প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত চালু করার দাবিতে এবং অস্থায়ী আবাসন প্রকল্পের পাশাপাশি মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবি নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করতে গিয়ে শাখা ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যাওয়ার সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে জখম হয়েছেন কয়েকজন, জানিয়েছে সূত্র।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীদের সঙ্গে জকসুর ভিপি ও জিএসসহ শাখা ছাত্রদলের নেতাদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও কথাকাটাকাটির জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরে সংঘর্ষটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে থাকে। শিবিরের নেতাকর্মীদের অভিযোগ, আহত হয়ে মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে গেলে সেখানেও হামলার শিকার হয়েছেন তারা।
ঘটনার পর ক্যাম্পাসে এখন উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন