ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড


নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন নওগাঁ রোড রেলগেট এলাকায় এক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় এক যুবককে আটক করেছে উপশহর ফাঁড়ি পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত অভিযানে বোয়ালিয়া থানার হাদিরমোড় বৌবাজার এলাকার মৃত আসাদ আলীর ছেলে মোঃ রানা ইসলাম (২৬)-কে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৩৬(১)(৫) ধারা অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন: ‘বসন্তের কোকিল’ হিসেবে পরিচিত কাজী জাহিদ অভি? পূজামণ্ডপে অনুদান, ক্যানসার আক্রান্ত হাফেজকে সহায়তা নিয়ে প্রশ্ন

আরএমপি সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতায় যুবদলের নেতৃত্বে আলোচনায় আতিকুর রহমান রানা

আন্তর্জাতিক ডেস্ক

‎ ‎কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতায় যুবদলের নেতৃত্বে আলোচনায় আতিকুর রহমান রানা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম জেলার নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব পেতে আগ্রহী নেতাদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার কার্যক্রম শেষ হওয়ার পর থেকেই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় সর্বাধিক উচ্চারিত নামগুলোর একটি হল বর্তমান জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান (রানা)।

আতিকুর রহমান রানা কুড়িগ্রামের প্রয়াত যুবদল নেতা মরহুম রায়হান কবীরের ছোট ভাই। তিনি দীর্ঘ প্রায় ২৬ বছরের রাজনৈতিক পথচলায় ছাত্রদল থেকে যুবদল—এ সময়ের প্রতিটি ধাপে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক প্রতিকূল সময়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে জেলার বহু নেতা-কর্মীর কাছে তিনি একজন পরীক্ষিত, গ্রহণযোগ্য ও ত্যাগী সংগঠক হিসেবে পরিচিত।

জীবনবৃত্তান্ত অনুযায়ী, ২০০১ সালে কুড়িগ্রাম সরকারি কলেজে ইংরেজি বিভাগে অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতিতে যোগ দেন আতিকুর রহমান রানা। পরে কলেজ ছাত্রদলের সহ-সভাপতি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে কুড়িগ্রাম জেলা যুবদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় নানা কর্মসূচি বাস্তবায়ন ও সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথাও তিনি তুলে ধরেছেন।

রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড এবং মানবিক উদ্যোগে অংশগ্রহণের কারণে তিনি সাধারণ মানুষের কাছেও পরিচিত মুখ।

দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ এবং কর্মীবান্ধব নেতৃত্বের গুণাবলির কারণে আতিকুর রহমান রানাকে জেলা যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। বিশেষ করে তরুণ নেতৃত্ব তৈরিতে এবং তৃণমূলকে ঐক্যবদ্ধ রাখতে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে তাদের বিশ্বাস।

জীবনবৃত্তান্তে আতিকুর রহমান রানা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যেই তিনি সভাপতি পদে প্রার্থী হয়েছেন। দল যদি তার ওপর আস্থা রাখে, তবে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে কুড়িগ্রাম জেলা যুবদলকে একটি আদর্শিক, সুসংগঠিত ও কর্মীবান্ধব সংগঠনে পরিণত করতে কাজ করবেন।

এদিকে, তৃণমূলের অনেক নেতাকর্মীর প্রত্যাশা, দীর্ঘদিন ধরে রাজপথে পরীক্ষিত এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হলে কুড়িগ্রাম জেলা যুবদল আরও ঐক্যবদ্ধ হবে এবং ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে। কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মরহুম রায়হান কবীর, যিনি ২০১৭ সালে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের আগে থেকেই বিগত পতিত ফ্যাসিস্ট সরকার পতনে কুড়িগ্রাম জেলা 'র প্রধান সেপাহসালার দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৫ শে ডিসেম্বর দেশ নায়ক তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন এবং ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ৩০ ডিসেম্বর দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যু বরণের কয়েক ঘন্টা আগেই মৃত্যুবরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতারণা মামলায় হরিদাসকে কারাগারে পাঠাল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


প্রতারণা মামলায় হরিদাসকে কারাগারে পাঠাল আদালত

প্রতারণার মামলার কারণে হরিদাস চন্দ্র তরণীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২১ জুলাই) ময়মনসিংহ জেলা যুগ্ম দায়রা জজ আদালতের (অর্থ ও ঋণ) বিচারক শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ময়মনসিংহ যুগ্ম দায়রা জজ আদালতের (অর্থ ও ঋণ) পিপি মো. আনোয়ার আজিজ টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, ঢাকা জেলার একটি মামলায় হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তার করে পুলিশ কর্তৃপক্ষ। এরপর ফুলবাড়িয়া থানা পুলিশ একটি প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ময়মনসিংহ যুগ্ম দায়রা জজ (অর্থ ও ঋণ) আদালতে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২১ জুলাই) তাকে আদালতে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

টুটুল আরও জানান, তার বিরুদ্ধে কোতোয়ালি সিআর মামলা নম্বর ১৪৯১/২০১২ সাল এনআইএক্ট ১৩৮ ধারায় মামলা করা হয়। পরে আদালত মামলাটি গ্রহণ করে এবং ৩২১৮-২০২৩ বিচারকার্য সমাপ্ত করে। এ মামলায় হরিদাসের বিরুদ্ধে এক বছরের সাজার রায় প্রদান করা হয়েছিল। কিন্তু হরিদাস চন্দ্র তরণী তখন পলাতক ছিল।

সম্প্রতি অন্য একটি মামলায় তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেই মামলার সিআর সাজাপ্রাপ্ত আসামি হিসাবে তাকে ময়মনসিংহ আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, চলতি বছরের জুন মাসে গাইবান্ধার পলাশবাড়ীতে দেশের বৃহত্তম ৮১ ফুট উচ্চতার 'রামমূর্তি' স্থাপনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন হরিদাস। তবে ধর্মীয় সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে জুনের শেষভাগে স্থানীয় ‘শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির’ কমিটি এই মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা দেয়।

এছাড়া, গত ১২ জুলাই রাতে সিআইডি অর্থ পাচার মামলায় তাকে গ্রেপ্তার করে। তার ব্যাংক হিসাবে ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। ৪ দিনের রিমান্ড শেষে ১৬ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব বড় ট্রফি জয়ের নেপথ্যে ফাবিয়ান, স্পেনের নতুন ‘লাকি চার্ম’?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


সব বড় ট্রফি জয়ের নেপথ্যে ফাবিয়ান, স্পেনের নতুন ‘লাকি চার্ম’?

 

বিশ্বকাপের ফাইনালে জয়সূচক গোল করেছেন ফেরান তোরেস, আর মাঝমাঠে নেতৃত্ব দিয়েছেন রদ্রি। তবে স্পেনের বিশ্বজয়ের পেছনে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখা ফুটবলারদের একজন ছিলেন ফাবিয়ান রুইজ। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে মাঝমাঠে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে তিনি দলের ভারসাম্য রক্ষা করেন।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ফাইনালে পেদ্রির পরিবর্তে শুরুর একাদশে ফাবিয়ানকে সুযোগ দেন। তার সেই সিদ্ধান্ত যে একদম সঠিক ছিল, তা মাঠের পারফরম্যান্সেই প্রমাণ করেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার। রদ্রির সঙ্গে মিলে মাঝমাঠে আধিপত্য প্রতিষ্ঠা করার পাশাপাশি আর্জেন্টিনার আক্রমণভাগকে কার্যত নিষ্ক্রিয় রাখতে সক্ষম হন তিনি।

ফাবিয়ানের নিয়ন্ত্রিত মিডফিল্ডের কারণে বারবার নিচে নেমে বল সংগ্রহ করতে হয় লিওনেল মেসিকে। সেই সঙ্গে, আর্জেন্টিনার পাসিং লেন বন্ধ করে স্পেনের রক্ষণ ও আক্রমণের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করেন তিনি।

ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ফাবিয়ান নতুন একটি রেকর্ড গড়েন। স্পেনের জার্সিতে টানা ৫০ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়তে সক্ষম হন তিনি। এই ৫০ ম্যাচে স্পেনের ৩৫টি জয় ও ১৫টি ড্র রয়েছে। জাতীয় দলের ইতিহাসে এর আগে কোনো ফুটবলার এমন রেকর্ড করতে পারেননি।

বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ফাবিয়ান তার ক্যারিয়ারের অন্যতম সফল মৌসুম শেষ করলেন। ২০২২ সালে নাপোলি ছেড়ে প্যারিস সেইন্ট-জার্মেইনে (পিএসজি) যোগ দেওয়ার পর শুরুর দিকে নিয়মিত একাদশে জায়গা পেতে পেরেছিলেন না। তবে কোচ লুইস এনরিকের অধীনে তিনি ইউরোপের অন্যতম সেরা মিডফিল্ডারে পরিণত হয়েছেন।

২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের জন্য লিগ ওয়ান, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ফিফা বিশ্বকাপ—সব বড় শিরোপা জিতেছেন ফাবিয়ান। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যে প্রতিযোগিতাতেই তিনি খেলেছেন, সেখানে তার দল চ্যাম্পিয়ন হয়েছে।

এই ধারাবাহিক সাফল্য এবং মাঠে গুরুত্বপূর্ণ অবদানের কারণে অনেক সমর্থক ও বিশ্লেষক ফাবিয়ান রুইজকে স্পেনের ‘লাকি চার্ম’ হিসেবে চিহ্নিত করছেন। একই সঙ্গে, ২০২৬ সালের ব্যালন ডি’অরের সম্ভাব্য দাবিদারদের তালিকাতেও উঠে এসেছে স্প্যানিশ এই মিডফিল্ডারের নাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকার সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এর ফলে প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলমুখী করা হবে। এই বিশেষ উদ্যোগটি একটি পাইলট প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার বিকালে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষার্থীরা বর্তমানে ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে, যা সমাধান করার জন্য খেলাধুলার মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। একই সঙ্গে শিক্ষকরা ক্লাসে নজরদারি বাড়ানোরও পরামর্শ দেন।

তিনি উল্লেখ করেন, যেসব শিক্ষক সময়মতো স্কুলে যান না এবং পাঠদানে মনোযোগ দেন না, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় স্কুলে মনিটরিং বৃদ্ধির জন্য উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশনা দেন তিনি। শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী ৯ আগস্ট থেকে সারা দেশে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%