ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

রংপুরের উন্নয়ন ত্বরান্বিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের


রংপুরের উন্নয়ন ত্বরান্বিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

রংপুরের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য স্থানীয় জনগণকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "শুধু সরকারের উদ্যোগে নয়, উন্নয়নের জন্য প্রয়োজন মানুষের সচেতনতা, বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং সম্মিলিত প্রচেষ্টা।" ক্ষুদ্র রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে রংপুরের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সোমবার (২৭ জুলাই) দুপুরে রংপুর নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ জন্য স্থানীয় জনগণ, ব্যবসায়ী, কৃষক, জনপ্রতিনিধি ও সরকারি প্রতিষ্ঠান-সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।" তিনি আরও বলেন, রংপুরের ব্যবসায়ীদের শুধুমাত্র ঠিকাদারি ব্যবসার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিল্প ও উৎপাদনমুখী বিনিয়োগে এগিয়ে আসতে হবে। বর্তমানে দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এসব সুযোগ কাজে লাগিয়ে রংপুরে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।"

আরও পড়ুন: রামপুরায় স্লুইস গেটের কাছে ৭৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার

কৃষি খাতের উন্নয়নকে সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, "কৃষকের আয় না বাড়লে প্রকৃত পল্লী উন্নয়ন সম্ভব নয়।" তিনি আরও বলেন, "শুধু রাস্তা, সেতু কিংবা বিদ্যুৎ সংযোগই উন্নয়নের একমাত্র সূচক নয়, কৃষককে লাভবান করাই হতে হবে উন্নয়নের মূল লক্ষ্য।"

বেকার শিক্ষিত তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, "শুধু বিশ্ববিদ্যালয়ের সনদ অর্জন করলেই হবে না, কর্মমুখী দক্ষতা অর্জন করতে হবে।" তিনি বলেন, "কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশের পাশাপাশি বিদেশেও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব।" মন্ত্রী বলেন, "মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কুমিল্লা ও সিলেট অঞ্চলের মানুষদের কর্মসংস্থান বেশি হলেও রংপুর অঞ্চলের মানুষের অংশগ্রহণ তুলনামূলক কম। এ অবস্থার পরিবর্তনে দক্ষ জনশক্তি তৈরি এবং আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।"

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "প্রতিষ্ঠানটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিন পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে পারেনি। সম্প্রতি পরিচালক নিয়োগের মাধ্যমে এর কার্যক্রম গতিশীল করার initiative নেওয়া হয়েছে।" পর্যায়ক্রমে জনবল নিয়োগ, কৃষকদের আধুনিক প্রশিক্ষণ এবং নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন ব্যয় কমানো ও পল্লী অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ৪০ লাখ কৃষককে কার্ড, মিলবে ১০ ধরনের সুবিধা : প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে কুপিয়ে হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে কুপিয়ে হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে

রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে বেআইনি প্রবেশ, চাঁদা দাবি এবং প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিমকে (৩৭) কুপিয়ে প্রাণঘাতী হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২ নম্বর আসামী সুরুজ আলীকে (৩০) জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

আজ ২৭ জুলাই (সোমবার) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এ (এমএম-৫) আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে, বিজ্ঞ বিচারক মোঃ আশিকুর রহমান আসামী সুরুজ আলীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে একই সঙ্গে মামলার অন্যান্য আসামীদের জামিন মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, বরেন্দ্র প্রেস ক্লাবে সন্ত্রাসী হামলা ও চাঁদা দাবির অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় মামলা (মামলা নং-০৬, তারিখ: ০৮/০৩/২০২৬) দায়েরের পর দীর্ঘ তদন্ত শেষে সম্প্রতি আদালতে মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি ও নৃশংস হামলার ঘটনা নিয়ে মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ মার্চ ২০২৬ তারিখ রাতে নগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল কাঁচাবাজারস্থ বরেন্দ্র প্রেস ক্লাবে আসামিরা দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে অনধিকার প্রবেশ করে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। ক্লাবের সভাপতি রেজাউল করিম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১ নম্বর আসামী নূরে ইসলাম মিলন (৪৫) তার মাথায় পিস্তল ঠেকায়।

একপর্যায়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির সময় ২ নম্বর আসামী সুরুজ আলী ধারালো চাকু দিয়ে সভাপতি রেজাউল করিমের পেটে আঘাতের চেষ্টা চালান। আঘাত প্রতিহত করতে গেলে রেজাউল করিমের কোমরের নিচে উপর্যুপরি কোপ দিয়ে মারাত্মক জখম করা হয়। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে তার শরীরে ১৩টি সেলাই পড়ে। উক্ত ঘটনায় বরেন্দ্র প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কারান্তরীণ আসামী সুরুজ আলী নগরীর তেরখাদিয়া এলাকার মৃত মানিক মিয়ার ছেলে। পেশায় তিনি মূলতঃ একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। প্রাতিষ্ঠানিক বা একাডেমিক কোনো শিক্ষা সনদ না থাকা সত্ত্বেও রাতারাতি নিজেকে 'সাংবাদিক' হিসেবে পরিচয় দিতে শুরু করেন তিনি। অনুসন্ধানে আরও জানা যায়, তিনি যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এছাড়াও তিনি রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক পদে রয়েছেন।

দীর্ঘ তদন্ত ও চার্জশিট দাখিলের পর আজ বিচারক মোঃ আশিকুর রহমানের আদালতে আসামিরা হাজির হলে প্রধান হামলাকারী সুরুজ আলীর জামিন নামঞ্জুর করে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবির নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


জাবির নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে, তাকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩’-এর ১৪(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. সোহেল রানাকে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর।

তবে চার বছর পূর্ণ হওয়ার আগে অবসর গ্রহণের বয়স পূর্ণ হলে, সেদিনই তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও সম্মানী পাবেন এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া, তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্বও তিনি পালন করবেন।

প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি খেলার মাঠে রূপান্তরের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি খেলার মাঠে রূপান্তরের নির্দেশ

 দেশের গ্রামীণ জনপদসহ মহানগরে খেলার মাঠের সুব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি খেলার মাঠে রূপান্তর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি আদেশে এ বিষয়ে বলা হয়েছে।

অধিদপ্তরের অধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রধানদের জন্য এ নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনায় পরামর্শ দেওয়া হয়েছে যে, প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত জমি যদি থাকে, তবে তা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্দিষ্ট ডিজাইন অনুসরণ করে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে খেলার মাঠে রূপান্তরিত করার উদ্যোগ নিতে হবে।

এছাড়া, খেলার মাঠ তৈরির উপযোগী জমির পরিমাণ, তফসিল এবং মৌজা ম্যাপে অবস্থান চিহ্নিত করে তা কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

ক্লভগুলো বর্তমানে ব্যবহৃত মাঠগুলোর সুবিধা বৃদ্ধি করতে প্রয়োজন অনুযায়ী সমঝোতা স্মারক (এমওইউ)-এর মাধ্যমে সংস্কার করে ক্রীড়ার অনুপযোগী মাঠগুলোকে ব্যবহার উপযোগী করে তোলার জন্যও তাগিদ দেওয়া হয়েছে।

আদেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের গৃহীত কার্যক্রমের প্রতিবেদন ই-মেইলে ([email protected]) কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা ঘোষণা ও জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা ঘোষণা ও জরুরি নির্দেশনা

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ২ আগস্ট থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। বিলম্ব ফি ছাড়া নিবন্ধন করা যাবে ৩০ আগস্ট পর্যন্ত।

সোমবার (২৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সব স্বীকৃতিপ্রাপ্ত এবং পাঠদানের অনুমতিপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদেরকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং পূর্বে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরাই নবম শ্রেণিতে ভর্তি ও নিবন্ধনের সুযোগ পাবে। রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বরসহ সব প্রয়োজনীয় তথ্য অনলাইনে সংযুক্ত করতে হবে। অনলাইনে আপলোড করা তথ্যের বাইরে কোন দাবি গ্রহণ করা হবে না।

শিক্ষার্থীদের বয়সের বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। নিবন্ধনের সময় কোনো শিক্ষার্থীর বয়স ১২ বছরের কম বা ১৮ বছরের বেশি হলে তার রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না বলে উল্লেখ করা হয়েছে এতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রুপ বা বিভাগ নির্বাচনের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা ও সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেবেন। পরে শিক্ষার্থীরা অভিভাবকের সঙ্গে আলোচনা করে বিভাগ নির্বাচন করবে এবং প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন দেবে। প্রয়োজন হলে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনায় নিয়েও গ্রুপ নির্ধারণ করা যাবে।

রেজিস্ট্রেশন কার্যক্রমে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিশিক্ষকসহ তিন সদস্যের একটি ‘রেজিস্ট্রেশন কমিটি’ গঠন করতে হবে। চূড়ান্তভাবে তথ্য সাবমিট করার আগে কমিটি ভর্তি ফরমের সঙ্গে অনলাইন তথ্য মিলিয়ে দেখবে। উল্লেখ্য, এ কাজে কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করা যাবে না। তথ্যগত ভুল বা অনিয়মের জন্য প্রতিষ্ঠানপ্রধান ও কমিটির সদস্যরা যৌথভাবে দায়ী থাকবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বোর্ড নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জনপ্রতি ১৯৬ টাকা। নির্ধারিত সময় পেরিয়ে বিলম্ব ফিসহ নিবন্ধন করতে হলে ৩৩৬ টাকা পরিশোধ করতে হবে, যার মধ্যে ১৫০ টাকা বিলম্ব ফি হিসেবে যুক্ত থাকবে। রেজিস্ট্রেশন, ক্রীড়া, স্কাউট, গার্লস গাইড, বিজ্ঞান ও প্রযুক্তি, রেড ক্রিসেন্ট এবং বিএনসিসি ফি মিলিয়ে এই ফি নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ফি পরিশোধের জন্য শিক্ষা বোর্ডে যাওয়ার প্রয়োজন হবে না। প্রতিষ্ঠানগুলো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে OEMS/eSIF-এ প্রবেশ করে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘eSIF SSC 2026’ অপশন থেকে সোনালী সেবা স্লিপ প্রিন্ট করবে। ব্যাংকে ফি জমার ২৪ ঘণ্টা পর পেমেন্ট ক্লিয়ার হলে ই-এসআইএফ পূরণ করা যাবে। একই চালানের ফটোকপি ব্যবহার করে ব্যাংকে অর্থ জমা দেয়া যাবে না।

এছাড়া, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন বাবদ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ১ হাজার টাকা এবং বিশ্ব স্কাউট সংস্থার ফি হিসেবে ৪০০ টাকা সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বা স্বীকৃতি নবায়ন হালনাগাদ নেই, তাদের প্রতি তিন বছর মেয়াদি নির্ধারিত ফি পরিশোধ করে অনলাইনে নবায়নের আবেদন করতে হবে। সম্প্রতি স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে বা এ-সংক্রান্ত কোনো জটিলতা তৈরি হলে তার সম্পূর্ণ দায়দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%