০৯:২৬ পি.এম
চাঁদপুরের মতলব উত্তরের গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামে প্রবাসী স্বামীকে রেখে এক তরুণীর প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তরুণীর পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে, তারা বলেছেন, এমন কোনো ঘটনাই ঘটেনি এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। জানা গেছে, উপজেলার গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামের মো. মজিল প্রধানের মেয়ের নাম মরিয়ম, যার সঙ্গে ফতেপুর ইউনিয়নের মাইজকান্দি গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী শরিফুল ইসলামের বিয়ে হয়। অভিযোগ রয়েছে, স্বামী বিদেশে চলে যাওয়ার পর গজরা গ্রামের লিটনের ছেলে লিমনের সঙ্গে মরিয়মের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ১৫ জুলাই তারা বাড়ি থেকে চলে যান। মেয়ের পরিবারের পক্ষ থেকে মতলব উত্তর থানায় নিখোঁজ ডায়েরি করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সোমবার (২০ জুলাই) ঢাকার সাভার এলাকা থেকে তরুণী ও লিমনকে উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ। এই উদ্ধারের অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাধব চন্দ্র। এদিকে অভিযুক্ত লিমন দাবি করেন, মরিয়মের অন্যত্র বিয়ের আগ থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তিনি বলেন, "আমি তাকে অনেক ভালোবাসি। আমরা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছি। এখন সে আমার স্ত্রী।" অন্যদিকে, মরিয়মের বাবা মো. মজিল প্রধান অভিযোগ অস্বীকার করে বলেন, "এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আপনারা কেন আমাদের বিরক্ত করছেন?" প্রবাসী স্বামী শরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন