ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রাক্তনকে ক্ষমা করতে নারাজ পরীমনি, ফেসবুকে জানালেন ‘নো নো নো’


প্রাক্তনকে ক্ষমা করতে নারাজ পরীমনি, ফেসবুকে জানালেন ‘নো নো নো’

প্রাক্তন সঙ্গীকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে প্রতিবছর ১৭ অক্টোবর পালিত হয় ‘ফরগিভ অ্যান এক্স ডে’। তবে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি প্রাক্তনকে ক্ষমা করার বিষয়ে নিজের অনীহার কথা মজার ছলেই প্রকাশ করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) প্রাক্তনকে ক্ষমা করার দিন উপলক্ষে প্রকাশিত একটি সংবাদ পরীমনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। কিন্তু তিনি বিষয়টি নিয়ে ইতিবাচক কোনো মন্তব্য না করে রাগের প্রতীক জুড়ে দিয়ে লেখেন, ‘নো নো নো নো নোওওও…’। এই প্রতিক্রিয়া ঘিরে অনুরাগীদের মধ্যে কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

অভিনেত্রী ঠিক কোন প্রাক্তনকে ক্ষমা করতে রাজি নন, সে সম্পর্কে কিছু জানাননি। ফলে তাঁর মন্তব্যের পেছনে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: এআই দিয়ে তৈরি বাংলা ওয়েব সিরিজ ‘শান্তি নিবাস’, নির্মাতার ভাবনায় যেমনটা ছিল

পরীমনির ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। তিনি অভিনেতা শরীফুল ইসলাম রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন এবং তাঁদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ ঘটে।

বর্তমানে পরীমনি সন্তানদের নিয়েই সময় কাটাচ্ছেন। যদিও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা রয়েছে, প্রাক্তনকে ক্ষমা করার প্রসঙ্গে তাঁর এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোনো সেক্টর থেকেই চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না: এমপি জসিম উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


কোনো সেক্টর থেকেই চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না: এমপি জসিম উদ্দিন

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, উত্তর সাতকানিয়ার জনগণ অত্যন্ত নিরীহ এবং অবহেলিত। কেরানিহাট, যেখানে অসহায় ও দরিদ্র মানুষের জীবিকার অন্যতম অবলম্বন হিসেবে ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা, হকার এবং পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ করেন, সেখানে কোনোভাবে চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না। তিনি সতর্ক করেছেন যে, যদি কেউ চাঁদাবাজির চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার রাতে কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে উচ্ছেদ অভিযান-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন।

এমপি জসিম উদ্দিন আহমেদ আরও বলেন, কেরানিহাট দক্ষিণ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। পর্যটন নগরী কক্সবাজার এবং পার্বত্য জেলা বান্দরবানে যাতায়াতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পথ, যার কারণে প্রতিদিন এখানে বিপুলসংখ্যক যানবাহন ও মানুষের সমাগম ঘটে। অবৈধ স্থাপনা এবং ফুটপাত ও সড়ক দখলের কারণে দীর্ঘদিন ধরে যানজট সৃষ্টি হচ্ছে, যা ব্যবসায়ী, পথচারী, যাত্রী এবং সাধারণ মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, কেরানিহাটকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল বাণিজ্যকেন্দ্রে পরিণত করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে জনস্বার্থে সকলের সহযোগিতা প্রয়োজন। তবে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের জীবিকার বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে প্রশাসন, ব্যবসায়ী এবং পরিবহন সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য কামরুল হাসান তালুকদার, কেওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন হিরু, ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মাস্টার ফরিদুল আলম, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবর, যুবদল নেতা সোলেমান বাবুল, ব্যবসায়ী নেতা মহিউদ্দিন, মোরশেদুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা ফৌজুল কবির রুবেল এবং বিএনপি নেতা মোস্তফা কামাল রিয়াদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, পরিবহন সমিতি ও হকার নেতারা।

এমএইচ

ছবির ক্যাপশন:

বক্তব্য রাখছেন আলহাজ জসিম উদ্দিন আহমেদ এমপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি রাবি ফিলিস্তিনিদের জলপাই ‘চুরি’র অনুমতি দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


ইসরাইলি রাবি ফিলিস্তিনিদের জলপাই ‘চুরি’র অনুমতি দিলেন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি থেকে জলপাই লুট করার অনুমতি প্রদান করে ধর্মীয় ফতোয়া জারি করেছেন প্রভাবশালী ইসরাইলি রাবি ডভ লিওর। এই ইহুদি ধর্মগুরু দাবি করেছেন যে, জলপাই সংগ্রহের মাধ্যমে ওই ভূমির ওপর ইহুদিদের মালিকানা প্রতিষ্ঠিত হয়।

শুক্রবার ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৩-এ প্রকাশিত এই ধর্মীয় ফতোয়া অনুযায়ী, লিওর দাবি করেন যে, ফিলিস্তিনিরা তাদের জমির বৈধ মালিক নন। তার যুক্তি হলো, তারা ইসরাইলি জনগণ কিংবা কোনো ইহুদির কাছ থেকে জমিগুলো কেনেননি; সুতরাং এসব জমি আসলে ‘চুরি করা সম্পত্তি’ হিসেবে বিবেচিত।

ইহুদি ধর্মীয় আইনের ব্যাখ্যা দিয়ে লিওর বলেন, চুরির মাধ্যমে জমির মালিকানা হস্তান্তরিত হতে পারে না। তাই, ফিলিস্তিনিদের জমি আসলে ‘ইসরায়েলি জনগণ’-এর সম্পত্তি। তিনি আরও যুক্তি দেন যে, ফিলিস্তিনিরা নিজেদের জমিতে জলপাইগাছ রোপণ করলেও তাতে জমি কিংবা উৎপাদিত ফসলের ওপর তাদের মালিকানা প্রতিষ্ঠিত হয় না।

লিওর আরো দাবি করেন যে, বছরের পর বছর জলপাইয়ের ফল ভোগ করার মাধ্যমে ফিলিস্তিনিরা গাছ রোপণের জন্য যথেষ্ট ক্ষতিপূরণ পেয়ে গেছেন। ফলে, জমি ও ফসল উভয়ই তার কথিত ‘প্রকৃত মালিকদের’ কাছে ফিরিয়ে দেওয়া উচিত।

এই ফতোয়া শুধু অবৈধ ইসরাইলি বসতির আশপাশের জমিতে সীমাবদ্ধ নয়। বসতি থেকে দূরবর্তী ফিলিস্তিনি এলাকাগুলোর জলপাইয়ের ফসল সংগ্রহেরও অনুমতি দেওয়া হয়েছে।

এমন একটি সময় এই ধর্মীয় নির্দেশ দেওয়া হলো, যখন অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষক ও তাদের সম্পত্তির ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা বৃদ্ধি পাচ্ছে। হামলার মধ্যে রয়েছে কৃষকদের ওপর শারীরিক আক্রমণ, জমিতে প্রবেশে বাধা, জলপাইগাছ ধ্বংস এবং ফসল লুট।

প্রতি বছর অক্টোবরে জলপাই সংগ্রহের মৌসুম শুরু হয়। এ সময় ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলার ঘটনা নিয়মিতভাবে ঘটে। চলতি মাসে ফিলিস্তিনিদের পাশাপাশি তাদের ঘরবাড়ি, কৃষিজমি ও অন্যান্য সম্পত্তিতে হামলার ঘটনা বেড়েছে।

ফিলিস্তিনি, ইসরাইলি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে যে, এসব সহিংসতা বন্ধে ইসরাইলি কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। একই সঙ্গে হামলাকারীদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে কর্তৃপক্ষের ব্যর্থতার অভিযোগও রয়েছে। ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষিজমি, যানবাহন ও অন্যান্য সম্পত্তি নিয়মিতভাবে এসব হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে তোলা ইসরাইলি বসতিগুলো অবৈধ। অন্যদিকে, ফিলিস্তিনিরা তাদের ভূমির ওপর নিজেদের অধিকার বজায় রাখার দাবি জানিয়ে আসছেন এবং জমি দখলের যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে ছাত্রীকে ফেন্টানাইল মাদক খাইয়ে ধর্ষণ, পরে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


নিউইয়র্কে ছাত্রীকে ফেন্টানাইল মাদক খাইয়ে ধর্ষণ, পরে মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি কলেজের আবাসিক কক্ষে ফেন্টানাইল নামক একটি শক্তিশালী মাদক খাইয়ে এক ছাত্রীকে ধর্ষণের পর তার মৃত্যু ঘটেছে বলে অভিযোগ উঠেছে। একই ঘটনায় আরেক ছাত্রীকেও মাদক খাওয়ানো হয়েছিল, তবে তিনি প্রাণে বেঁচে গেছেন। এ ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে কেন্দ্রীয় আইনজীবীরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলা অ্যাটর্নির কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে। আদালতের নথি অনুযায়ী, গত মার্চে ম্যানহাটনের ফ্যাশন ইনস্টিটিউট অব টেকনোলজির আবাসিক ভবনে এ ঘটনাটি ঘটে। নিহত ও বেঁচে যাওয়া দুই ছাত্রীর নাম প্রকাশ করা হয়নি। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও শিক্ষাপ্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

অভিযোগপত্র অনুসারে, ব্রঙ্কসের ১৯ বছর বয়সী মোয়েসেস ফ্রেইরের বিরুদ্ধে ধর্ষণের উদ্দেশ্যে নিয়ন্ত্রিত মাদক সরবরাহ, মাদক সরবরাহের ফলে মৃত্যু এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। কুইন্সের ১৮ বছর বয়সী ব্রায়ান পেরালতা কাব্রেরার বিরুদ্ধে মাদক সরবরাহের ষড়যন্ত্র এবং এর ফলে মৃত্যু ও গুরুতর শারীরিক ক্ষতি হওয়ার অভিযোগ আনা হয়েছে। দুজনই নিজেদের নির্দোষ দাবি করে আদালতে অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগপক্ষের দাবি, গত ১৮ মার্চ ফ্রেইরে দুই ছাত্রীর একজনকে মেক্সিকো থেকে আনা খাঁটি কোকেন বলে একটি মাদক দেন। তিনি তাকে আশ্বস্ত করেছিলেন যে, ওই মাদকে ফেন্টানাইল নেই। কিন্তু অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ফ্রেইরে জানতেন মাদকটি আসলে ফেন্টানাইল। তিনি মাদকটি কাব্রেরার কাছ থেকে সংগ্রহ করেছিলেন এবং এর আগে একে নকল ও বিষ বলে উল্লেখ করেছিলেন।

অভিযোগ অনুযায়ী, আবাসিক ভবনে পৌঁছানোর পর ফ্রেইরে দুই ছাত্রীকে মাদকটি সেবনে উৎসাহিত করেন। এর পরপরই তারা দুজন অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় ফ্রেইরে একজনকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। অন্য ছাত্রীটি তখন কয়েক ফুট দূরে অচেতন অবস্থায় পড়ে ছিলেন।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ধর্ষণের পর ফ্রেইরে অচেতন ছাত্রীর নগ্ন ছবি তোলেন এবং সেগুলো বন্ধুদের কাছে পাঠান। প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করার পর তিনি আবাসিক ভবনের নিরাপত্তাকর্মীদের খবর দেন। তখন তিনি জানান, অতিরিক্ত মদ্যপানের কারণে দুই ছাত্রী অচেতন হয়ে পড়েছেন।

নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ছাত্রীকে উদ্ধার করেন এবং জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাদের কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজন জ্ঞান ফিরে পেলেও অন্যজনের মৃত্যু ঘটে কয়েক দিন পর। অভিযোগপত্র অনুযায়ী, তীব্র ফেন্টানাইল বিষক্রিয়াজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রশাসনের নিউইয়র্ক টাস্কফোর্স বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্রিস্টোফার রবার্টস মন্তব্য করেন, "কলেজ হওয়ার কথা তরুণদের শেখা, বেড়ে ওঠা ও স্বপ্ন পূরণের জায়গা—শিকারিরা যেখানে তাদের অসহায়ত্বের সুযোগ নেবে, এমন জায়গা নয়।" তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণ, শ্রেণিকক্ষ কিংবা নিজের আবাসিক কক্ষে—সব জায়গায় শিক্ষার্থীদের নিরাপদ বোধ করার অধিকার রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা চলার মধ্যেই এ ঘটনা সামনে এসেছে। গত মাসে কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়, নিজের সাবেক নারী শিক্ষার্থী সংগঠন, একটি ভ্রাতৃসংগঠন এবং ওই সংগঠনের সাত সাবেক সদস্যের বিরুদ্ধে মামলা করেন। এ সপ্তাহেই শিকাগো বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি ভ্রাতৃসংগঠনের অনুষ্ঠানে ২১ বছর বয়সী এক নারী যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে পুলিশকে জানান।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজস্থানে বাস খাদে পড়ে ৮ নিহত, ১৭ আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


রাজস্থানে বাস খাদে পড়ে ৮ নিহত, ১৭ আহত

ভারতের রাজস্থানের কোটা এলাকায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। শনিবার (১৭ অক্টোবর) ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। খবর এনডিটিভির।

পুলিশের তথ্য অনুযায়ী, বাসটিতে মোট ২৭ জন যাত্রী ছিলেন। এটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাটু শ্যাম মন্দিরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার খবর সকাল ৮টার দিকে তাঁদের কাছে আসে। আটজনের মধ্যে সাতজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে পাঁচজন নারী ছিলেন। তাঁদের নাম অরুণা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম সূর্যবংশী এবং রাজু বলে জানিয়েছে পুলিশ। নিহত অষ্টম ব্যক্তির পরিচয়ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আহতদের কোটার এমবিএস হাসপাতাল ও নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক পীযূষ সামারিয়া এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হারেন্দ্র মাহাওয়ার হাসপাতালে যান।

প্রাথমিক তথ্য অনুযায়ী, চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এরপর সড়কের রেলিং ভেঙে প্রায় ১৫ থেকে ২০ ফুট নিচে খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%