০৯:২৫ পি.এম
বাগেরহাটের ফকিরহাট থানার পৃথক দুই মাদকবিরোধী অভিযানে পুলিশ ১ হাজার ৬২০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে। বুধবার দুপুরে আটককৃতদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
আটককৃতদের মধ্যে একজন হলেন খুলনার খালিশপুর এলাকার এনামুল হকের ছেলে সাকিবুর হক তামিম (৩৬) এবং অন্যজন বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামের মাহতাব মোড়লের ছেলে মোতাহার মোড়ল (৪৪)।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে সাকিবুর হক তামিমকে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
এদিকে, বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. মিজানুর রহমান জানান, বুধবার সকালে সদর উপজেলার কররী গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোতাহার মোড়লকে আটক করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর মোতাহার মোড়লকে আদালতে সোপর্দ করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন