ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস


দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন এলাকায় আজ থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) বুধবার সকালে যে পূর্বাভাস দিয়েছে, তাতে জানানো হয়েছে যে, আজ থেকে আগামী ২-৩ দিন দেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টিপাতের প্রবণতা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে যে, এই বৃষ্টি বলয়ের সক্রিয়তা নির্ধারিত সময়ের তুলনায় দীর্ঘ সময় থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জেলায় দফায় দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে পাহাড়ি অঞ্চলে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাবে এবং নিচু ও বন্যাপ্রবণ অঞ্চলে সাময়িক বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা সৃষ্টি হতে পারে।

এ অবস্থায়, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে যে, প্রয়োজন না হলে যেন তারা বাইরে বের না হন, স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলেন এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকেন।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা এগোচ্ছে, তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৪ এম


হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা এগোচ্ছে, তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি

হরমুজ প্রণালী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আন্তর্জাতিক নৌযান চলাচলের জটিলতা কাটাতে ইরান এবং ওমানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা দ্রুত এগোচ্ছে। বিশেষভাবে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে দুটো দেশ অনেকটাই অগ্রসর হলেও, এখনো কোনো চূড়ান্ত সমঝোতা অর্জন হয়নি।

নতুন প্রস্তাবিত কারিগরি রূপরেখা অনুযায়ী, হরমুজ প্রণালিতে প্রবেশকারী সকল বাণিজ্যিক জাহাজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের। অন্যদিকে, প্রণালি ছেড়ে বেরিয়ে যাওয়ার অপেক্ষায় থাকা জাহাজগুলোর ক্ষেত্রে তেহরানকে অবহিত করে ছাড়পত্র দেওয়ার দায়িত্ব পালন করবে ওমান।

তবে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পুনরায় জোর দিয়ে বলেছেন, এটি কেবল মাসকাট ও তেহরানের মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে এতে কোনো সরাসরি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে না। একই সাথে চলমান এই হরমুজ সংকটের জন্য ওয়াশিংটনকেই দায়ী করেছেন তিনি। দুই পক্ষের পাল্টাপাল্টি হুঙ্কার সত্ত্বেও, সামরিক এবং কৌশলগত দিক থেকে ইরান হরমুজ প্রণালিটিকেই তাদের প্রধান শক্তির উৎস হিসেবে ব্যবহার করছে।

এদিকে, আলোচনা সম্পর্কে অগ্রগতির বিষয়টি স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের বলেন, আলোচনায় স্পষ্ট অগ্রগতি হয়েছে, তবে এখনো চূড়ান্ত রূপ দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, আমরা আশা করছি খুব শিগগিরই শেষ পর্যন্ত একটি সমঝোতা হবে।

যদিও জলপথটি পুনরায় উন্মুক্ত করার সম্ভাবনা তৈরি হয়েছে, তবুও যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ একটি সতর্কবার্তা জারি করেছে। তারা জানিয়েছে, বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণের ঘটনা অব্যাহত থাকায়, এই সমুদ্রপথে নৌযান চলাচলের ঝুঁকি এখনও অত্যন্ত বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতি অবরোধের মধ্যেই বাব আল-মান্দেব পাড়ি দিল পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৩ এম


হুতি অবরোধের মধ্যেই বাব আল-মান্দেব পাড়ি দিল পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার

হুতিদের ঘোষিত অবরোধ থাকা সত্ত্বেও পাকিস্তানের পতাকাযুক্ত দুটি তেলবাহী ট্যাংকার নিরাপদে লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালী পার করেছে। সামুদ্রিক গোয়েন্দা তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড (Windward)-এর তথ্যের ভিত্তিতে এই খবরটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আফ্রাম্যাক্স শ্রেণির এই দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার সৌদি আরবের ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পুরো এই যাত্রাপথে জাহাজ দুটির ট্র্যাকিং সিস্টেম সক্রিয় ছিল, ফলে তাদের চলাচল নিরীক্ষণের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই হুতিরা সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর অবরোধ ঘোষণা করায় চীনের সঙ্গে সম্পর্কিত নয় এমন সিংহভাগ সৌদি-সংযুক্ত তেলবাহী জাহাজ হামলার সম্মুখীন হয়েছে, অথবা নিরাপত্তার কারণে আফ্রিকার দক্ষিণ প্রান্তে কেপ অব গুড হোপ ঘুরে বিকল্প পথে চলাচল করে।

এদিকে, এই দুই ট্যাংকারের নিরাপদ যাত্রার কিছু দিন আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হুতিদের সতর্ক করে জানিয়ে দেয়, যদি পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজে হামলা হয়, তবে সেটাকে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে গণ্য করা হবে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
হাইকোর্টের রুল

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৫ এম


বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়

শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে হাইকোর্ট সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন। গতকাল মঙ্গলবার বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে।

রিট আবেদনের পক্ষে শুনানি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। এ রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাপ্তবয়স্কদের সম্মতিমূলক সম্পর্ককে ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’র অজুহাতে ফৌদ্দারি অপরাধ হিসেবে গণ্য করার বিধান কেন অবৈধ হবে না, তা জানা প্রয়োজন। একইসঙ্গে আদালত জানতে চেয়েছেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬’-এর মাধ্যমে সংযোজিত এই বিধান কেন সংবিধানবিরোধী, অকার্যকর ও বাতিল ঘোষণা করা হবে না।

এর আগে একই বিষয়ে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছিল। আজ আদালত সম্পূরক রুলের মাধ্যমে সংশোধিত আইনটির সাংবিধানিক বৈধতার প্রশ্নটি আরও স্পষ্টভাবে নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২১ এম


বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু যদি তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখা যায় সব দোকানপাট বন্ধ, তাহলে সবকিছু বিফলে যাবে।

তাহলে চলুন জেনে নিই বুধবার রাজশাহীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে সেগুলো হলো বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

যেসব মার্কেট বন্ধ থাকবে সেগুলো হল যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%