প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২২ বছরের দীর্ঘ বিরতি ভেঙে জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় ‘আমার কেন পাখির মতো মন’ গানটি গাওয়ার পর তার কণ্ঠের কোনও প্লেব্যাক চলচ্চিত্রে শোনা যায়নি।
জানা গেছে, সৈয়দ শমসের তারিফের ‘মাটি’ সিনেমার গান দিয়ে তিনি ফের চলচ্চিত্রের গানে ফিরলেন। তিনি ‘মাটির পুতুল’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা ও সুর করেছে আবেগী জাকির এবং সংগীতায়োজন করেছেন জিমি শাহ। গত ২৭ জুলাই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে নির্মাতা সৈয়দ শমসের তারিফ বলেছেন, ‘মাটির পুতুল ফোক প্যাটার্নের একটি গান। ট্র্যাকটি যখন রেডি হয়, তখন আমাদের সবার কাছে মনে হয়, এই গানটি যদি পথে নবীকে দিয়ে গাওয়ানো হয়, তাহলে অনেক ভালো হবে। মনে হচ্ছিল, গানটি যেন তার জন্যই তৈরি হয়েছে। পরে যোগাযোগ করে মিউজিক ট্র্যাকটি তাকে পাঠানো হয়। তিনি সেটা শুনে খুবই পছন্দ করেন। গত ২৭ জুলাই গানটি রেকর্ডিং হয়েছে এবং তিনি অসাধারণ গেয়েছেন। আশা করছি, আমাদের দর্শকদেরও গানটি ভালো লাগবে।
দীর্ঘ সময় পর সিনেমার গানে ফেরাতে উচ্ছ্বসিত পথিক নবীও। তিনি জানিয়েছেন, ভালো কথা ও সুরের গান পেলে ভবিষ্যতে নিয়মিত প্লেব্যাকে কণ্ঠ দেওয়ার আগ্রহ রয়েছে।
অন্যদিকে, ‘মাটি’ সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাফাহ নানজিবা তোরসা, আলভী মামুন, এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম, আশিক সরকারসহ আরও অনেকে।
নির্মাতা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন