ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বাকৃবি ছাত্রদল নেতা আবিদের বিরুদ্ধে শিক্ষককে হেনস্তা ও হুমকির অভিযোগ


বাকৃবি ছাত্রদল নেতা আবিদের বিরুদ্ধে শিক্ষককে হেনস্তা ও হুমকির অভিযোগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজিবুল হক আবিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক এবং ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম।

মঙ্গলবার (৭ জুলাই) এ ঘটনায় উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অধ্যাপক ড. সামছুল আলম। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

লিখিত অভিযোগে অধ্যাপক ড. সামছুল আলম বলেন, সকাল ১০ টায় ফার্মাকোলজি বিভাগের স্নাতকোত্তর এক শিক্ষার্থী তার ভর্তিজনিত কিছু ত্রুটির কারণে আমার চেম্বারে আসেন। সেসময় ওই শিক্ষার্থীর  সাথে বাকৃবি শাখা ছাত্রদল নেতা নাজিবুল হক আবিদও আসেন। ভর্তি সংক্রান্ত ত্রুটি নিয়ে কথা বলার সময় নাজিবুল হক আমার সাথে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। গালিগালাজ, হেনস্তা করা থেকে শুরু করে আমাকে হুমকি দেওয়াও শুরু করেন। মৌখিকভাবে সর্বপ্রকারে সে আমাকে হেনস্তা করেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাজিবুল হক আবিদ বলেন, বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগের জুনিয়র এক স্নাতকোত্তর শিক্ষার্থীর ভর্তিজনিত ত্রুটি নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মো. সামছুল আলমের সাথে কথা বলতে যাই। ওই শিক্ষার্থী স্নাতকোত্তর ১ম ও ২য় সেমিস্টার শেষ করেছেন এবং পরীক্ষার ফলাফলে সিজিপিএ-৪ পেয়েছেন। এরপরে সর্বশেষ থিসিস সেমিস্টারে গিয়ে কিছুদিন আগে তাকে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি থেকে চিঠি পাঠানো হয়েছে যে তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। তাকে আগাম কোনো সতর্কবার্তা বা নোটিশ পাঠানো হয়নি। সিজিপিএ-৪ রেজাল্ট করা মেধাবী একজন ছাত্রকে দুই সেমিস্টার পার করার পরে হুট করে ছাত্রত্ব বাতিল করা হয়েছে। তার সাথে এটি গুরুতর অন্যায় করা হয়েছে বলে আমি মনে করছি এবং এই বিষয়টি নিয়ে আমি স্যারের সাথে ন্যায়সঙ্গত কথা বলেছি।

শিক্ষককে হুমকি দেওয়ার বিষয়ে তিনি বলেন, 'ন্যায়ের পক্ষে আমি জোরালোভাবে কথা বলেছি এবং ন্যায়সঙ্গত কথা এভাবেই বলা উচিত। বিভিন্ন মানুষ এটিকে বিভিন্নভাবে নিতে পারে। আমরা তাকেই হুমকি দিতে পারব যিনি হাসিনার মতো স্বৈরাচার। ন্যায়ের পক্ষে থাকা মানুষকে আমরা কখনও হুমকি দিবো না। জোরালোভাবে  কথা বলাকে উনি হুমকি মনে করছেন।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ছাত্রদলের কেউ অসাংগঠনিক বা অনাকাঙ্ক্ষিত কোনো কাজ করলে সাংগঠনিকভাবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, নাজিবুল হক আবিদ ওই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে হলে থাকেন না, ছাত্রজীবনও শেষ। তিনি তার বিভাগের বড় ভাই হিসেবে তার জন্য একটি দাবি নিয়ে স্যারের কাছে গেছেন। তবে একজন শিক্ষকের সাথে যেভাবে আচরণ করেছেন সেটি অবশ্যই ঔদ্ধত্যপূর্ণ ও অন্যায় করেছেন। আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিবো।'

এ বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমি ঘটনাটি জানার পর সাথে সাথে সেই ছাত্রকে হল থেকে বের করে দেয়ার নির্দেশ দিয়েছি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চত করা হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরের বেলুয়া নদীতে জেলের জালে ধরা পড়ল ১১ কেজির বাঘাইর মাছ

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


পিরোজপুরের বেলুয়া নদীতে জেলের জালে ধরা পড়ল ১১ কেজির বাঘাইর মাছ

 

 
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উরিবুনিয়া সংলগ্ন বেলুয়া নদীর তালুকদারহাওলা এলাকায় এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ১১ কেজি ওজনের একটি বাঘাইর মাছ।
 
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে মাছটি ধরা পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
 
স্থানীয় জেলে পলাশ কুমার জানান, তিনি বেলুয়া নদীতে চাপা জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ জালে বড় একটি মাছ আটকা পড়ে। সাধারণত এ ধরনের জালে এত বড় মাছ ধরা পড়ে না। দৈবক্রমে জালের কাটায় আটকে যাওয়ায় মাছটি বের হতে পারেনি। তিনি বলেন, আমার জালে এর আগে কখনো এত বড় বাঘাইর মাছ ধরা পড়েনি।
 
পরে মাছটি উরিবুনিয়া বাজারে ১১ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
 
মাছটির ক্রেতা সুলতান মাহমুদ জানান, গ্রামাঞ্চলে এ ধরনের বড় বাঘাইর মাছ খুবই বিরল। তাই তিনি মাছটি কিনে প্রতি কেজি ১ হাজার টাকা দরে বিক্রি করেন। তিনি বলেন, মাছটি দেখতে বাজারে অনেক মানুষের ভিড় জমেছিল। তাই দ্রুত মাছটি কেটে ক্রেতাদের কাছে বিক্রি করে দিতে হয়েছে।
 
দীর্ঘদিন পর বেলুয়া নদীতে এত বড় বাঘাইর মাছ ধরা পড়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাছটি একনজর দেখতে নদীর তীর ও বাজারে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিআইএসভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে জোর দিচ্ছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


সিআইএসভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে জোর দিচ্ছে সরকার

পূর্ব ইউরোপ এবং সিআইএসভুক্ত (কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস) দেশের সঙ্গে, যা সম্ভাবনাময় কিন্তু এখনও অনাবিষ্কৃত অঞ্চলের আওতায় রয়েছে, বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করতে সরকার কাজ করছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই তথ্য জানান।

প্রতিমন্ত্রীর কার্যালয়ে কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিআইএস-বিসিসিআই)-এর পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আলোচনা হয়।

বৈঠকের সময়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্যের বহুমুখীকরণ ও বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, উজবেকিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, কিরগিজস্তান, মলদোভা, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানের মতো সিআইএস অঞ্চলের দেশগুলো বাংলাদেশের বহুমুখী রপ্তানি পণ্যের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বাজার হতে পারে।

তিনি উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের পারস্পরিক সফর বাড়াতে ব্যবসায়ik সুযোগ-সুবিধা খুঁজতে আহ্বান জানান। একইসাথে, ব্যবসা-প্রতিষ্ঠানভিত্তিক (বিটুবি) সম্পর্ক আরও শক্তিশালী করার গুরুত্বও উল্লিখিত হয়।

বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়া, সিরামিক, চিংড়ি, গ্রীষ্মমণ্ডলীয় ফল এবং তথ্যপ্রযুক্তি (আইটি) ক্ষেত্রে পণ্য রপ্তানি বৃদ্ধি করার প্রতি তিনি ব্যবসায়ীদের আহ্বান জানান।

বৈঠকে সিআইএস অঞ্চলের দেশে বাংলাদেশের পণ্যের ব্র্যান্ডিং, সরাসরি বিমান যোগাযোগের অভাব, অনেক দেশে আবাসিক কূটনৈতিক মিশনের (দূতাবাস) অভাব এবং ব্যাংকিং খাতের লেনদেনের জটিলতার মতো বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়গুলো উঠে আসে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যবসায়ীদের এই সমস্ত সমস্যা সমাধানে এবং সিআইএস অঞ্চলের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় ছেলের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফিরে পেতে বৃদ্ধা মায়ের আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

রাজশাহী ব্যুরো

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


বড় ছেলের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফিরে পেতে বৃদ্ধা মায়ের আকুতি
জীবনের শেষ বয়সে এসে নিজের শেষ সম্বল তিন কাঠা জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া এলাকার বৃদ্ধা শহর বানু। তার অভিযোগ, অসুস্থতার সুযোগ নিয়ে বড় ছেলে আলম জোরপূর্বক টিপসই নিয়ে তার নামে থাকা জমি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন। জমি ফেরতের দাবি জানাতে গিয়ে এখন মেয়ে ও পরিবারের সদস্যরা হামলা, মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন শহর বানু। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পুত্রবধূ মুক্তি খাতুন।
শহর বানু বলেন, তিনি অসুস্থ থাকাকালে বড় ছেলে আলম জোর করে তার টিপসই নেন। পরে সেই টিপসই ব্যবহার করে তার শেষ সম্বল তিন কাঠা জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেন। তিনি বলেন, "আমার শেষ সম্বল ছিল ওই জমি। আমি আমার জমি ফেরত চাই।"
বৃদ্ধার মেয়ে সুফিয়া বেগম বলেন, তাদের মা আগেই সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন। কেবল তিন কাঠা জমি তার নিজের নামে ছিল, যা ছিল তার শেষ ভরসা। কিন্তু অসুস্থতার সুযোগ নিয়ে কৌশলে সেই জমি রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে প্রতিবাদ করায় তাকে হামলা, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে মুক্তি খাতুন জানান, দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের পরিবার হামলা, ভয়ভীতি প্রদর্শন ও অপপ্রচারের শিকার হচ্ছে। একই এলাকার সুজন, নুসরাত জাহান বিউটি ও আলমের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে।
তিনি অভিযোগ করেন, গত ১০ জুন তাদের বাড়িতে প্লাস্টারের কাজ চলাকালে মিস্ত্রি জমির পাশের কাঁটা সরাতে গেলে প্রতিপক্ষ বাধা দেয় এবং বাকবিতণ্ডার একপর্যায়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সুফিয়া বেগমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন এবং তার মাথায় একাধিক সেলাই দিতে হয়। এ সময় মুক্তি খাতুনসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।
এ ছাড়া হামলার সময় সুফিয়া বেগমের গলায় থাকা প্রায় আট আনি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া, শ্লীলতাহানির চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।
মুক্তি খাতুন বলেন, ঘটনার পর পুঠিয়া থানায় অভিযোগ করেও কার্যকর প্রতিকার না পেয়ে তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে বর্তমানে পুঠিয়া উপজেলা ভূমি অফিসে একটি মিসকেসও চলমান রয়েছে। তিনি বলেন, "আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন অনুযায়ী যে সিদ্ধান্ত হবে, আমরা তা মেনে নেব। কিন্তু আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে।"
লিখিত বক্তব্যে আরো অভিযোগ করা হয়, অভিযুক্তদের মধ্যে প্রেমতলী ডিগ্রি কলেজের শিক্ষিকা নুসরাত জাহান বিউটিও রয়েছেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গত ২৮ জুন বিভিন্ন গণমাধ্যমে নুসরাত জাহান বিউটি ও তার চতুর্থ স্বামীকে জড়িয়ে তার মেয়ের ওপর নির্যাতনের অভিযোগ প্রকাশিত হয়েছে। মেয়ের অভিযোগের বরাত দিয়ে বলা হয়, দেনমোহরের অর্থের লোভে অন্যত্র বিয়ে করতে রাজি না হওয়ায় তাকে শারীরিক নির্যাতন করা হয়, জোর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং পেটে লাথি মারার ফলে গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। ওই ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া এবং একটি মামলা দায়েরের বিষয়টিও উল্লেখ করা হয়।
মুক্তি খাতুন বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলন থেকে হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উভয় পক্ষের দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আলমের ছেলে সুজন বলেন, জমি নিয়ে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তিনবার সালিশ হয়েছে। তার দাবি, সংশ্লিষ্ট জমির কোনো অস্তিত্ব হোল্ডিং রেকর্ডে নেই। তিনি বলেন, "সুফিয়া বেগম আমার আপন ফুফু। তারা জোরপূর্বক জায়গাটি দখল করতে চাইছেন।"
সুফিয়া বেগমের ওপর হামলার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। তবে নুসরাত জাহান বিউটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং শহর বানুর টিপসই নিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল বলেন, বিষয়টি তাকে আগে কেউ জানাননি। তবে দুই দিন আগে একটি অনুষ্ঠানে ওই পরিবারের সদস্যরা তাকে বিষয়টি অবহিত করেন। তিনি বলেন, বৃদ্ধা শহর বানু প্রয়োজনীয় পারিবারিক সহযোগিতা পাচ্ছেন না বলেও তার কাছে অভিযোগ করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, থানায় কেউ আইনি সহযোগিতা চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউনিয়া থানা আকস্মিক পরিদর্শনে বিএমপি কমিশনার, আইন-শৃঙ্খলা জোরদারে দিলেন একাধিক নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


কাউনিয়া থানা আকস্মিক পরিদর্শনে বিএমপি কমিশনার, আইন-শৃঙ্খলা জোরদারে দিলেন একাধিক নির্দেশনা

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিএমপির কাউনিয়া থানা আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের শুরুতে কাউনিয়া থানার পক্ষ থেকে পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় তিনি থানার প্রশাসনিক কার্যক্রম, অফিসার ও ফোর্সের শৃঙ্খলা, বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার এবং নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। পাশাপাশি থানার কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ কমিশনার বিশেষভাবে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান জোরদার, মামলা তদন্তের গতি বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনার উন্নয়ন, চুরি ও দস্যুতা প্রতিরোধ, ইভটিজিং ও সাইবার অপরাধ দমন এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ ছাড়া পলাশপুর বস্তি ও বিসিক শিল্প এলাকায় টহল কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শন শেষে তিনি থানার পরিদর্শন বইয়ে প্রয়োজনীয় নির্দেশনা লিপিবদ্ধ করেন।
পরিদর্শনের সমাপ্তিতে কাউনিয়া থানার পক্ষ থেকে পুলিশ কমিশনারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) পবিত্র কুমার হালদার, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিৎ চন্দ্র নাথসহ থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%