ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁ মান্দায় আজ সন্ধ্যায় মাদকসেবিদের আস্তানায় পুলিশের হানা, মাদক সেবনের উপকরণসহ ৬ জন গ্রেফতার


নওগাঁ মান্দায় আজ সন্ধ্যায় মাদকসেবিদের আস্তানায় পুলিশের হানা, মাদক সেবনের উপকরণসহ ৬ জন গ্রেফতার

আজ ১৫/০৬/২৬ ইং ১৮.৫০ ঘটিকার সময় গোপন সংবাদে পাওয়া যায় মান্দা থানাধীন ৪ নং মান্দা ইউনিয়নের অন্তর্গত কোচড়া বাদলঘাটা মৎস্যজীবী পাড়ার মাদ্রাসা মাঠ সংলগ্ন জনৈক মোঃ শাহিন আলম এর নির্মাণাধীন ভবনের ছাদের উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাজা সেবন করিতেছে।

পুলিশ সেখানে অভিযান করে ৬ জন মাদকসেবী আসামী ১। মোঃ শাহিন আলম (৩৬), পিতা- মোঃ মনতাজ মোল্লা, সাং- কোচড়া বাদলঘাটা, ২। মোঃ গোলাম রাব্বি(২০), পিতা- মোঃ আব্দুর জব্বার, ৩। মোঃ লিটন বাবু(১৭), পিতা- মোঃ ফয়জুল, ৪। মোঃ আরমান রানা(১৮), পিতা- মোঃ কামিজ উদ্দিন, ৫। মোঃ আবু তাহের(২১), পিতা- মোঃ আক্কাস আলী ৬। মোঃ মেহেদী হাসান(২৩), পিতা মোঃ জালাল উদ্দিন, সর্ব সাং- বাদলঘাটা মৎস্যজীবী পাড়া, থানা- মান্দা, জেলা- নওগাঁগন কে সাক্ষীদের উপস্থিতিতে মাদক সেবনরত অবস্থায় একই তারিখ ১৯.২০ ঘটিকার সময়ে আটক করা হয়।

সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ কালে তাহারা অবৈধ মাদকদ্রব্য গাজা সেবন করিয়াছে মর্মে স্বীকার করে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, খুন এবং গণহত্যার অন্তত ১০টি মামলার তদন্ত চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রপক্ষ তাকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) এবং ইন্টারপোলের মাধ্যমে আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়াও শুরু করেছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে বেনজীর আহমেদের গ্রেপ্তার, তার বিরুদ্ধে মামলার সংখ্যা, ধরন এবং প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

এছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী এম আবদুল কাইয়ুম এবং সাবেক আইজিপি বাহারুল ইসলামও এই আইনি প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।

আমিনুল ইসলাম বলেন, 'তার (বেনজীর) বিরুদ্ধে আমাদের এখানে প্রায় ১০টির মতো মামলা রয়েছে এবং আমরা ইনভেস্টিগেশন করে যাচ্ছি। প্রত্যেকটার সাথে তার কানেকশন রয়েছে। তিনি যখন র‍্যাবের প্রধান ছিলেন, তখন গুমের সাথে যেগুলো মামলা রয়েছে, সেগুলো অলরেডি চলমান।'

বেনজীরকে শাপলা চত্বরের ঘটনার ‘অন্যতম কুশীলব’ হিসেবে উল্লেখ করে আমিনুল বলেন, 'তার বিরুদ্ধে আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে আছে। চট্টগ্রামের একরাম কমিশনার হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। এছাড়া আরও অন্তত ৭ থেকে ১০টি মামলার তদন্ত চলমান রয়েছে, যেগুলোর প্রত্যেকটার সাথে তার সরাসরি সম্পৃক্ততা আছে।'

আমিনুল দাবি করেন, বেনজীর 'অসংখ্য হত্যাকাণ্ডে' জড়িত ছিলেন, তিনি র‍্যাবের প্রধান হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। পুলিশ প্রতিষ্ঠানের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করার সময়ও তিনি অসংখ্য অপরাধের সাথে জড়িত ছিলেন।

ট্রাইব্যুনালের তরফে জানানো হয় যে, সাবেক আইজিপিকে ফিরিয়ে আনতে ট্রাইব্যুনালের ওয়ারেন্টের কপি ইতোমধ্যে পুলিশের বিশেষ শাখা এনসিবিতে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম বলেন, 'আমরা চিঠি দেব। ইতোমধ্যে আমরা সরকারের কাছে আমাদের ওয়ারেন্টগুলোর কপি দিয়েছি। আমরা এ ব্যাপারে বিশ্বাস করি যে আমাদের সরকারের পুলিশের এক সংস্থা রয়েছে, যার মাধ্যমে রেড নোটিস বা কালার কোডের নোটিস পাঠানো হয়। আমরা ইতোমধ্যে আমাদের ওয়ারেন্টের কপি তাদেরকে দিয়েছি।'

তিনি যোগ করেন, 'আমরা চিঠিটা পাঠাব আমাদের তদন্ত সংস্থা থেকে এনসিবিকে, সেখানে থেকে তা সংশ্লিষ্ট ইন্টারপোলে যাবে।'

২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন বেনজীর। তিনি ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত র‍্যাবের মহাপরিচালক ছিলেন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অবসর গ্রহণ করেন।

তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আগে থেকেই আলোচনা ছিল। তবে ২০২৪ সালের মার্চে সংবাদপত্রে তার সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে আদালত বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয়।

এরপর দুর্নীতি দমন কমিশন বেনজীর ও তার পরিবারের বিরুদ্ধে এক ডজনের বেশি দুর্নীতির মামলা করেছে। এর সাথে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে।

এতসব অভিযোগ মাথায় রেখে বিদেশে পালিয়ে থাকা সাবেক এই পুলিশ প্রধানকে ধরতে ২০২৫ সালের ২২ এপ্রিল ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিস’ জারি করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন যে, সেই রেড নোটিসের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। মন্ত্রী আরও জানান, দুবাইয়ের এনসিবির সঙ্গে সমন্বয় করে 'অতি দ্রুতই' তাকে দেশে ফিরিয়ে আনা হবে।

সোমবার ট্রাইব্যুনালের সংবাদ সম্মেলনে সাবেক আইজিপি বাহারুল ইসলাম এনসিবির কর্মপদ্ধতি ব্যাখ্যা করে বলেন, “রেড নোটিস আসলে ইন্টারপোলের একটি ফাংশন। আমাদের এখানে একটা ব্যুরো আছে, এটাকে বলে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো, এনসিবি। এটি পরিচালনা করেন পুলিশের লোকেরা। কিন্তু কমিউনিকেশনগুলো হয় সব ইন্টারপোলের সাথে। তাই আমরা এখান থেকেই আসলে রেড নোটিসের আবেদনগুলো পাঠাই ইন্টারপোলের হেডকোয়ার্টারে।'

বাহারুল ইসলাম আরও বলেন, 'ইন্টারপোলের কাজ শেষ। এর পর ওইটার প্রেক্ষিতে আরব আমিরাতের ইন্টারপোলের শাখা স্থানীয় পুলিশ, মানে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এর আগেও আরব আমিরাত থেকে খুনের মামলার আসামি আনা হয়েছিল। সেখানে পুলিশ আমাদের জানিয়েছে এবং বাংলাদেশে তাকে নিয়ে আসতে সিআইডির পুলিশ অফিসার গেছেন।'

সাবেক আইজিপি বাহারুল ইসলাম বলেন, 'সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের কোনো বন্দিবিনিময় চুক্তি নেই। তবে কূটনৈতিক চ্যানেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথেষ্ট সময় আগে আমাদের ওয়ারেন্টগুলো দিয়ে আবেদনের জন্য এসেছি। তারা ৩০ দিনের মধ্যে আমাদের অতিরিক্ত তথ্য চেয়েছেন।'

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার পর ট্রাইব্যুনালে হাজির ও রিমান্ডের প্রস্তুতি রয়েছে বলে জানান মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, 'তাকে যদি বাংলাদেশে আনা হয়, আমাদের এই ট্রাইব্যুনালেও তাকে আনা হবে। যেগুলোতে বিচার চলছে সেখানে হাজির করা হবে, যেগুলো তদন্তাধীন আছে সেগুলোতেও তাকে রিমান্ডে নেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করবে।'

সূত্র: বিডিনিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের বিপক্ষে গোল করে ভাগ্য খুলল মরক্কোর স্ট্রাইকারের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১১:০১ পি.এম


ব্রাজিলের বিপক্ষে গোল করে ভাগ্য খুলল মরক্কোর স্ট্রাইকারের

বিশ্বকাপের মেগা মঞ্চে ব্রাজিলের বিপক্ষে করা সেই দুর্দান্ত গোলটি যেন সৌভাগ্যের জাদুরকাঠি হয়ে উঠেছে ইসমাইল সাইবারির জন্য। আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় আসরে নজরকাড়া পারফরম্যান্সের পরপরই তিনি ক্যারিয়ারের সবচেয়ে বড় লাফটি দিতে যাচ্ছেন, যে লাফটি তাকে মরোক্কোর এই স্ট্রাইকারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন ছেড়ে, ২৫ বছর বয়সী এই তারকা এবার যোগ দিচ্ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা ক্লাব, জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে। এই বিশেষ চুক্তির বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত করেছেন ইউরোপীয় ফুটবল দলবদলের বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য নাম, প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

চলতি বিশ্বকাপের মাঝেই সম্পন্ন হতে যাচ্ছে এই হাই-প্রোফাইল দলবদল। মরোক্কান এই সেনসেশনকে নিজেদের দলে ভেড়াতে বায়ার্ন মিউনিখকে মোটা অঙ্কের ৫৫ মিলিয়ন ইউরো গুনতে হচ্ছে। বর্তমানে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাইবারি, আর সেখানেই তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল টেস্ট) সম্পন্ন করা হবে।

বায়ার্নের প্রধান চিকিৎসক ইয়োখেন হানে বর্তমানে জার্মান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রেই রয়েছেন। ফলে সেখানেই মেডিকেলের আনুষ্ঠানিকতা সেরে, বায়ার্নের খেলোয়াড় হিসেবে সাইবারির নাম ঘোষণা করা বেশ সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

ইসমাইল সাইবারির এই উত্থান অবশ্য হুট করে হয়নি। তিনি গত মৌসুমে ডাচ লিগের (এরেডিভিজি) সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। পিএসভি আইন্দহোভেনের হয়ে টানা তিনবার লিগ শিরোপা জেতার রেকর্ডেও তার নাম রয়েছে। গত তিন মৌসুমে ক্লাবটির হয়ে মাঠ কাঁপিয়ে ৪২টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৯টি গোল।

অন্যদিকে, চলতি বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে মরক্কো জাতীয় দলের জার্সিতে ২৯ ম্যাচ খেলে তার গোলসংখ্যা ছিল ৯টি। ২৫ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের বেড়ে ওঠা বেলজিয়ামে। ফুটবলের প্রাথমিক দীক্ষা তিনি দেশটির শীর্ষ দুই ক্লাব আন্ডারলেখট এবং জেঙ্কের বয়সভিত্তিক দলে নেন। এরপর ক্যারিয়ারের নতুন মোড় হিসেবে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেনের 'বি' দলে যোগ দেন।

সেখানে তিনি নিজের জাত চিনিয়ে দ্রুতই মূল দলে জায়গা করেন এবং পরবর্তীতে মরক্কো জাতীয় দলে নিজের অপরিহার্য যোগ্যতা প্রমাণ করেন।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বর্তমানে ১ পয়েন্ট নিয়ে মরোক্কো দ্বিতীয় স্থানে আছে। নিজেদের পরবর্তী ম্যাচে তারা স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে। এরপর ২৫ জুন (বৃহস্পতিবার) একই সময়ে হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের অভিযান শেষ করবে মরক্কো। আর তার আগেই বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়া নিশ্চিতভাবেই সাইবারি ও মরক্কো শিবিরের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিজ সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সাক্ষাতটি সোমবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রথম সচিব মিজ এ্যানা পিটারসন এবং মি. হ্যারি থম্পসন উপস্থিত ছিলেন।

বৈঠকে আলোচিত হয়েছে বিরোধীদলীয় নেতার আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে গণতন্ত্রকে আরও অর্থবহ করে তুলতে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার বিভিন্ন উপায়নিয়ে।

বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কার্যকর ও প্রাণবন্ত হতে পারে না, এ সময় এমন অভিমত দেওয়া হয়। উভয়পক্ষ ঘোষিত জাতীয় বাজেট এবং বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও মতবিনিময় করেছেন।

এ বৈঠকে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্নয়নের বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে জ্বালানি খাতের উন্নয়ন প্রসঙ্গটিতে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আলোচনার এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অস্ট্রেলিয়া সরকারের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। অস্ট্রেলিয়ান হাইকমিশনার বাংলাদেশের জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

ভবিষ্যতে পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন উপায় বিষয়ক আলোচনা করেন দুই পক্ষ।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি; সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা, এমপি ও মারদিয়া মমতাজ, এমপি; এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুর উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উদ্ধার হওয়া ২৪টি মোবাইল ও ৩৮ হাজার টাকা মালিকদের ফেরত দিল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


উদ্ধার হওয়া ২৪টি মোবাইল ও ৩৮ হাজার টাকা মালিকদের ফেরত দিল পুলিশ

সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন এবং বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া ৩৮ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে পুলিশ হস্তান্তর করেছে।

সোমবার সকালবেলা সাতক্ষীরা জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছেন। একই সাথে বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার তিনজন ভুক্তভোগীর ৩৮ হাজার টাকা উদ্ধার করে তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত খোয়া যাওয়া এক হাজার ৭০৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ধরনের অনলাইন ও মোবাইল আর্থিক সেবার প্রতারণার ঘটনায় ভুক্তভোগীদের প্রায় অর্ধকোটি টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আমিনূর রহমান, মিথুন সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%