ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশেতেও কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী


বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশেতেও কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে চব্বিশের জুলাই এ দেশে গণতন্ত্র ফিরে এসেছে। আজ আমরা মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করার সুযোগ পেয়েছি। বহু লড়াই ও সংগ্রামের মাধ্যমে ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনের ফলে স্বৈরাচার সরকারের বিদায়ে আমরা এখন এমন একটি অবস্থায় পৌঁছেছি।

তিনি আরও বলেন, আপনারা জানেনÑ যতবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটে। উন্নয়নের জোয়ার সবসময় এসেছে। এবারও এর ব্যতিক্রম হবে না।

এদিন বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা তুলে ধরেন।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন- সরকারের গঠনের পর প্রথম অধিবেশনেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি পাস হয়েছে। কুমিল্লার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এখন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে কুমিল্লা-৬ সদর আসনের বর্তমান সংসদ সদস্য একজন স্বপ্নবাজ মানুষ। রাজনীতিতে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি কীভাবে এলাকার উন্নয়নে কাজ করতে হবে, তা আমি তার কাছ থেকে শিখেছি।

তিনি আরো উল্লেখ করেন, প্রতিটি বিভাগে স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের জন্য একটি বড় প্রকল্প আসছে। যদিও কুমিল্লা এখনও বিভাগ হয়নি, তবে ইনশাআল্লাহ কুমিল্লায় স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের প্রকল্পটি আসছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে নাগরিক সভায় উন্নয়ন প্রস্তাবনা পেশ করেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।

মনিরুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকারের ৩ মাসের মধ্যেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ এবং ওয়াসা গঠন হয়ে গেছে। সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধির কাজ চলছে। আপনারা বর্তমান সরকারের প্রতি আস্থা থাকুন, আমি কথা দিচ্ছি, তারেক রহমানের হাতে এ দেশ পথ হারাবে না।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীর সঞ্চালনায় উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা বারের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন হেনা, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুসহ জেলা মহানগরের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘বর্তমান সরকার কেবল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেই থেমে নেই, বরং সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, তা নিয়মিতভাবে তদারকি করছে। সেজন্য দুর্নীতি করে কারোরই পার পাওয়ার সুযোগ নেই।’

শনিবার (৪ জুলাই) বিকালে নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান চলাকালীন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কৃষকদের মধ্যে উন্নত জাতের রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, জৈব সার, বৃক্ষরোপণ কর্মসূচির চারা এবং নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার কৃষকদের পাশে রয়েছে।

মাঠপর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, যা ইতিবাচক পরিবর্তন আনছে।’

তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকারের দেওয়া সহায়তাগুলো যথাযথভাবে ব্যবহার করলে উৎপাদন আরো বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক অর্থনীতি আরো শক্তিশালী হবে। তিনি একইসাথে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম।

এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের কৃষি সহায়তা কার্যক্রম কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি কৃষি খাতকে আরো গতিশীল করতে সহায়তা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতন সহ্য করেছি, প্রচুর প্রাণ দিয়েছি, জেল খেটেছি। কিন্তু তবুও মাথা নত করিনি।

খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি। বর্তমানে বাংলাদেশ নতুন করে গড়ে তোলার একটি সুযোগ সৃষ্টি হয়েছে।’

শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরো বলেন, ‘মাদকের আগ্রাসনে আমাদের সমাজে পরাজয় এসেছে। মাদকের আগ্রাসন যুবকদের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে। আমরা এটা হতে দিতে পারি না। আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ দুলুর (ত্রাণমন্ত্রী) নেতৃত্বে সেই সামাজিক আন্দোলন শুরু হয়েছে। জনগণকে সচেতন করে, জনগণের সঙ্গে নিয়ে ও জনগণের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটিই একমাত্র উপায়। বর্তমানে যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে।’

এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, ‘লালমনিরহাট থেকে শুরু হওয়া জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন সফল হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

অনুষ্ঠানের মূল আলোচক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘সীমান্তবর্তী জেলা হিসেবে লালমনিরহাটে মাদকের আগ্রাসন বৃদ্ধি পেয়েছে। আমাদের যুবসমাজ মাদকের আগ্রাসনে নষ্ট হচ্ছে। আমরা ২০০৩ সালে মাদকসহ সামাজিক অপরাধ দমনের জন্য ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলন শুরু করেছিলাম। তবে ফ্যাসিস্ট আমলে সেই আন্দোলন বন্ধ হয়ে যায়। আজ আবার নতুন করে সেই আন্দোলন শুরু হয়েছে। আমাদের লক্ষ্য মাদক, জুয়া, বাল্যবিয়ে সহ ছয়টি সামাজিক অপরাধ দমন করা।’

তিনি আরও বলেন, ‘যদি কোনো নিকাহ রেজিস্টার বাল্যবিয়ের সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে তার সনদ বাতিল করা হবে। সরাসরি আইন প্রয়োগের আগে, মাদকসেবী, বিক্রেতা বা পরিবহনকারীদের তালিকা করে সতর্ক করা হবে। তারপর আইনের প্রয়োগ করা হবে।’

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হাসান বলেন, ‘এক সময় আমরা জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন করেছি। সেই আন্দোলনের ফলে বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করেছিল। বর্তমানে সেই আন্দোলন সুফলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তিস্তা মেগাপ্রকল্প আজ আর স্বপ্ন নয়। এই সরকারের আমলে এটি বাস্তবায়িত হবে। একেবারেই আলোকিত লালমনিরহাটের এই সামাজিক আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়বে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য।

আজ বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ‘চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব-২০২৬’-এর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, তরুণরা যাতে খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারে, সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে ক্রীড়া কার্ড চালু করেছে। পাশাপাশি, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা দেশের ক্রীড়াঙ্গন আবারও প্রাণ ফিরে পাচ্ছে।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য সরকার ক্রীড়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠ, অবকাঠামো ও খেলোয়াড় উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব-২০২৬-এর আহ্বায়ক ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাসেম বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস অ্যাড হক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ ১-০ গোলে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি (সাদা) দলকে পরাজিত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরকত উল্লাহ বুলুর মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


বরকত উল্লাহ বুলুর মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ব্যবস্থা ঘোষণা করেছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এসব অপরাধে জড়িতদের কোনরকম ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

শনিবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পাবলিক হল গেইটে আয়োজিত একটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় ‘তারেক রহমানের নির্দেশ, মাদকমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে। বেগমগঞ্জ উপজেলা বিএনপি, চৌমুহনী পৌর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়েছিল।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বরকত উল্লাহ বুলু বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং আমাদের সমাজের জন্য একটি বড় হুমকি। তিনি বলেছিলেন, এসব অপরাধের সাথে জড়িতদের কোন রাজনৈতিক পরিচয় নেই ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসেবীদের কোন দল নেই। তাদের কোন ছাড় দেওয়া হবে না। যেখানেই পাওয়া যাবে, সেখান থেকেই গ্রেফতার করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, কেন্দ্রীয় কৃষকদলের নেতা শাহ আব্দুল্লাহ আল বাকী, বিএনপি নেতা জহির উদ্দিন হারুন ও মাহফুজুল হক আবেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%