০৯:৩২ পি.এম
প্রতারণার মামলার কারণে হরিদাস চন্দ্র তরণীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২১ জুলাই) ময়মনসিংহ জেলা যুগ্ম দায়রা জজ আদালতের (অর্থ ও ঋণ) বিচারক শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ময়মনসিংহ যুগ্ম দায়রা জজ আদালতের (অর্থ ও ঋণ) পিপি মো. আনোয়ার আজিজ টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, ঢাকা জেলার একটি মামলায় হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তার করে পুলিশ কর্তৃপক্ষ। এরপর ফুলবাড়িয়া থানা পুলিশ একটি প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ময়মনসিংহ যুগ্ম দায়রা জজ (অর্থ ও ঋণ) আদালতে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২১ জুলাই) তাকে আদালতে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
টুটুল আরও জানান, তার বিরুদ্ধে কোতোয়ালি সিআর মামলা নম্বর ১৪৯১/২০১২ সাল এনআইএক্ট ১৩৮ ধারায় মামলা করা হয়। পরে আদালত মামলাটি গ্রহণ করে এবং ৩২১৮-২০২৩ বিচারকার্য সমাপ্ত করে। এ মামলায় হরিদাসের বিরুদ্ধে এক বছরের সাজার রায় প্রদান করা হয়েছিল। কিন্তু হরিদাস চন্দ্র তরণী তখন পলাতক ছিল।
আরও পড়ুন: চাঁদাবাজির কালো টাকায় কুয়াকাটায় আলিশান পাঁচতলা হোটেল: অন্তরালে থেকে সরকারবিরোধী ষড়যন্ত্রে ব্যস্ত নিষিদ্ধ আ.লীগ নেতা শেখর চন্দ্র দাস
সম্প্রতি অন্য একটি মামলায় তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেই মামলার সিআর সাজাপ্রাপ্ত আসামি হিসাবে তাকে ময়মনসিংহ আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, চলতি বছরের জুন মাসে গাইবান্ধার পলাশবাড়ীতে দেশের বৃহত্তম ৮১ ফুট উচ্চতার 'রামমূর্তি' স্থাপনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন হরিদাস। তবে ধর্মীয় সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে জুনের শেষভাগে স্থানীয় ‘শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির’ কমিটি এই মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা দেয়।
এছাড়া, গত ১২ জুলাই রাতে সিআইডি অর্থ পাচার মামলায় তাকে গ্রেপ্তার করে। তার ব্যাংক হিসাবে ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। ৪ দিনের রিমান্ড শেষে ১৬ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের প্রস্তুতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন