০১:৩০ পি.এম
ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বীমা ও পুঁজিবাজারের কার্যক্রম আবারও পুরোদমে শুরু হয়েছে।
এ বছর ঈদুল আজহা উপলক্ষে মে মাসের ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এ ছুটির সঙ্গে যুক্ত হয় সাপ্তাহিক ছুটি।
যদিও চাকরিজীবীরা ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন, শিক্ষার্থীরা তবে আরও কিছুদিন ছুটিতে থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান অনুযায়ী ছুটিতে ভিন্নতা রয়েছে।
আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী
স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ছুটি থাকবে।
এছাড়া পরের দুই দিন, ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ফলে আগামী রবিবার (৭ জুন) থেকে পাঠদান আবার শুরু হবে।
মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, যেমন আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলো, স্কুল-কলেজের চেয়ে বেশি ছুটি কাটাচ্ছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্কুল-কলেজের চেয়ে এক সপ্তাহ বেশি ছুটি নিয়েছে।
মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।
আরও পড়ুন: চুয়েটের শিক্ষা কার্যক্রম ৩৬ দিন পর আংশিক শুরু, আন্দোলন অব্যাহত
এর পরের দুই দিন ১২ ও ১৩ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রবিবার) থেকে মাদরাসাগুলোতে পাঠদান শুরু হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন