প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো একক সংগীত পরিবেশনার জন্য হাজির হচ্ছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।
এতে তাকে দেয়া হবে একটি বিশেষ সম্মাননা। তবে এই অনুষ্ঠানের আয়োজনটি কেবল সম্মাননা ও সংগীত পরিবেশনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; বরং রুনা লায়লার একক সংগীতানুষ্ঠানের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ বন্যার্তদের সহায়তায় প্রদান করা হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হতে যাছে 'রুনা লায়লা' শীর্ষক এই সম্মাননা ও একক সংগীত অনুষ্ঠান। রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠানটি শুরু হবে। এতে উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পী নিজের জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করবেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, অনুষ্ঠানটির টিকিটের শুভেচ্ছা মূল্য তিনটি শ্রেণীতে নির্ধারণ করা হয়েছে। প্রথম শ্রেণীর টিকিটের দাম ৫ হাজার টাকা, দ্বিতীয় শ্রেণীর ৩ হাজার টাকা এবং তৃতীয় শ্রেণীর টিকিটের দাম ২ হাজার টাকা। এভাবে, টিকিট বিক্রির অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।
টিকিট সংগ্রহের জন্য আগামী ২২ ও ২৩ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সরাসরি যোগাযোগ করা যাবে অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগের প্রশাসনিক ভবনের নিচতলায়।
জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ডা. জাহেদ উর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন