ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নড়াইলে সাংবাদিকদের সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত


নড়াইলে সাংবাদিকদের সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইলের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। কঠোর হাতে মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড দমন করা হবে। যদি কোনও পুলিশ সদস্যের মাদকের সঙ্গে সম্পর্কিত কোন প্রমাণ পাওয়া যায় তবে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সমাজে মব সংস্কৃতি রোধ এবং চুরি, ডাকাতি, ছিনতাই ও দস্যুতা প্রতিরোধে টহল পুলিশিং ও বিট পুলিশের তৎপরতা বাড়ানো হবে।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

ডিআইজি জানান, চলতি বছর খুলনা বিভাগের ১০ জেলায় পুলিশের পক্ষ থেকে ৫০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হবে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিন হালদার, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ বছর ভারতে নিষিদ্ধ, তবু ভক্তদের কাছে যেভাবে পৌঁছাচ্ছে আতিফের গান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


১০ বছর ভারতে নিষিদ্ধ, তবু ভক্তদের কাছে যেভাবে পৌঁছাচ্ছে আতিফের গান

ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজের ওপর নিষেধাজ্ঞার পর প্রায় এক দশক পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়ে ভারতীয় সংগীতাঙ্গনে আর কাজ করেননি পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম।

যদিও পেশাগত দূরত্ব তৈরি হলেও ভারতীয় শ্রোতাদের সঙ্গে তাঁর সম্পর্ক একটুও ফিকে হয়নি, সেই কথা জানিয়েছেন গায়ক নিজেই। বরং নানা উপায়ে এখনও ভারতীয় ভক্তরা তাঁর গান শুনে চলেছেন।

ক্রিস ফেডের সঙ্গে এক সাক্ষাৎকারে ভারতে কাজ করতে না পারা, অনুরাগীদের ভালোবাসা এবং নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে কথা বলেছেন আতিফ। তাঁর মতে, ভারতে কাজের সুযোগ হারানোর ফলে ক্যারিয়ারের গতিপথ বদলে গেলেও এই পরিস্থিতি তাকে সংগীত নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ দিয়েছে।

ভারতে তাঁর দীর্ঘ অনুপস্থিতি প্রসঙ্গে আতিফ বলেন, ‘ভারতে আমাকে নিষিদ্ধ করার প্রায় ১০ বছর হয়ে গেল। এটি ভারত সরকারের সিদ্ধান্ত। পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছিল। এখন পাকিস্তানেও ভারতীয় শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছে।’

২০১৬ সালের ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মধ্যে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজের ওপর বিধিনিষেধ আরো জোরালো হয়ে ওঠে। ওই বছর গুরগাঁওতে আতিফের একটি কনসার্টও বাতিল করা হয়েছিল। পরে ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন পাকিস্তানি শিল্পী, অভিনেতা ও প্রযুক্তিবিদদের নিয়োগ না করার সিদ্ধান্ত নেয়। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে কার্যকর হয়।

দীর্ঘদিন ভারতে কোনো গান প্রকাশ না করলেও তার সংগীত যে এখনও ভারতীয় শ্রোতাদের কাছে পৌঁছে যাচ্ছে, তা জানিয়েছেন আতিফ। তিনি বলেন, ‘গত ১০ বছর ধরে আমি সেখানে কোনও গান করিনি। আমার ভক্তরা ভিপিএন ব্যবহার করে গান শুনছেন। কেউ কেউ সিডি বানিয়ে অন্যদের দিচ্ছেন। আমি পাইরেসিকে সমর্থন করি না, কিন্তু সঙ্গীত যেখানে পৌঁছানোর, সেখানে ঠিকই পৌঁছে যাবে।’

নিজের ক্যারিয়ারের শুরুর দিনের কথাও স্মরণ করেন এই গায়ক। তাঁর প্রথম দিকের গান রেডিও, সিডি, ক্যাসেট এবং মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। সেই অভিজ্ঞতার সঙ্গে বর্তমান সময়ের পরিস্থিতিরও যেন মিল খুঁজে পান তিনি।

ভারতীয় অনুরাগীদের জন্য বিশেষ বার্তাও দিয়েছেন আতিফ। তিনি বলেন, ‘মন খারাপ করবেন না। আমি সবসময় বলতে চেয়েছি, আমি তোমাদের মিস করি। ভারতীয় কাজকে মিস করি না, কিন্তু তোমাদের মিস করি।’

এরপর ভারতীয় শ্রোতাদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘তোমরা যদি আমার গান ভালোবাসো, তাহলে জানো কোথায় আমাকে খুঁজে পাবে। আমার গান অবশ্যই তোমাদের কাছে পৌঁছাবে।’

তবে ভারতে কাজের সুযোগ হারানোকে কেবল নেতিবাচক অভিজ্ঞতা হিসেবে দেখছেন না আতিফ। বরং তাঁর মতে, এই পরিস্থিতি তাকে সংগীত তৈরিতে আরও মনোযোগী করেছে।

গায়কের ভাষ্য, প্লেব্যাক সিঙ্গিং থেকে তিনি অনেক কিছু শিখেছেন। তবে ভারতে কাজের ওপর নিষেধাজ্ঞা না এলে হয়তো নিজের মতো করে সংগীত তৈরির দিকে এতটা মনোযোগ দেওয়া সম্ভব হতো না। এমনকি যাঁরা তাঁকে ভারতে কাজ করতে বাধা দিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারণ এই পরিস্থিতিই তাঁকে একজন শিল্পী হিসেবে নিজেকে নতুন করে আবিষ্কারের সুযোগ দিয়েছে।

ভারতীয় শ্রোতাদের সঙ্গে আতিফের সম্পর্ক কিন্তু তাঁর বলিউড ক্যারিয়ারেরও আগে থেকেই রয়েছে। পাকিস্তানি ব্যান্ড ‘জাল’-এর সদস্য থাকাকালীন ‘আদাত’ গানটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। ২০০৪ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘জল পরী’-তে গানটির একটি সংস্করণও প্রকাশিত হয়।

২০০৫ সালে ‘জেহের’ সিনেমার ‘ওহ লামহে’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন আতিফ। এরপর ‘তেরে হোনে লাগা হুঁ’, ‘পেহলি নাজার মে’, ‘তু জানে না’, ‘জিনা জিনা’ এবং ‘দিল দিয়া গাল্লাঁ’-এর মতো একাধিক জনপ্রিয় গান উপহার দেন তিনি।

বলিউডের পাশাপাশি পাকিস্তানের সংগীতাঙ্গনেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন আতিফ। ‘দুরি’ এবং ‘মেরি কাহানি’র মতো অ্যালবামের পাশাপাশি অভিনয়ও করেছেন। ২০১১ সালে পাকিস্তানি সিনেমা ‘বোল’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তাঁর। ২০০৮ সালে পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ বেসামরিক সম্মান ‘তমঘা-ই-ইমতিয়াজ’ও পান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২২ বছর পর সিনেমার গানে পথিক নবী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


২২ বছর পর সিনেমার গানে পথিক নবী

২২ বছরের দীর্ঘ বিরতি ভেঙে জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় ‘আমার কেন পাখির মতো মন’ গানটি গাওয়ার পর তার কণ্ঠের কোনও প্লেব্যাক চলচ্চিত্রে শোনা যায়নি।

জানা গেছে, সৈয়দ শমসের তারিফের ‘মাটি’ সিনেমার গান দিয়ে তিনি ফের চলচ্চিত্রের গানে ফিরলেন। তিনি ‘মাটির পুতুল’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা ও সুর করেছে আবেগী জাকির এবং সংগীতায়োজন করেছেন জিমি শাহ। গত ২৭ জুলাই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে নির্মাতা সৈয়দ শমসের তারিফ বলেছেন, ‘মাটির পুতুল ফোক প্যাটার্নের একটি গান। ট্র‍্যাকটি যখন রেডি হয়, তখন আমাদের সবার কাছে মনে হয়, এই গানটি যদি পথে নবীকে দিয়ে গাওয়ানো হয়, তাহলে অনেক ভালো হবে। মনে হচ্ছিল, গানটি যেন তার জন্যই তৈরি হয়েছে। পরে যোগাযোগ করে মিউজিক ট্র‍্যাকটি তাকে পাঠানো হয়। তিনি সেটা শুনে খুবই পছন্দ করেন। গত ২৭ জুলাই গানটি রেকর্ডিং হয়েছে এবং তিনি অসাধারণ গেয়েছেন। আশা করছি, আমাদের দর্শকদেরও গানটি ভালো লাগবে।

দীর্ঘ সময় পর সিনেমার গানে ফেরাতে উচ্ছ্বসিত পথিক নবীও। তিনি জানিয়েছেন, ভালো কথা ও সুরের গান পেলে ভবিষ্যতে নিয়মিত প্লেব্যাকে কণ্ঠ দেওয়ার আগ্রহ রয়েছে।

অন্যদিকে, ‘মাটি’ সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাফাহ নানজিবা তোরসা, আলভী মামুন, এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম, আশিক সরকারসহ আরও অনেকে।

নির্মাতা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন মিফতাহ্ সিদ্দিকী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন মিফতাহ্ সিদ্দিকী

পানির সরবরাহ- ২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত রবিবার তাকে যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ থাকছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী, মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।

মিফতাহ্ সিদ্দিকী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করছেন। বুধবার সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘আমার ওপর দেওয়া দায়িত্ব আমি সঠিকভাবে পালনের চেষ্টা করব।’

তিনি আরও বলেছেন, সিলেট নগরীতে দীর্ঘদিন ধরে সুপেয় ও খাবার পানির তীব্র সংকট বিদ্যমান। সেবার মান বৃদ্ধি, সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং নগরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে তিনি এই পদে মনোনীত হয়েছেন।

যদিও সিলেট ওয়াসা বোর্ড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে, তবুও এখনও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজুড়ে দিনে জ্বালানি তেলের সরবরাহ কমবে ৪৩ লাখ ব্যারেল, সতর্ক করল আইইএ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


বিশ্বজুড়ে দিনে জ্বালানি তেলের সরবরাহ কমবে ৪৩ লাখ ব্যারেল, সতর্ক করল আইইএ

চলমান যুদ্ধ ও গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলে বাধার কারণে চলতি বছর বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করেছে।

সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক তেল সরবরাহ দৈনিক ৪৩ লাখ ব্যারেল (বিপিডি) কমতে পারে, যা মোট সরবরাহের প্রায় ৪ শতাংশ।

আইইএ মাসিক তেলবাজার প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে যে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং বাব আল-মান্দাব প্রণালিতে নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে এখনও কোনও কার্যকর সমঝোতা হয়নি। ফলে বছরের বাকি সময়ের জন্য বৈশ্বিক তেল সরবরাহের পূর্বাভাস আরও কমিয়ে দিয়েছে।

আইইএ বলেছে, “হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং বাব আল-মান্দাব প্রণালিতে নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দেওয়ার বিষয়ে এখনও কোনও চুক্তি না হওয়ায় বছরের বাকি সময়ের সরবরাহের পূর্বাভাস আমরা আবারও কমিয়েছি।”

নতুন পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বে দৈনিক মোট তেল সরবরাহ নেমে আসতে পারে ১০ কোটি ২০ লাখ ২০ হাজার ব্যারেলে। এটি চলতি বছরের জন্য আইইএর দেওয়া রিপোর্ট লেখা পর্যন্ত সর্বনিম্ন সরবরাহ পূর্বাভাস।

এর আগে জুলাই মাসের প্রতিবেদনে আইইএ জানিয়েছিল, চলতি বছর বিশ্বব্যাপী তেল সরবরাহ দৈনিক ৩৭ লাখ ব্যারেল কমতে পারে। নতুন পূর্বাভাসে সেই ঘাটতির পরিমাণ আরও ৬ লাখ ব্যারেল বাড়ানো হয়েছে। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে সংস্থাটির উদ্বেগ আরও গভীর হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এর প্রভাব আন্তর্জাতিক তেলবাজারে পড়ছে। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য এই জলপথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পরিবহন করা হয়। একই সঙ্গে লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দাবেও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

আইইএ’র পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক তেলবাজারে সরবরাহ ঘাটতি আরও বাড়তে পারে। যুদ্ধ ও পরিবহনপথে বাধার কারণে উৎপাদন ও রফতানি ব্যাহত হওয়ার পাশাপাশি তেল পরিবহনের সময় ও ব্যয়ও বাড়ছে। এর ফলে সরবরাহ সংকটের চাপ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

নতুন পূর্বাভাসটি এমন সময়ে এলো, যখন আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও চাহিদার ভারসাম্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ ও বাব আল-মান্দাব প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত না হওয়া পর্যন্ত তেলবাজারের অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দুই নৌপথে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে শুধুমাত্র তেলের দাম নয়, পরিবহন ব্যয়, জ্বালানি মূল্য এবং বৈশ্বিক মূল্যস্ফীতিতেও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে তেল আমদানিনির্ভর দেশগুলোতে পরিস্থিতির চাপ তুলনামূলক বেশি অনুভূত হতে পারে।

সব মিলিয়ে, চলমান যুদ্ধের কারণে বিশ্ব জ্বালানি বাজারে সরবরাহ সংকটের ঝুঁকি আরও বাড়ছে। আইইএ’র সর্বশেষ পূর্বাভাস সেই ঝুঁকিরই নতুন মাত্রা তুলে ধরেছে। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%