ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস


জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত চালু করার দাবিতে এবং অস্থায়ী আবাসন প্রকল্পের পাশাপাশি মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবি নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করতে গিয়ে শাখা ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যাওয়ার সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে জখম হয়েছেন কয়েকজন, জানিয়েছে সূত্র।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীদের সঙ্গে জকসুর ভিপি ও জিএসসহ শাখা ছাত্রদলের নেতাদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও কথাকাটাকাটির জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আরও পড়ুন: আরটিভিতে সংবাদ প্রকাশের পর সোলায়মানের জন্য ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা

পরে সংঘর্ষটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে থাকে। শিবিরের নেতাকর্মীদের অভিযোগ, আহত হয়ে মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে গেলে সেখানেও হামলার শিকার হয়েছেন তারা।

ঘটনার পর ক্যাম্পাসে এখন উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

গণ-অভ্যুত্থানের শহীদ এবং আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের উদ্দেশ্যে সরকার জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে, এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৪ আগস্ট) সংবিধান সংশোধন সম্পর্কিত একটি বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এমন সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদকে সরকার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চায়। তিনি উল্লেখ করেন, অন্যান্য পেশাজীবী এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। যেসব সংশোধন প্রয়োজন, তা যথাযথভাবে করা হবে এবং রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার পরিচালিত হবে।

তিনি আরো বলেন, ‘বিরোধী দলের সদস্যরাও এই কমিটিতে যোগ দেওয়ার আশা করি। তারা নিজেদের নাম না দিলেও আমরা তাদের মতামত গ্রহণ করব।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ নেই, কিন্তু প্রত্যাশা আছে। আমাদের জাতির প্রত্যাশা অনেক। শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে সংশোধন সম্পন্ন করতে হবে।’

তিনি আরও জানান, ‘জুলাই সনদের যা কিছুতে বিএনপি একমত হয়েছে, তা থাকবে। এর বাইরেও বিএনপির প্রতিশ্রুতি নিয়ে কাজ করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ শুরুর পর দলে দলে দেশ ছাড়ছেন ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


যুদ্ধ শুরুর পর দলে দলে দেশ ছাড়ছেন ইসরায়েলিরা

গাজায় বিধ্বংসী যুদ্ধ শুরুর পর, চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ইসরায়েলি নাগরিকদের দেশ ত্যাগের প্রবণতা দ্রুত বেড়েছে। যুদ্ধ ছড়িয়ে পড়ার ফলস্বরূপ লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানে বেড়ে চলা সামরিক সংঘাতের জেরে, হাজার হাজার ইসরায়েলিরা বাধ্য হয়ে নিজ নিজ ভিটেমাটি ছেড়ে বিদেশে পালাচ্ছেন।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায়, যা ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘ইয়েদিওত আহরোনোত’–এ প্রকাশিত হয়েছে, চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশ ছাড়ার এই প্রবণতা রেকর্ড গতিতে বাড়ছে।

সমীক্ষার তথ্যমতে, গত তিন বছরে প্রায় ২ লাখ ৬৮ হাজার ইসরায়েলি স্থায়ী বা দীর্ঘমেয়াদে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ৮৬ হাজার ৫০৯ জন, ২০২৪ সালে ৯১ হাজার ৪৯৯ জন এবং ২০২৫ সালে ৯০ হাজার ৯২২ জন নাগরিক দেশ ত্যাগ করেছেন, যারা টানা অন্তত তিন মাস বা তার বেশি সময় ধরে দেশে ফেরেনি।

গবেষণাটি দেখিয়েছে, যুদ্ধ শুরুর আগে, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত, যেখানে বছরে গড়ে ৬০ হাজারের মতো মানুষ ইসরায়েল ছাড়তেন, যুদ্ধ পরিস্থিতি সেই চিত্রকে সম্পূর্ণ বদলে দিয়েছে। বর্তমানে প্রতিবছর গড়ে অন্তত ৯০ হাজার মানুষ পালাচ্ছেন।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নাগরিকদের একটি বড় অংশ উচ্চশিক্ষিত ও দক্ষ পেশাজীবী। চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রকৌশলী এবং উচ্চপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা বেশি হারে নিরাপদ আশ্রয়ের খোঁজে বিদেশে পাড়ি জমাচ্ছেন। ইসরায়েলের মেধাভিত্তিক অর্থনীতি এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের কোলার স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ইতাই আতের এই গণহারে দেশত্যাগের ঘটনাকে ‘গভীর সংকট’ হিসাবে উল্লেখ করেছেন। যুদ্ধ যখন দীর্ঘায়িত হচ্ছে, তখন নিরাপত্তার আশায় পালিয়ে যাওয়া এসব নাগরিকদের নিকট ভবিষ্যতে নিজ দেশে ফিরে আসার সম্ভাবনা নিয়ে এক গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রাম কল্যাননগর হিন্দুপাড়ায় দেড় মাসে ৩১টি খড়ের পালায় দূর্বৃত্তের আগুন' সংকটে গো খাদ্য

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


নন্দীগ্রাম কল্যাননগর হিন্দুপাড়ায় দেড় মাসে ৩১টি খড়ের পালায় দূর্বৃত্তের আগুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের অন্তর্গত কল্যান নগর গ্রামের হিন্দু পাড়া এলাকায় গত দেড় মাসের মধ্যে দূর্বৃত্তরা ৩১টি খড়ের পালায় আগুন দিয়েছে। এই আগুনে কিছু খড়ের পালা সম্পূর্ণরূপে পুরে ছাই হয়ে গেছে, আবার কিছু খড়ের পালা আংশিকভাবে বাঁচানো গেলেও সেগুলো গরুর খাওয়ার উপযোগী নয়। ফলে গো-খাদ্যের চরম সংকটে পড়েছে পরিবারগুলো।

যার পর শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ৩ থেকে ৪ টার মাঝে কল্যান নগর হিন্দু পাড়া এলাকার আনন্দ চন্দ্র মহন্ত, রতন চন্দ্র এবং অমল চন্দ্রের তিনটি খড়ের পালায় দূর্বৃত্তরা আগুন দিয়েছে এমন ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে জানা যায় যে, গত দেড় মাসে ৩১টি খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

প্রাপ্ত তথ্যে উল্লেখ করা হয়েছে, সামনে চলমান ঘটনায় কল্যানগর হিন্দু পাড়া এলাকার বাসিন্দা শ্রী সুবল চন্দ্রের ২টি, নরেশ চন্দ্রের ৩টি, নিখিল চন্দ্রের ২টি, অর্জুন চন্দ্র প্রাং- এর ২টি, শুনিল চন্দ্রের ২টি, স্বপন চন্দ্রের ১টি, সুমল চন্দ্রের ২টি, বিশু চন্দ্রের ১টি, ভোলা দাসের ২টি, বল্লোপ চন্দ্রের ১টি, নিবাস চন্দ্র মহন্তের ১টি, সন্তোস চন্দ্রের ৩টি, স্বদেপ চন্দ্রের ১টি, অখিল চন্দ্রের ১টি, কার্তিক চন্দ্রের ১টি, বিনয় চন্দ্রের ২টি এবং আনন্দ চন্দ্র মহন্তের ১টি খড়ের পালায় আগুন ধরে গো খাদ্যের যথেষ্ট ক্ষতি সাধন করা হয়েছে বলে জানাচ্ছেন ভুক্তভোগী অখিল চন্দ্র, কার্তিক চন্দ্র এবং বিনয় চন্দ্র। গো খাদ্যের এই চরম সংকট নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, "আমরা এই ধরনের কোন অভিযোগ পাইনি, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বিশ্বব্যাপী অনেক দেশের সঙ্গে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই, এই বাণিজ্য চালিয়ে যাওয়ার সুবিধার্থে মুদ্রা বিনিময়ের পরিমাণও ক্রমেই বাড়ছে।

আজ মঙ্গলবার বাংলাদেশি টাকার সঙ্গে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার নিচে উল্লেখ করা হলো:

বৈদেশিক মুদ্রা – বাংলাদেশি টাকা

ডলার – ১২৩ টাকা ৮২ পয়সা

ইউরো – ১৪২ টাকা ৫১ পয়সা

পাউন্ড – ১৬৬ টাকা ৩৫ পয়সা

রুপি – ১ টাকা ২৯ পয়সা

ইউয়ান – ১৮ টাকা ৩২ পয়সা

ইয়েন – ০.৭৮ টাকা

সিঙ্গাপুরি ডলার – ৯৬ টাকা ৫৯ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার – ৮৬ টাকা ৭১ পয়সা

সূত্র: গুগল)

*মুদ্রার বিনিময় হার যে কোনো সময় পরিবর্তিত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%