ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে আজ, কী কী আছে এতে


যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে আজ, কী কী আছে এতে

যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তির চুক্তি আজ রবিবার সই হতে পারে। শনিবার (১৩ জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একথা জানান। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, রবিবার কোনো চুক্তি সই হচ্ছে না।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার সম্ভাবনা বর্তমানে আগের তুলনায় অনেক বেশি। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দেশ দুটির মধ্যে একটি চুক্তি রবিবার সই হতে পারে।

তিনি আরও জানান, চুক্তি স্বাক্ষরের পর পরই হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ট্রাম্পের ভাষ্যমতে, পরিস্থিতি শান্ত হলে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক উপাদান নিজেদের নিয়ন্ত্রণে নেবে এবং সেগুলো নিষ্ক্রিয় করে ধ্বংস করবে।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এর আগে জানান, উভয় পক্ষ শান্তি চুক্তির একটি কাঠামোতে সম্মত হয়েছে এবং রবিবার ইলেকট্রনিক পদ্ধতিতে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। পরবর্তী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানিয়েছেন।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যদিও চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে, তবুও তা রবিবারই হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তিনি জানান, আগামী দুই একদিনের মধ্যে জেনেভা অথবা অন্য কোথাও সফরের কোনো পরিকল্পনা নেই তাদের।

যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, পাকিস্তান, কাতার, মিশর এবং তুরস্কের মধ্যস্থতায় হওয়া আলোচনার অংশ হিসেবে ভার্চুয়াল বৈঠকে এই সমঝোতা চূড়ান্ত হতে পারে।

ইসরাইল এ বিষয়ে জানিয়েছে যে, আলোচিত ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করছে না বলে প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে। টাইমস অব ইসরাইল জানিয়েছে, টেলিফোনে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, আলোচনার চূড়ান্ত চুক্তির মধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো ধ্বংস এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনে সীমাবদ্ধতা আরোপের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

যদিও সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরাইলের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাদের অভিযোগ, যুদ্ধ শেষ হওয়ার আগেই ইরান অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা পেয়ে যাবে, কিন্তু পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর প্রতিশ্রুতি নিশ্চিত হবে না।

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা করা সমঝোতা চুক্তির পূর্ণাঙ্গ খসড়া এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। তবে বিভিন্ন কূটনৈতিক ও গণমাধ্যম সূত্রের মাধ্যমে জানা গেছে, চুক্তিটি কার্যকর হলে হরমুজ প্রণালি দ্রুত আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। পাশাপাশি ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহারও হতে পারে। তাছাড়া, কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং জব্দ করা ইরানি সম্পদের একটি অংশ মুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রগুলো বলছে, এই প্রাথমিক সমঝোতায় পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিতর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়নি। বরং ওই ইস্যুতে আগামী ৬০ দিনের মধ্যে পৃথক আলোচনা চালানোর পরিকল্পনা রয়েছে।

তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে উভয় পক্ষের অবস্থানে এখনও স্পষ্ট পার্থক্য বিদ্যমান। হোয়াইট হাউসের দাবি, প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ এবং সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস বা বিদেশে স্থানান্তরে সম্মত হয়েছে। অন্যদিকে, ইরান এই দাবিকে প্রত্যাখ্যান করে বলেছে, তারা ইউরেনিয়াম ধ্বংস করবে না বা বিদেশে পাঠাবে না। বরং নিজেদের দেশে এটি সংরক্ষণ করেই এর সমৃদ্ধকরণের মাত্রা কমানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়াল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টির পর ঢাকার বাতাসের উন্নতি, দূষণের শীর্ষে কোন শহর?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:১০ এম


বৃষ্টির পর ঢাকার বাতাসের উন্নতি, দূষণের শীর্ষে কোন শহর?

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ সকালের দিকে ঢাকার অবস্থানের কিছুটা উন্নতি ঘটেছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের লাইভ র‍্যাংকিংয়ে ঢাকা ২২তম অবস্থানে অবস্থান করছে।

রোববার (১৪ জুন) সকাল ৭টা ৪৩ মিনিটে পরিমাপ অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ৮০। আইকিউএয়ারের মানদণ্ড অনুসারে এই স্কোরকে ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য বাতাস হিসেবে পরিগণনা করা হচ্ছে। তবে সংবেদনশীল মানুষের জন্য এই বাতাস সামান্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

আইকিউএয়ারের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বর্তমানে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ, যার একিউআই স্কোর ১৮৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা (১৭৪ স্কোর) এবং তৃতীয় অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো (১৬২ স্কোর)।

এ ছাড়াও শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে ভারতের দিল্লি (৪র্থ, ১৫৬ স্কোর), ইন্দোনেশিয়ার জাকার্তা (৫ম, ১৫৪ স্কোর), পাকিস্তানের লাহোর (৬ষ্ঠ, ১৫২ স্কোর), উগান্ডার কাম্পালা (৭ম, ১৪৪ স্কোর), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (৮ম, ১২৯ স্কোর), ভারতের কলকাতা (৯ম, ১২৮ স্কোর) এবং ভিয়েতনামের হো চি মিন সিটি (১০ম, ১২৭ স্কোর)।

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর প্রধান শহরের তুলনায় আজকের সকালে ঢাকার বাতাসের অবস্থা তুলনামূলকভাবে ভালো রয়েছে। ভারতের দিল্লি ও কলকাতার বাতাস যেখানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে অবস্থান করছে, সেখানে ঢাকার বাতাস হলুদ জোনে অর্থাৎ ‘মাঝারি’ অবস্থানে রয়েছে। এমনকি নেপালের কাঠমান্ডু (১৯তম, ৮৩ স্কোর) এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরের (২০তম, ৮২ স্কোর) চেয়েও ঢাকা আজ তালিকায় পিছনের দিকে (ভালো অবস্থানে) রয়েছে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়। কিন্তু ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

সাধারণত শুষ্ক ও শীতকালে ঢাকার বায়ুদূষণ চরম আকার ধারণ করে। তবে বর্ষা বা বৃষ্টির মৌসুমে দূষণের মাত্রা অনেকটাই কমে আসে। বিশেষজ্ঞরা বলছেন, টানা বৃষ্টিতে বাতাসে ধুলাবালির পরিমাণ কম থাকার কারণে এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে আজ সকালে ঢাকার বাতাসের মানে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমান উপকূলে ফের ট্যাংকার জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:১০ এম


ওমান উপকূলে ফের ট্যাংকার জাহাজে হামলা

হরমুজ প্রণালির ওমান উপকূলের নিকটবর্তী অঞ্চলটিতে ফের একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনাটি ঘটেছে। শনিবার (১৩ জুন) রাতে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এই ঘটনার খবর জানিয়েছে। তারা জানায়, শুক্রবার অজ্ঞাত একটি বস্তু এসে জাহাজটিতে আঘাত করেছে।

ইউকেএমটিও আরও বলেছে, ওমানের উপকূল থেকে ৬ নটিক্যাল মাইল পূর্ব দিকে ট্যাংকারটি হামলার স্বীকার হয়েছে। তবে এখানে উল্লেখ্য, জাহাজটির ক্রুরা সবাই সুস্থ আছে এবং হামলার কারণে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার পর ট্যাংকারটি তার নির্ধারিত গন্তব্যের দিকে যাত্রা করতে থাকে।

পূর্ববর্তী সপ্তাহে, ওমানের উপকূলে যুক্তরাষ্ট্র দুটি জাহাজে মিসাইল হামলা পরিচালনা করেছিল। এই হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে, এবার একটি নতুন ট্যাংকারে হামলার ঘটনা ঘটল।

ভারত, তাদের তিন নাগরিক নিহত হওয়ার পরে কঠোর প্রতিক্রিয়া জানাচ্ছে। ভারত সরকার পর পর দুইবার যুক্তরাষ্ট্রের দূতকে তলব করেছে। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে জানিয়েছেন, হরমুজে ইরানি বন্দরে যেসব অবরোধ আরোপ করা হয়েছে, সেটি সবার জন্য বাধ্যতামূলক।

রুবিও এস জয়শঙ্করকে নিশ্চিত করে বলেন, হরমুজ প্রণালিতে যে কোনো বাণিজ্যিক জাহাজকে মার্কিন নির্দেশনা অনুসরণ করতে হবে এবং মার্কিন অবরোধের লঙ্ঘন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। জয়শঙ্কর সহযোগী দেশগুলোর সঙ্গে বিষয়টি আলোচনা করতে এবং পরিস্থিতির উন্নতি করতে বিদেশ সফরে রয়েছেন।

অতিরিক্ত, মার্কিন সামরিক হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার প্রসঙ্গ নিয়ে তিনি রুবিওর সঙ্গে আলোচনা করেন। চলতি সপ্তাহে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথকে কেন্দ্র করে উত্তেজনার ভেতরে, মার্কিন বাহিনী ওমানের কাছে হামলা চালিয়েছে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:১১ এম


মুন্সিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি ‘শান্তির ছেলে’ নামে পরিচিত মো. বাবু সরকার ওরফে আব্দুল জব্বার (৩৭) কে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত ৯টা ১০ মিনিটে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদর থানার বৈখর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে বাদল মন্ডলের বসতবাড়ি সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত বাবু সরকার ওরফে আব্দুল জব্বার বৈখর পশ্চিমপাড়া এলাকার মৃত অফিজ উদ্দিন সরকার এবং শান্তি বেগমের সন্তান। তিনি স্থানীয়ভাবে ‘শান্তির ছেলে’ হিসেবে পরিচয় পান।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ মোট ২৪টি মামলা রয়েছে। দীর্ঘ সময় ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

আরও জানা যায়, গত বছরের ২ ডিসেম্বর তাকে ২ কেজি গাঁজা এবং ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে পূর্ব শত্রুতার কারণে এক ব্যক্তির হাতের কবজি কেটে দেওয়ার ঘটনায় পুনরায় আলোচনায় আসে।

অবশেষে শনিবার রাতে মুন্সিগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমাদের আরও উন্নতি করতে হবে, কারণ এটি বিশ্বকাপ’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:১১ এম


‘আমাদের আরও উন্নতি করতে হবে, কারণ এটি বিশ্বকাপ’

হতাশার ড্রয়ে শুরু হলো ব্রাজিলের হেক্সা মিশন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ সি'র প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে গিয়েছিল মরক্কো।

১১ মিনিট পর দারুণ এক গোলে ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। বল পজেশন আর শট নেওয়ার ক্ষেত্রে দুই দলের মধ্যে লড়াই ছিল প্রায় সমান। ব্রাজিল ৫১ শতাংশ বল নিজেদের কাছে রেখে ১৩টি শট নিয়েছে, যার ৫টি লক্ষ্যে গেছে, অন্যদিকে মরক্কোর ১৪ শটের মধ্যে ৩টি লক্ষ্যে ছিল।

ম্যাচের শুরু থেকেই মরক্কোর চমৎকার গতি এবং পরিকল্পিত আক্রমণে ব্রাজিলকে দিশেহারা মনে হচ্ছিল। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা মাঠে প্রবেশের পর থেকেই ঝাঁপিয়ে পড়লেও, তারা যেন খেই হারিয়ে ফেলছিল।

এই ম্যাচে ভিনি জুনিয়রকে ফিফার পক্ষ থেকে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়। ব্যক্তিগত ভুলে ভরা নিষ্প্রভ এক ম্যাচে, ভিনিসিয়ুস জুনিয়রই যেন ব্রাজিলের খেলায় প্রাণ ফিরিয়ে এনেছিলেন। বাঁ প্রান্ত ধরে তার একক নৈপুণ্য কিংবা গ্যালারির দর্শকদের উজ্জীবিত করার আহ্বান—ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তের মূল কারিগর ছিলেন এই উইঙ্গার।

জাতীয় দলের জার্সিতে নিজের ৫০তম ম্যাচে ভিনি পেয়েছেন নিজের দশম গোল; যা ছিল রিয়াল মাদ্রিদে তার খেলা স্টাইলের প্রতিচ্ছবি। প্রতিপক্ষের ডাবল মার্কিংয়ের মুখে বল পেয়েও ভিনি দমে যাননি; একক দক্ষতার প্রদর্শন করে ব্রুনো গিমারেসের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল দেওয়া-নেওয়া করে ওয়ান-অন-ওয়ান পজিশনে নিজেকে নিয়ে যান। এরপর আইনাউইকে অনায়াসে ড্রিবল করে কাটানোর পর ইয়াসিন বুনোর নাগাল এড়িয়ে বল জালে জড়ান তিনি।

ম্যাচ শেষে ‘জিই টিভি’কে ভিনি বলেন, ‘আমার মনে হয় প্রথমার্ধে আমরা খুব বাজেভাবে শুরু করেছিলাম, যা পরিস্থিতি অনেক কঠিন করে তুলেছিল। গোল খেয়ে বসার পর বিশ্বকাপের অভিষেক ম্যাচে ছন্দে ফেরা সবসময়ই কঠিন। তবে আমাদের আরও উন্নতি করতে হবে এবং এগিয়ে যেতে হবে, কারণ এটি বিশ্বকাপ; এখানে কোনো ম্যাচই সহজ নয়।’

দলের উন্নতির জায়গা নির্দেশ করে ভিনি যোগ করেন, ‘আমাদের আরও বেশি বল দখলে রাখতে হবে, একপাশ থেকে অন্যপাশে পাস দিয়ে খেলা সচল রাখতে হবে। কারণ অনেক সময় প্রতিপক্ষ রক্ষণে মনোযোগ দেবে এবং পাল্টা আক্রমণের সুযোগ খুঁজবে। আপাতত বেশি কিছু বলার নেই, আমাদের কাজ করে যেতে হবে কারণ পরের ম্যাচটি খুব দ্রুতই আসছে।’

দ্বিতীয়ার্ধে যদিও ব্রাজিল ও মরক্কো—উভয় দলই খুব একটা কার্যকর ফুটবল খেলার সক্ষমতা রাখতে পারছিল না, তবে ব্রাজিলের সেরা সুযোগটি তৈরি হয়েছিল ভিনির পা থেকেই। ভিনির বাড়ানো পাস থেকে বল পেয়ে রাফিনিয়াকে ব্যাকপাস দিয়েছিলেন তিনি, যেখান থেকে গোলের জন্য একটি ভালো সুযোগ তৈরি হয়েছিল।

এমনকি রক্ষণভাগেও ভিনির পারফরম্যান্স ছিল নজরকাড়া। প্রথমার্ধে রাফিনিয়া এবং দ্বিতীয়ার্ধে কুনিয়ার দায়িত্ব ছিল রক্ষণে সহযোগিতা করা। তবুও ভিনিসিয়ুস একাই চারবার বল রিকভার করেছেন। মাঠে তিনি ৩টি ফাউল করেছেন এবং ফাউলের শিকার হয়েছেন ২ বার।

‘সি’ গ্রুপে ব্রাজিলের পরবর্তী ম্যাচটি ২০ জুন হাইতির বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল ৬.৩০ মিনিটে গ্রুপপর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলবে সেলেসাওরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%