ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু


টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিন বন্ধ থাকার পর দুই দেশের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে। আদানি-রপ্তানি শুরু হওয়ার ফলে বন্দরে প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে।

সোমবার (১ জুন) সকালে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে আমদানি-রপ্তানির সকল কার্যক্রমের সূচনা হয়।

এদিকে, ঈদের ছুটি কাটিয়ে ব্যবসায়ীদের আনাগোনা শুরু হওয়ায় বন্দরে প্রাণ চঞ্চলাত্য লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্নস্থান থেকে পণ্যবহণকারী ট্রাক বন্দরে প্রবেশ করতে দেখা যাচ্ছে। সকাল থেকে শ্রমিকরা বন্দর এলাকায় আসতে দেখা যায় এবং তারা বন্দরে প্রবেশ করছিলেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভপাতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ রাখা হয়েছিল। সোমবার সকাল থেকে আবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের টাকায় ৭৭ আসন কিনেছে জামায়াত-এনসিপি : রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের টাকায় ৭৭ আসন কিনেছে জামায়াত-এনসিপি : রাশেদ খান

বিএনপি নেতা রাশেদ খান দাবি করেছেন যে, অন্তর্বর্তী সরকারের সময়ে উন্নয়ন বরাদ্দের নামে দেওয়া অর্থ ব্যবহার করে জামায়াত ও এনসিপি নির্বাচনে সুবিধা নিয়েছে এবং এর মাধ্যমেই তারা ৭৭টি আসন পেয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত ও বিচার কার্যকর করা প্রয়োজন।

সোমবার (১ জুন) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ দাবি করেন।

রাশেদ খান এ বিষয়ে আরও বলেন যে, অন্তর্বর্তী সরকারের সময়ে জেলা পরিষদের তহবিল থেকে দেবীদ্বার উপজেলার উন্নয়নের জন্য কেন হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা পেয়েছিলেন, এ প্রশ্ন তোলেন তিনি। তিনি জানতে চান, এ সময় হাসনাত আব্দুল্লাহ সরকারের কোন পদে ছিলেন কি না।

তিনি উল্লেখ করেন যে, সম্প্রতি জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটি বক্তব্যে দাবি করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিজ আসনের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ নিয়ে গেছেন।

ঠিক একইভাবে জামায়াত এবং এনসিপির নেতাদেরও কোটি কোটি টাকা উন্নয়ন বরাদ্দ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

তার দাবি, অতীতে সর্বোচ্চ ১৮টি আসন পাওয়া একটি দল এবার ৭৭টি আসন পেয়েছে মূলত অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের অর্থ ব্যবহার করার কারণে।

তিনি অভিযোগ করেছেন যে, অন্য উপজেলার উন্নয়ন বঞ্চিত করে নির্দিষ্ট কিছু এলাকায় অর্থ বরাদ্দ দেওয়ার মাধ্যমে বড় ধরনের বৈষম্য, দুর্নীতি ও অনিয়ম করা হয়েছে। রাশেদ খান বলেন, ‘তাহের, হাসনাত ও আসিফ সাহেবরা শুধু নিজেদের এলাকায় উন্নয়ন বরাদ্দ নিয়ে গিয়ে বৈষম্য ও দুর্নীতির জন্ম দিয়েছেন। এটি ক্ষমার অযোগ্য।’

অন্তর্বর্তী সরকারের বিচার দাবি করে রাশেদ খান বলেন, রাজনৈতিক নেতাদের মাধ্যমে এ ধরনের উন্নয়ন বরাদ্দ দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যায় করেছে। তিনি আবারও অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত ও বিচার দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে?

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বীমা ও পুঁজিবাজারের কার্যক্রম আবারও পুরোদমে শুরু হয়েছে।

এ বছর ঈদুল আজহা উপলক্ষে মে মাসের ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এ ছুটির সঙ্গে যুক্ত হয় সাপ্তাহিক ছুটি।

যদিও চাকরিজীবীরা ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন, শিক্ষার্থীরা তবে আরও কিছুদিন ছুটিতে থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান অনুযায়ী ছুটিতে ভিন্নতা রয়েছে।

স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ছুটি থাকবে।

এছাড়া পরের দুই দিন, ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ফলে আগামী রবিবার (৭ জুন) থেকে পাঠদান আবার শুরু হবে।

মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, যেমন আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলো, স্কুল-কলেজের চেয়ে বেশি ছুটি কাটাচ্ছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্কুল-কলেজের চেয়ে এক সপ্তাহ বেশি ছুটি নিয়েছে।

মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।

এর পরের দুই দিন ১২ ও ১৩ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রবিবার) থেকে মাদরাসাগুলোতে পাঠদান শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ইউএফও ফাইল ঘিরে নতুন রহস্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


যুক্তরাষ্ট্রের ইউএফও ফাইল ঘিরে নতুন রহস্য

যখন যুক্তরাষ্ট্র নতুন করে প্রকাশ করেছে ইউএফও ফাইলগুলো, সেই পরিপ্রেক্ষিতে চীনের এক গবেষক একটি অদ্ভুত ভিডিও নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

বেইজিংয়ের গবেষক ঝাং নান বলেন, ২০২০ সালে ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের সামরিক ইনফ্রারেড সেন্সরে ধারণ করা প্রায় ৫ মিনিটের ভিডিওটি তাঁকে বিশেষভাবে আকর্ষণ করেছে।

ভিডিওটিতে একটি মানব-আকৃতির বস্তু আকাশে ভেসে থাকতে দেখা যায় এবং পরে হঠাৎ করে খুব দ্রুত অন্য স্থানে চলে যেতে দেখা যায়।

চীনা গবেষক ঝাং নান বলেছেন, বিশ্লেষণে ধারণা করা হয়েছে যে, ওই বস্তুর গতি পৃথিবীর মাধ্যাকর্ষণের চেয়ে প্রায় ৬০০ গুণ বেশি হতে পারে, যা বর্তমান প্রযুক্তি বা কোনো জীবিত প্রাণীর জন্য অসম্ভব বলে মনে হচ্ছে। তবে তিনি এটিও বলেছেন, পর্যাপ্ত তথ্য না থাকায় বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়।

এছাড়াও, তিনি জানান যে, বস্তুটির কোনো দৃশ্যমান ইঞ্জিন বা প্রপালশন সিস্টেম ছিল না এবং চলার সময় সেটির আকৃতিও পরিবর্তিত হতে দেখা গেছে।

সুতরাং, গবেষক ঝাং নান বলেছেন, ৬০০ জি-এর বেশি গতির সম্ভাবনাও পুরোপুরি বাতিল করা যায় না। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর থেকে প্রকাশিত নতুন ইউএফও ফাইলগুলো আগের ঝাপসা ছবির তুলনায় অনেক বেশি আকর্ষণীয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৫ দফা দাবি: লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৫ দফা দাবি: লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগ এবং সাবেক এমডিকে ফিরিয়ে আনাসহ ৫ দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে ব্যাংকের প্রধান কার্যালয় এলাকা।

আজ সোমবার (১ জুন) সকালে রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

আন্দোলনরত গ্রাহকদের দাবি লক্ষ্য করা গেছে, এই ৫ দফা বাস্তবায়ন না হলে তারা দেশজুড়ে লাগাতার কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। এদিকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, জলকামান এবং টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আন্দোলনকারী গ্রাহক আহত হয়েছেন বলে গ্রাহক সমাজ নিশ্চিত করেছে।

বিক্ষোভ সমাবেশ থেকে সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধিরা সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষায় ৫ দাবি উত্থাপন করেন–

১. খুরশীদ আলমের অপসারণ: এস আলম গ্রুপের অন্যতম সুবিধাভোগী ও সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে অবিলম্বে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করতে হবে।

২. সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল: ব্যাংকের পেশাদারিত্ব ও গতিশীলতা ফিরিয়ে আনতে সাবেক ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মুহাম্মদ ওমর ফারুক খানকে দ্রুত সপদে ফিরিয়ে আনতে হবে।

৩. যোগ্য নতুন গভর্নর নিয়োগ: দেশের ব্যাংকিং খাতের সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংককের জন্য একজন যোগ্য ও নিরপেক্ষ নতুন গভর্নর নিয়োগ দিতে হবে, অথবা বর্তমান গভর্নরের পদত্যাগ নিশ্চিত করতে হবে।

৪. চাকরিচ্যুতদের প্রবেশাধিকার নিষিদ্ধ: ব্যাংকের শৃঙ্খলা রক্ষার্থে পূর্বে বিভিন্ন অনিয়মের দায়ে চাকরিচ্যুত বা বিতর্কিত কর্মকর্তা-কর্মচারীদের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ যেকোনো শাখার সামনে আসা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।

৫. লাগাতার কর্মসূচির আলটিমেটাম: এই দাবিগুলো অনতিবিলম্বে মেনে নেওয়া না হলে সাধারণ গ্রাহকেরা আমানতের সুরক্ষা এবং ব্যাংকের সুনাম রক্ষায় লাগাতার অবরোধসহ আরো কঠোর কর্মসূচিতে যাবেন।

চেয়ারম্যান খুরশীদ আলমকে নিয়ে বিতর্ক ও ক্ষোভগুলো পরিষ্কার হচ্ছে। আন্দোলনকারী গ্রাহকদের মূল ক্ষোভ ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে ঘিরে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, খুরশীদ আলম বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থাকাকালীন বিতর্কিত এস আলম গ্রুপকে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নেওয়ার ক্ষেত্রে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহায়তা করেছিলেন।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের তীব্র ক্ষোভ ও আন্দোলনের মুখে খুরশীদ আলমসহ তৎকালীন চার ডেপুটি গভর্নর পদত্যাগ করতে বাধ্য হন। গ্রাহকদের অভিযোগ হচ্ছে যে, এমন একজন বিতর্কিত ও ক্ষমতাচ্যুত ব্যক্তিকে দেশের সবচেয়ে বড় শরিয়াহভিত্তিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া অত্যন্ত রহস্যজনক এবং এর পেছনে পুনরায় ব্যাংকটি লুটের গভীর ষড়যন্ত্র কাজ করছে।

গ্রাহকদের প্রতিনিধিদের মধ্যে একজন জানান, সকাল থেকে গ্রাহকেরা ব্যানার এবং ফেস্টুন নিয়ে শান্তিপুর্ণভাবে ব্যাংকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন।

সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ আজ অতর্কিতে অভিযান শুরু করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। এতে পুরো দিলকুশা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গ্রাহক সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের এই আকস্মিক বলপ্রয়োগে অন্তত ২৫ জন গ্রাহক আহত হয়েছেন। আহতদের সবাইকে তাৎক্ষণিকভাবে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত ২ জনকে ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইল শাখায় ভর্তি করা হয়েছে। এছাড়া আরো ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে।

পুলিশের প্রথম দফার বাধায় আন্দোলনকারীরা সাময়িক ছত্রভঙ্গ হয়ে গেলেও পরবর্তীতে তারা আবারও ইসলামী ব্যাংক এলাকার আশপাশের রাস্তায় অবস্থান নেন। এই ঘটনার পর থেকে ব্যাংক পাড়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যাংকের চারপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও গ্রাহকদের মধ্যে চাপা ক্ষোভ এবং উত্তেজনা কাজ করছে।

আন্দোলনকারীরা বলছেন আজ দুপুর আড়াইটায় ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় কোনোভাবেই খুরশীদ আলমকে অংশগ্রহণ করতে দেবেন না। বিষয়টি নিশ্চিত করতে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ তারা ইসলামী ব্যাংকের সামনে অবস্থান করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%