০৮:১৩ এম
হুতিদের ঘোষিত অবরোধ থাকা সত্ত্বেও পাকিস্তানের পতাকাযুক্ত দুটি তেলবাহী ট্যাংকার নিরাপদে লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালী পার করেছে। সামুদ্রিক গোয়েন্দা তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড (Windward)-এর তথ্যের ভিত্তিতে এই খবরটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আফ্রাম্যাক্স শ্রেণির এই দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার সৌদি আরবের ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পুরো এই যাত্রাপথে জাহাজ দুটির ট্র্যাকিং সিস্টেম সক্রিয় ছিল, ফলে তাদের চলাচল নিরীক্ষণের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।
উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই হুতিরা সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর অবরোধ ঘোষণা করায় চীনের সঙ্গে সম্পর্কিত নয় এমন সিংহভাগ সৌদি-সংযুক্ত তেলবাহী জাহাজ হামলার সম্মুখীন হয়েছে, অথবা নিরাপত্তার কারণে আফ্রিকার দক্ষিণ প্রান্তে কেপ অব গুড হোপ ঘুরে বিকল্প পথে চলাচল করে।
আরও পড়ুন: প্রবাসীদের জন্য বিমানবন্দরে ২০০ লাগেজ ট্রলি হস্তান্তর
এদিকে, এই দুই ট্যাংকারের নিরাপদ যাত্রার কিছু দিন আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হুতিদের সতর্ক করে জানিয়ে দেয়, যদি পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজে হামলা হয়, তবে সেটাকে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে গণ্য করা হবে।
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন