ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

পদ্মায় ধরা ৩৫ কেজির কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকায়


পদ্মায় ধরা ৩৫ কেজির কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকায়

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের মাছ বাজারের একটি আড়তে ৩৫ কেজি ওজনের একটি কাতল মাছ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (৫ জুলাই) সকালে দৌলতদিয়া মাছ বাজারের মো. হালিমের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিশাল আকৃতির মাছটি কেনেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

জানা গেছে, রোববার ভোরে জেলে জমির হালদার ও তার সহযোগীরা পদ্মা নদীর দৌলতদিয়া কলাবাগান এলাকায় জাল ফেললে বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের হালিমের আড়তে আনা হয়। সেখানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ৩৫ কেজি। বিশাল আকৃতির মাছটি একনজর দেখতে উৎসুক মানুষ ও স্থানীয়দের ভিড় জমে।

আরও পড়ুন: মন্দিরে অর্থ সহায়তা করলেন আলিনগর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাওসার হাওলাদার

পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, সকালে উন্মুক্ত নিলামে তিনি ৩৫ কেজি ওজনের কাতল মাছটি ৭০ হাজার টাকায় কিনেছেন। পরে দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করে খুলনায় বসবাসরত এক জার্মানপ্রবাসীর কাছে প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।

তিনি আরও জানান, একই ক্রেতার কাছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ৭ হাজার ৭৪০ টাকায় বিক্রি করেছেন। মাছটি তিনি প্রতি কেজি ৪ হাজার ১০০ টাকা দরে কিনেছিলেন।

আরও পড়ুন: আলফাডাঙ্গা পৌরসভার ১১ পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান মিয়া আব্বাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখ যাত্রীর ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:১০ পি.এম


খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখ যাত্রীর ভিড়

সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষবিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে ইরানের রাজধানী তেহরানের মেট্রো রেলে একটি রেকর্ডসংখ্যক যাত্রী যাতায়াত করেছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে রবিবার (৫ জুলাই) সকাল ৭টা পর্যন্ত মাত্র সাড়ে ১৩ ঘণ্টায় তেহরান মেট্রো নেটওয়ার্ক ব্যবহার করেছেন ৭০ লক্ষাধিক যাত্রী।

মূলত তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় (গ্র্যান্ড মোসাল্লা) সাবেক সর্বোচ্চ নেতা এবং তার পরিবারের সদস্যদের জানাজা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানই রেলে এই নজিরবিহীন যাত্রীজট সৃষ্টি করে। রবিবার রাত ৮টা পর্যন্ত এই শেষবিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজা অনুষ্ঠান উপলক্ষে মানুষের উপচেপড়া ভিড় ব্যবস্থা করতে এবং যাতায়াতের সুবিধা দিতে আয়োজক কমিটি সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ি পরিহার করে মেট্রো রেল ব্যবহারের জন্য আগেভাগে পরামর্শ দিয়েছিল। আর এই নির্দেশনার ফলে তেহরানের পাতাল রেলে যাত্রীসংখ্যার এত বিশাল রেকর্ড তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের মুদ্রা বিনিময় হার: বাংলাদেশি টাকায় কত চলছে কোন মুদ্রা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:১২ পি.এম


আজকের মুদ্রা বিনিময় হার: বাংলাদেশি টাকায় কত চলছে কোন মুদ্রা

 

বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমাগত বিস্তৃত হয়ে চলেছে। এই বর্ধিত বাণিজ্যিক লেনদেনকে সচল রাখতে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার উঠানামা করছে।

দেশীয় বাজারে মার্কিন ডলারসহ আন্তর্জাতিক প্রধান মুদ্রাগুলোর বিপরীতে বাংলাদেশি টাকার মান সাম্প্রতিক সময়ে কিছুটা ওঠানামা করছে। বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী আজকের (০৫ জুলাই ২০২৬) মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২২ টাকা ৮৫ পয়সা

ইউরো : ১৪০ টাকা ৪৭ পয়সা

পাউন্ড : ১৬৪ টাকা ০১ পয়সা

কানাডিয়ান ডলার : ৮৬ টাকা ৫২ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার : ৮৫ টাকা ২৫ পয়সা

চাইনিজ ইয়েন : ১৮ টাকা ১০ পয়সা

সিঙ্গাপুরি ডলার : ৯৫ টাকা ০৯ পয়সা

ভারতীয় রুপি : ১ টাকা ২৯ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ৩২ পয়সা

সৌদি রিয়াল : ৩২ টাকা ৭৬ পয়সা

কাতারি রিয়াল : ৩৩ টাকা ৭৩ পয়সা

কুয়েতে দিনার : ৩৯৬ টাকা ৪৯ পয়সা

আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৬০ পয়সা

আরো পড়ুন

জাতীয় জাদুঘরে মেসির স্বাক্ষরিত জার্সি, দেখতে ভক্তদের ভিড়

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলা বাজার ও অফিশিয়াল রেটের মধ্যকার ব্যবধান অনেকটাই কমে এসেছে। বিগত এক মাসে ডলারের গড় বিনিময় হার ১২২ টাকা ৭৫ পয়সা থেকে ১২৩ টাকার মধ্যে ওঠানামা করেছে, যা আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু চিত্তরঞ্জন পালের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী। তারা বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধনটি আয়োজন করেন।

রবিবার (৫ জুলাই) সকালে বিদ্যালয়ের সামনে হওয়া এই মানববন্ধনে অংশগ্রণকারী শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন অভিভাবক ইসাহাক আলী বিশ্বাস, গোলাম মোস্তফাসহ শিক্ষার্থীরা।

বক্তাদের অভিযোগ, বিদ্যালয়ে বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। সেশন ফি, উন্নয়ন ফি, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে তারা দাবি করেছেন। এর পাশাপাশি সরকারি অনুদানের অর্থ ব্যয় এবং বিদ্যালয় পরিচালনায় অনিয়মের অভিযোগ তোলেন বক্তারা।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বাবু চিত্তরঞ্জন পাল প্রথমে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০০৯ সালে প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তিনি শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার করে আসছেন বলে অভিযোগকারীরা দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, ২০১৫ সালে ৪ লাখ ৪৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তিনি সাময়িকভাবে বরখাস্ত হলেও পরে পুনরায় দায়িত্বে ফিরে আসেন। এছাড়া ২০১৭ সালে রেজুলেশন ও চেক জালিয়াতির মাধ্যমে আরও ৯১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠে। ওই সময় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাকে বরখাস্তের নির্দেশ দেন।

অন্যদিকে, ২০২৫ সালে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে প্রাপ্ত ৫ লাখ টাকার সরকারি অনুদান আত্মসাতের অভিযোগও আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তাঁর বিরুদ্ধে অর্থটি যথাযথভাবে ব্যয় না করে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ে কর্মরত তিনজন নারী শিক্ষকের জন্য সমমর্যাদার বসার ব্যবস্থা না করে প্রধান শিক্ষক নিজ কক্ষে পৃথক ব্যবস্থা করেছেন, যা শিক্ষা প্রতিষ্ঠানের বিধিমালার পরিপন্থী বলেও তারা দাবি করেন।

চলতি বছরের এসএসসি পরীক্ষার সময় সেশন ফি, পরীক্ষা ফি, বিদ্যুৎ বিল ও উন্নয়ন ফির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বেড়ে যায়। এই ক্ষোভের কারণেই তারা মানববন্ধনের আয়োজন করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক বাবু চিত্তরঞ্জন পাল বলেন, 'আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন। নিয়ম অনুযায়ী পরীক্ষার ফি নেওয়া হয়েছে। একটি মহল অসত্য ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমার মানহানি করার চেষ্টা করছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়িকা এক্সপ্রেসে যাত্রীদের কাছে টাকা দাবি, প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


পাহাড়িকা এক্সপ্রেসে যাত্রীদের কাছে টাকা দাবি, প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ

সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা দাবি এবং প্রতিবাদ করায় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই ২০২৬) হরষপুর ও আখাউড়া রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, ট্রেনে থাকা দুইজন হিজড়া বিভিন্ন বগিতে ঘুরে সাধারণ যাত্রীদের কাছে জোরপূর্বক টাকা দাবি করছিলেন। কয়েকজন যাত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
এ সময় ট্রেনে থাকা সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ট্রেনে দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ এসে তাদের সতর্ক করে দিয়ে পরিস্থিতি শান্ত করে।
অভিযোগ রয়েছে, পুলিশ চলে যাওয়ার পর ওই দুই ব্যক্তি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিনকে আখাউড়া স্টেশনে পৌঁছালে দেখে নেওয়ার হুমকি দেন। এমনকি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
পরিস্থিতির প্রমাণ রাখতে সাংবাদিক মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য ভিডিওতে ধারণ করেন বলে অভিযোগ ওঠে।
পরে বিষয়টি আবার ট্রেনে দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশ সদস্য মনিরুল ইসলাম-কে জানানো হলে তিনি ঘটনাস্থলে এসে তাদের খোঁজ করেন। তবে ততক্ষণে অভিযুক্তরা ট্রেন থেকে সরে যান বলে জানান তিনি।
রেলওয়ে পুলিশ সদস্য মনিরুল ইসলাম বলেন, "যাত্রীরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। ট্রেনে জোরপূর্বক টাকা আদায় বা যাত্রীদের হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অল্পসংখ্যক সদস্য পুরো ট্রেনে দায়িত্ব পালন করি, তাই সব বগিতে সবসময় উপস্থিত থাকা সম্ভব হয় না। তবে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।"
ভুক্তভোগী যাত্রীরা বলেন, ট্রেনে কিছু ব্যক্তি নিয়মিত জোরপূর্বক টাকা আদায় করে সাধারণ যাত্রীদের হয়রানি করেন। তারা রেলওয়ে কর্তৃপক্ষ ও সরকারের কাছে এ ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%