহনী পৌর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়েছিল।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বরকত উল্লাহ বুলু বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং আমাদের সমাজের জন্য একটি বড় হুমকি। তিনি বলেছিলেন, এসব অপরাধের সাথে জড়িতদের কোন রাজনৈতিক পরিচয় নেই ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসেবীদের কোন দল নেই। তাদের কোন ছাড় দেওয়া হবে না। যেখানেই পাওয়া যাবে, সেখান থেকেই গ্রেফতার করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, কেন্দ্রীয় কৃষকদলের নেতা শাহ আব্দুল্লাহ আল বাকী, বিএনপি নেতা জহির উদ্দিন হারুন ও মাহফুজুল হক আবেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আজ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ শনিবার বিকেল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমি হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি এবং স্থানীয় শিল্পীবৃন্দ কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি, গান, নৃত্য এবং হামদ-নাত পরিবেশন করেন। এরপর অতিথিরা বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের

জেলার নন্দীগ্রাম উপজেলায় আজ ভটভটি (শ্যালো ইঞ্জিন চালিত যান) উল্টে আকতারুল ইসলাম (৪০) এবং শফিকুল ইসলাম (৭০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শনিবার বিকালে নন্দীগ্রাম উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আকতারুল ইসলাম নাটোরের সিংড়া উপজেলার লিংগাইন নতুনপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। অন্যদিকে নিহত শফিকুল ইসলাম বগুড়া জেলার কাহালু উপজেলার পুরসর মধ্যপাড়া এলাকার মৃত এজামউদ্দীনের ছেলে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে সাতজন গরুর ব্যবসায়ী জয়পুরহাট থেকে ভটভটিযোগে গরু নিয়ে নাটোরের সিংড়ার দিকে পাচ্ছিলেন। পথিমধ্যেই বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ডে পৌঁছালে ভটভটি গাড়িটি (শ্যালো ইঞ্জিন চালিত যান) নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে যায়। এসময় সড়কে ভটভটির পাশে থাকা বাইসাইকেল চালক শফিকুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাইসাইকেলটি ওই ভটভটির নিচে চাপা পড়ে যায়। এর ফলে ঘটনাস্থলেই ভটভটিতে থাকা গরুর ব্যবসায়ী আকতারুল ইসলাম এবং বাইসাইকেল আরোহী শফিকুল ইসলাম মারা যান।

এ বিষয়ে নিশ্চিত করে কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে এসে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শেষ বিদায়ে শোকাহত লাখো ইরানির হুঙ্কার, রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


খামেনির শেষ বিদায়ে শোকাহত লাখো ইরানির হুঙ্কার, রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান শোক, আবেগ এবং প্রতিশোধের আহ্বানে মুখর হয়ে উঠেছে।

রাজধানী তেহরানের ইমামে খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে লাখো মানুষ তার জন্য শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন। এ সময় বহু শোকাহত সমর্থক প্রাণবন্ত অঙ্গীকার করছেন হত্যার প্রতিশোধ নেবেন। খবর সিএনএন ও রয়টার্সের।

৪০ বছর বয়সী আরশ রাহিমি রয়টার্সকে জানান, আমরা নিশ্চয়ই তার রক্তের প্রতিশোধ নেব। এখানে সবাই এসেছেন তাদের সর্বোচ্চ নেতার রক্তের প্রতিশোধ নিতে। আমাদের নেতা যেমন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের রক্তের শত্রুতা রয়েছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই ভালো হওয়ার নয়।

হামাদান প্রদেশ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়া হামিদ তিমোরি বলেন, আমার বাবা মারা যাওয়ার সময়ও আমি এইভাবে কাঁদিনি, যতটা কেঁদেছি সর্বোচ্চ নেতা শহিদ হওয়ার পর।

শনিবার (৪ জুলাই) আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে খামেনি এবং মার্কিন-ইসরাইলি হামলায় নিহত তার পরিবারের সদস্যদের কফিন জনসমক্ষে আনা হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, কাচে ঘেরা বিশেষ কফিনে রাখা হয়েছে খামেনির মরদেহ। তার পরিবারের সদস্যদের কফিনও পাশে রাখা হয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে এসে অনেকে কান্নায় ভেঙে পড়েন।

ভোর থেকেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স এবং আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। অনুষ্ঠান শুরুর আগেই পুরো প্রাঙ্গণ শোকাহত মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়। অনেককে দেখা গেছে কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে। তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনেও দীর্ঘ সারিতে অপেক্ষা করেন হাজারো মানুষ।

অনুষ্ঠানে অংশ নেওয়া বহু মানুষ লাল পতাকা বহন করেন, যা ইরানে প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত। এ সময় আমেরিকার মৃত্যু এবং প্রতিশোধ, প্রতিশোধ স্লোগানও দিতে দেখা যায়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। হামলার সময় তিনি তেহরানে নিজের আবাসিক ভবনে অবস্থান করছিলেন।

প্রথমে মার্চ মাসে তার দাফনের পরিকল্পনা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান তীব্র সংঘাতের কারণে তা স্থগিত করা হয়। পরে যুদ্ধবিরতির সুযোগে প্রায় চার মাস পর রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা ও দাফন সম্পন্ন হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%