ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ক্রুজ শিপে হান্টাভাইরাসের প্রাদুর্ভাবের অবসান: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


ক্রুজ শিপে হান্টাভাইরাসের প্রাদুর্ভাবের অবসান: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

একটি আন্তর্জাতিক প্রমোদতরীর (ক্রুজ শিপ) যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়া প্রাণঘাতী হান্টাভাইরাসের প্রাদুর্ভাব অবশেষে শেষ হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা করেছে। সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেয়াসুস জানিয়েছেন, 'এমভি হন্ডিয়াস' নামের ওই জাহাজে আক্রান্ত এক ব্যক্তির সাথে সংস্পর্শে আসা সর্বশেষ ব্যক্তি এখন তার কোয়ারেন্টাইন পর্ব সফলভাবে সম্পন্ন করেছেন।

পরীক্ষায় আক্রান্ত ওই ব্যক্তির শরীরে করোনা বা হান্টাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি এবং তিনি সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেছেন। গত ২৫ মে-র পর থেকে আর কোনো নতুন সংক্রমণের খবর পাওয়া যায়নি।

ডব্লিউএইচও জানায়, এই প্রাদুর্ভাবে মোট ১৩ জন যাত্রী ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন, যাদের মধ্যে তিনজনের মৃত্যু ঘটেছে। এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী ছিল 'অ্যান্ডিস ভাইরাস', যা হান্টাভাইরাসের একটি অত্যন্ত বিরল স্ট্রেইন (ধরন)।

আরও পড়ুন: জাতিসংঘ: পশ্চিম তীরে ইসরাইল যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে

'এমভি হন্ডিয়াস' নামের প্রমোদতরীটি ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করেছিল। প্রাথমিক তদন্তে জানা যায়, প্রথম যে দুজন যাত্রী আক্রান্ত হয়েছিলেন, তারা আর্জেন্টিনা, চিলি এবং উরুগুয়ে ভ্রমণ করেছিলেন। ওই সফরের কিছু এলাকায় হান্টাভাইরাস বহনকারী বিশেষ প্রজাতির ইঁদুরের উপস্থিতি ছিল। সেখান থেকেই মূলত ভাইরাসের সংক্রমণ শুরু হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছে, ইঁদুরের মাধ্যমে ছড়ানোর পর জাহাজের ভেতর ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা মানুষের মাধ্যমেও এটি ছড়িয়ে থাকতে পারে। এই প্রাদুর্ভাব ঠেকাতে ৩৩টি দেশ ও অঞ্চলের কর্তৃপক্ষ ৬৫০ জনেরও বেশি সংস্পর্শে আসা ব্যক্তিকে শনাক্ত করে কঠোর নজরদারির আওতায় এনেছিল। যেসব যাত্রীকে চিকিৎসার জন্য আগে নামানো হয়নি, তারা মে মাসে স্প্যানের টেনেরিফে জাহাজ থেকে নামেন এবং সেখান থেকে বিমানে করে নিজ নিজ দেশে ফিরে যান।

ডব্লিউএইচও-এর চিকিৎসা কর্মকর্তা ডা. ডায়ানা রোজাস আলভারেজ এক ব্রিফিংয়ে বলেন, অ্যান্ডিস ভাইরাসসহ অন্যান্য হান্টাভাইরাসগুলো এখনো দক্ষিণ আমেরিকা এবং নির্দিষ্ট কিছু এলাকার জন্য জনস্বাস্থ্যের বড় ঝুঁকি। আমাদের কাজ হলো এই ভাইরাসের ওপর প্রতিনিয়ত নজর রাখা এবং এর যেকোনো ধরনের বিস্তার মোকাবেলায় প্রস্তুত থাকা।

হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মূত্র, মল বা লালা থেকে ছড়ায়। বাতাসে মিশে থাকা এই ভাইরাসকণা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে মানুষ সংক্রমিত হয়। লক্ষণগুলোর মধ্যে রয়েছে—জ্বর, অতিরিক্ত ক্লান্তি, পেশি ও পেটেব্যথা, বমি, ডায়রিয়া, শ্বাসকষ্ট। সাধারণত ভাইরাসের সংস্পর্শে আসার ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে (কখনো এক মাসেরও বেশি সময় পর) এই লক্ষণগুলো দেখা দেয়। এই দীর্ঘ সুপ্তাবস্থার কারণেই যাত্রীদের দীর্ঘদিন আইসোলেশনে রাখা হয়েছিল।

আরও পড়ুন: রূপপুরে কড়া নিরাপত্তায় পৌঁছেছে নতুন ইউরেনিয়াম চালান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:১২ এম


আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আইন, ২০২২’-এর ৭ ধারা অনুযায়ী তাকে এ মনোনয়ন দিয়েছে সরকার।

একজন আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে ড. এম এ মুহিত দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে কাজ করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছেন তিনি। জনস্বাস্থ্য খাত তথা বিভিন্ন দেশের চিকিৎসা ও স্বাস্থ্য খাতের সংস্কার ও গবেষণায় তিনি অত্যন্ত পরিচিত ও সমাদৃত।

ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর ড. এম এ মুহিত যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানে দুটি পৃথক মাস্টার্স (এমএসসি) এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০০০ সাল থেকে তিনি লন্ডনের ইনস্টিটিউট অব অফথালমোলজি এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও উচ্চতর গবেষণা পরিচালনা করে আসছেন। এছাড়া জার্মানি, অস্ট্রেলিয়া, ভারত ও নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবেও তিনি যুক্ত ছিলেন।

শিশুদের চক্ষু রোগ এবং দৃষ্টি প্রতিবন্ধকতা প্রতিরোধে ড. মুহিতের মৌলিক গবেষণা বিশ্বব্যাপী সমাদৃত। চিকিৎসা বিজ্ঞানের শীর্ষস্থানীয় জার্নাল ‘ব্রিটিশ জার্নাল অব অফথালমোলজি’তে তার গবেষণা প্রবন্ধ প্রকাশিত ও প্রশংসিত হয়েছে। চিকিৎসাক্ষেত্রে অনন্য অবদানের জন্য তিনি আন্তর্জাতিকভাবে গ্লোবাল আই হেলথ হিরো সহ একাধিক মর্যাদাপূর্ণ পদকে ভূষিত হয়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর ৫০টিরও বেশি দেশে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে আমন্ত্রিত বক্তা হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

সরকারি এই আদেশে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পাশাপাশি আরও তিনজনকে সরকারের প্রতিনিধি হিসেবে আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত করা হয়েছে। মনোনীত অন্য সদস্যরা হলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. গোলাম মহিউদ্দিন খান সাদী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং এই সংক্রান্ত পূর্ববর্তী সকল আদেশ প্রতিস্থাপন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলজেরিয়ার বিপক্ষে বিরতিতে এগিয়ে সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:১৬ এম


আলজেরিয়ার বিপক্ষে বিরতিতে এগিয়ে সুইজারল্যান্ড

আফ্রিকার দেশ আলজেরিয়ার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড কানাডার ভ্যাঙ্কুভারে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে। প্রথমার্ধ শেষে ১-০ গোলে সুইসরা এগিয়ে রয়েছে।

প্রথমার্ধের সময়ে বল দখলে আলজেরিয়া এগিয়ে থাকলেও, আক্রমণে দুই দলই ছিল সমান। ম্যাচের শুরুতে লিড নেয়ার সুযোগ পায় সুইসরা। দশম মিনিটে এমবোলো সুইজারল্যান্ডকে এগিয়ে দেন।

সুইজারল্যান্ডের তরুণ মিডফিল্ডার জোহান মানজাম্বি মাঝমাঠ থেকে বল নিয়ে আলজেরিয়ার ডি-বক্সে প্রবেশ করেন। সেখানে গিয়ে তিনি এমবোলোকে পাস প্রদান করেন এবং এমবোলো বল পেয়ে তা জালে জড়ান এই স্ট্রাইকার।

আলজেরিয়া এরপর আক্রমণ শুরু করেছে কিন্তু সে আক্রমণগুলি তেমন কার্যকর ছিল না। তাই মাহরেজের দল পিছিয়ে থেকে বিরতিতে চলে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:২১ এম


সন্ধ্যার মধ্যে কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সন্ধ্যার মধ্যে দেশের আটটি জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় ঘটতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ ছাড়াও বজ্রপাতের আশঙ্কার উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় আট জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদের স্মরণে দোয়া ও মিলাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:২৪ এম


ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদের স্মরণে দোয়া ও মিলাদ

 

সাবেক ত্রাণ ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের পাঁচবারের সংসদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট হারুন আল রশিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যবসায়ী সমন্বয় উদ্যোগে জেলা জামে মসজিদে এই দোয়া মাহফিল উদযাপিত হয়। জেলা জামে মসজিদের খতিব, মাওলানা সিবগাতুল্লাহ নূর, দোয়া অনুষ্ঠানে মোনাজাতকে পরিচালিত করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সহ সভাপতি এ.বি.এম. মমিনুল হক, মরহুম হারুন আল রশিদের ছেলে আসিফ হারুন, জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটি ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক ও নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম এবং এফএ টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম ভূঁইয়া।

এ সময় আরও ছিলেন জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, গ্রিন সুপার মার্কেটের সভাপতি মো. আবু হানিফ, সমবায় মার্কেটের অর্থ বিষয়ক সম্পাদক শাহেদুল ইসলাম অপু, স্টেডিয়াম মার্কেটের সাধারণ সম্পাদক আমানুল হক সেন্টু, জগৎ বাজারের ব্যবসায়ী নেতা ইয়াকুব আলী ভূঁইয়া, সড়ক বাজারের ব্যবসায়ী কমিটির সহসাধারণ সম্পাদক মোকলেছ আহমেদসহ বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এই অনুষ্ঠানে মরহুম হারুন আল রশিদ এর রুহের মাগফিরাত কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%