ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার


নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

 

 

পিরোজপুরের নেছারাবাদে পৃথক অভিযানে চিহ্নিত দুই নারী মাদক কারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে ও একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার তিনজনকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বরিশালে বিএমপির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৭, বিভিন্ন মামলায় আটক ১৪

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের ধলহার গ্রাম থেকে ৫০ গ্রাম গাঁজাসহ সাতটি মাদক মামলার আসামি রাবেয়া আক্তার সাথীকে (৩০) গ্রেপ্তার করা হয়। একই দিনে স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনটি মাদক মামলার আসামি শিল্পী বেগমকে (৩৮) আটক করে পুলিশ। একই রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের জিলবাড়ী গ্রামের হুলা এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ মো. কাওসার হোসেনকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। সাথী ও শিল্পী দু’জনই উপজেলার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার রাবেয়া আক্তার সাথী উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের মো. জলিল মিয়ার মেয়ে। শিল্পী বেগম স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. আফজাল হোসেনের মেয়ে। কাওসার হোসেন উপজেলার দৈহারী ইউনিয়নের চিনাবুনিয়া গ্রামের মো. আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাবেয়া আক্তার সাথী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন ও থানায় অভিযোগ করলেও অতীতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। একপর্যায়ে স্থানীয় জনতা তাকে মাদকসহ আটক করে গণধোলাই দিয়ে এলাকা থেকে বিতাড়িত করেছিল। পরে কিছুদিন আত্মগোপনে থেকে পুনরায় মাদক ব্যবসা শুরু করেন তিনি।

এদিকে শিল্পী বেগম স্বরূপকাঠি পৌরসভার উত্তর স্বরূপকাঠি এলাকায় নিজ বাড়িতে বসেই দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন।

আরও পড়ুন: উজিরপুরে ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুন্ডুকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অপপ্রচারের অভিযোগ

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি যে ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৭ বছরেও পাকা হয়নি লক্ষ্মীরহাট গ্রামের রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

মো : সুমন হাসান বাপ্পি,স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


৩৭ বছরেও পাকা হয়নি লক্ষ্মীরহাট গ্রামের রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লক্ষ্মীরহাট গ্রামের কাঁচা রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই রাস্তা। কাদা-পানি এবং বড় বড় গর্তে ভরা রাস্তাটিতে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা, বৃদ্ধ ব্যক্তিরা, নারী এবং সাধারণ পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এই ওয়ার্ডে চেয়ারম্যানসহ তিনজন জনপ্রতিনিধি থাকলেও রাস্তাটির উন্নয়নে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসীরা অভিযোগ করেছেন, তারা বহুবার সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বিষয়টি জানালেও রাস্তা সংস্কার বা চলাচলের উপযোগী করার কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। গ্রামবাসীরা জানায়, প্রায় ৩৭ বছর ধরে রাস্তাটি পাকা করার আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। গত বছর স্থানীয়রা নিজেদের উদ্যোগে রাবিশ ফেলে রাস্তা মেরামতের চেষ্টা করেছিলেন, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে রাস্তার এমন অবস্থা হয়েছে যে, অনেক মানুষ মোটরসাইকেল এবং বাইসাইকেল নিয়ে চলাচল করতে পারছেন না। বহু লোক বাধ্য হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করছেন। এলাকাবাসী ও শিক্ষার্থীরা দ্রুত রাস্তাটি সংস্কার এবং পাকা করার দাবি জানিয়েছেন। তারা ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সালাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুদৃষ্টি কামনা করে রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। গ্রামবাসীর প্রত্যাশা, যদি দ্রুত পদক্ষেপ নেওয়া হয় তবে শিক্ষার্থীসহ হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, মোঃ রায়হান কবির, আড়াইহাজারে ভূমি অফিস পরিদর্শন করেন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, মোঃ রায়হান কবির, আড়াইহাজারে ভূমি অফিস পরিদর্শন করেন

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক, মোঃ রায়হান কবির, আড়াইহাজারে ভূমি অফিস পরিদর্শন করেন।

আজ তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, আড়াইহাজার; উপজেলাবিষয়ক ভূমি অফিস, আড়াইহাজার; আড়াইহাজার থানা; মাহমুদপুর ইউনিয়ন পরিষদ, আড়াইহাজার; মাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিস, আড়াইহাজার; মাহমুদপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সফরসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য সরকারি দপ্তরগুলোকেও পরিদর্শন করেন। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রয়হান কবিরের এ সফরে তিনি আড়াইহাজার উপজেলায় আয়োজিত বিভিন্ন কর্মকর্তাগণ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সভায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি উক্ত পরিদর্শনকালে সরকারি দপ্তরগুলোর সেবাদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন। এছাড়া, তিনি জনগণ যাতে দুর্নীতিমুক্ত ও সহজে সেবা পেতে পারে, সেই লক্ষ্যেই দপ্তরগুলোর সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

আড়াইহাজার উপজেলা, নারায়ণগঞ্জ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল শুক্রবার পবিত্র আশুরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


আগামীকাল শুক্রবার পবিত্র আশুরা

আগামীকাল শুক্রবার পবিত্র আশুরা। এটি হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের ১০ তারিখ। মুসলিম উম্মাহর জন্য দিনটি ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে এবং একই সঙ্গে এটি একটি গভীর শোকের দিন।

৬১ হিজরির ৬৮০ খ্রিস্টাব্দে ১০ মুহররম এই আশুরার দিনে ইতিহাসের এক নিদারুণ, মর্মান্তিক ও বিয়োগান্ত ঘটনা ঘটেছিল ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে। ইসলামের ইতিহাসে এ দিনটি একাধিক তাৎপর্যপূর্ণ ঘটনার স্মারক, কিন্তু কারবালার এই মর্মান্তিক ঘটনার কারণে পবিত্র আশুরা বিশেষ মর্যাদা অর্জন করেছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সঙ্গীরা হিজরি ৬১ সনের ১০ মহররম ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেন। ইসলামের প্রকৃত আদর্শ, মানবিক মর্যাদা, এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের এই আত্মত্যাগ ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে থাকে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী প্রদান করেছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাঁদের বাণীতে পবিত্র আশুরার মহান শিক্ষা ধারণ করে একটি শান্তিপূর্ণ, মানবিক, ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি গণমাধ্যমগুলো দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল, কোরআনখানি, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শিয়া সম্প্রদায় দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও শোকাবহ পরিবেশে পালন করবে। রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল, শোকসভা ও ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় বিশ্লেষকরা বলেছেন, কারবালার ঘটনা কেবল একটি ঐতিহাসিক ট্র্যাজেডি নয়, এটি অন্যায় ও জুলুমের বিরুদ্ধে নৈতিক প্রতিরোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগ, মানবিক মর্যাদা রক্ষা এবং আদর্শের প্রতি অবিচল থাকার শিক্ষা যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে আসছে।

দিবসটি উপলক্ষে আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকররমের দক্ষিণ বারান্দায় ‘আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. মহিউদ্দিন। বিশেষ আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক এবং নিঁিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এজন্য আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ।

এছাড়া তিনি দিবসটি উপলক্ষে মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি না হওয়া, কোনো প্রকার ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্শা, ব্যাগ, পোটলা বা সুটকেস নিয়ে মিছিলে অংশগ্রহণ না করা, আগত ব্যক্তিদের ব্যাগ, সুটকেস, ছাতা, কুকার জাতীয় সন্দেহজনক প্যাকেট বা বক্সসহ প্রবেশে বাধা প্রদান করা, উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করনো যন্ত্র বা পিএ সিস্টেম ব্যবহার না করা, কোনো প্রকার ঢাক-ঢোল না বাজানো, আতশবাজি এবং যেকোনো ধরনের পটকা ব্যবহার থেকে বিরত থাকার বিষয়েও বেশ কিছু নির্দেশনা দিয়েছেন।

এছাড়া ২৬ জুন সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত রুটগুলোতে ট্রাফিক ডাইভারশন মেনে চলার এবং তীব্র যানজট এড়াতে মিছিলে অংশগ্রহণকারীদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য ঢাকা মহানগরীর চালক ও সাধারণ জনগণকে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বিদ্যালয়ে পচা খাবার দিলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


প্রাথমিক বিদ্যালয়ে পচা খাবার দিলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে : শিক্ষামন্ত্রী

বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে খুলনা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষার পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার চালু হতে যাচ্ছে।

তিনি জানান, ‘এই খাদ্য কর্মসূচিতে শিশুদের মাঝে যদি কোনো ধরনের পচা বা নিম্নমানের খাবার পরিবেশন করা হয়, তবে তার দায় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে চাকরিচ্যুতিসহ কঠোর আইনি শাস্তির মুখোমুখি হতে হবে।’

আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে খুলনা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই মতবিনিময় সভার আয়োজন করে।

শিক্ষামন্ত্রী ড. মিলন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি ও মেধা বিকাশের জন্য সরকার মিড ডে মিলের মতো বড় উদ্যোগ নিয়েছে। কিন্তু কোনো কর্মকর্তা বা শিক্ষকের গাফিলতির কারণে যদি কোমলমতি শিশুদের পচা খাবার দেওয়া হয়, তবে সংশ্লিষ্টদের শুধু চাকরিচ্যুত নয়, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ‘প্যারালাইজড’ (স্থবির) করে দেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’

আসন্ন এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষা কেন্দ্রে সনাতন পদ্ধতির নকল এখন আর নেই। তবে ‘ডিজিটাল নকল’ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে একটি চক্রের মাধ্যমে, যা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা করছে।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দিয়ে বলেন, ‘ফেসবুকে কেউ প্রশ্ন ফাঁসের ভুয়া তথ্য বা গুজব ছড়ালেই দ্রুত আইনের আওতায় নিতে আসতে হবে। অপরাধ প্রমাণ হলে সাইবার ক্রাইম আইনের আওতায় সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে সোশ্যাল মিডিয়ার ট্রল বানাতে দিতে পারি না।’

মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের দীর্ঘদিনের এক জায়গায় জেঁকে বসার সংস্কৃতির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘ঢাকা ও দেশের বড় বড় শহরে যেসব শিক্ষা কর্মকর্তা দীর্ঘদিন ধরে অলস বসে আছেন, অথচ মাঠ পর্যায়ে তদারকি করছেন না, তাদের তালিকা তৈরি করুন। যারা নিষ্ক্রিয়, তাদের অবিলম্বে উপজেলায় বদলি করা হবে। কর্মকর্তাদের অলসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’

পরীক্ষাকেন্দ্রে কড়া তল্লাশির নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে মোবাইল বা কোনো প্রকার অবৈধ কাগজপত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। কোনো পরীক্ষার্থীর কাছে যদি পরীক্ষার হলে বই বা কাগজ পাওয়া যায়, তবে তার দায় ওই কক্ষের পরিদর্শককে নিতে হবে। শিক্ষকরা নিজেদের দায় এড়িয়ে বলতে পারবেন না যে তারা দেখেননি।’

মাদ্রাসা বোর্ডের পাসের হার নিয়ে প্রশ্ন তুলে ড. মিলন বলেন, ‘বোর্ডগুলো শিক্ষকদের ৫০০ করে খাতা দিয়ে দেয়, কিন্তু শিক্ষকদের মূল্যায়নের পদ্ধতি সম্পর্কে বোর্ড তদারকি করে না। আমাদের খাতা দেখার এই ঢিলেঢালা পদ্ধতি আমরা বদল করতে চাই।’

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া মতবিনিময় সভায় খুলনা ও যশোর অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%