ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

নেদারল্যান্ডে দত্তক নেয়া হয়েছিল সেলিনা-রাজীবকে, মা-বাবার খোঁজে কক্সবাজারে ঘুরছেন


নেদারল্যান্ডে দত্তক নেয়া হয়েছিল সেলিনা-রাজীবকে, মা-বাবার খোঁজে কক্সবাজারে ঘুরছেন

পাসপোর্টে উল্লেখিত জন্মভূমির নাম বাংলাদেশ। কিন্তু এই দেশের কোথায় তাদের জন্ম হয়েছে, এবং তাদের মা-বাবা কে, এই পরিচয় জানার জন্য দীর্ঘ সময় কেটেছে। একজনকে দেড় বছর বয়সে এবং অন্যজনকে আড়াই বছর বয়সে নিয়ে যাওয়া হয়েছিল নেদারল্যান্ডসে। সেখানে তাদের বেড়ে ওঠা এবং জীবনযাপন। তবে শেকড়ের টান তাদের বারবার ফিরিয়ে এনেছে বাংলাদেশে। কিন্তু এখনো তারা পরিবারের ঠিকানা খুঁজে পাননি। তবে সম্ভাবনা তৈরি হয়েছে। একই ধরনের জীবনের গল্প নিয়ে হাজির হয়েছেন সেলিনা গোমেজ ও রাজিব উদ্দিন।

সেলিনা গোমেজের জন্ম ১৯৮০ সালে চকরিয়ার মালুমঘাটে। তিনি পেশায় একজন গায়িকা এবং বৃদ্ধাশ্রমে কাজ করেন। তবে জন্মের পর তার নাম কী ছিল, তা এখনো জানা যায়নি। মাত্র দেড় বছর বয়সে এক নারী তাকে ঢাকায় নিয়ে যান। সেখান থেকে একটি ডাচ পরিবার তাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। সেই পরিবারই তার নাম রাখে সেলিনা গোমেজ। সেখানে তিনি বেড়ে ওঠেন, পড়াশোনা করেন এবং কর্মজীবন শুরু করেন।

কিন্তু নিজের জন্মপরিচয় ও মা-বাবার খোঁজ কখনো থেমে থাকেনি। পুরোনো পাসপোর্টের তথ্য থেকে সেলিনা জানতে পারেন, তার জন্ম বাংলাদেশে এবং জাতীয়তা বাংলাদেশি। তার কাছে রয়েছে শৈশবের একটি সাদাকালো ছবি এবং বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি। জানা গেছে, তার মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ। এই সামান্য তথ্য নিয়ে মা-বাবার সন্ধানে এবার বাংলাদেশে এসেছেন ৪৬ বছর বয়সী সেলিনা।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে বেপরোয়া বাস দুর্ঘটনায় ৩ জন নিহত, ১৫ জন আহত

এর আগে তিনি দুবার বাংলাদেশে এসেছেন। সর্বশেষ ২৮ অক্টোবর দেশে আসার পর চকরিয়ার মালুমঘাট ও খুটাখালীসহ বিভিন্ন এলাকায় ঘুরছেন। হাতে তার শৈশবের ছবি, সাথে পরিবারের সন্ধান চেয়ে লিফলেট। তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে জানতে চাইছেন, কেউ কি তার মা-বাবাকে চেনেন।

সেলিনার এই অনুসন্ধানে সহযোগিতা করছেন তার ভ্রমণসহকারী মোহাম্মদ ওমর। পরিবারের সন্ধানে তিনি বিভিন্ন এলাকায় যোগাযোগ করছেন। সেলিনার খোঁজে যারা এগিয়ে আসছেন, তাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে সহযোগিতা করছেন তিনি। ওমর জানান, যদি কোনো তথ্যের সঙ্গে মিল পাওয়া যায়, তবে পরবর্তী সময়ে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হবে।

বাংলা বলতে পারেন না সেলিনা। ইংরেজিতে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, তিনি তার মা-বাবাকে খুব মিস করেন। তাদের চেহারা মনে নেই, কিন্তু খুঁজে পেতে চান। নেদারল্যান্ডসে বেড়ে উঠলেও জন্মদাতা পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে সেলিনার। তিনি জানান, নেদারল্যান্ডসে নিজেকে একা অনুভব করেন।

সেলিনার এই খোঁজের গল্পের সঙ্গে জড়িয়ে আছে আরেকজনের জীবনও। তিনি নেদারল্যান্ডসের বাসিন্দা রাজিব উদ্দিন। একটি সোশ্যাল ওয়েলফেয়ারে কাজ করেন। ১৯৭৭ সালে জন্ম নেওয়া রাজিবকে ১৯৮০ সালে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়। পরে পাসপোর্টের তথ্য থেকে জানতে পারেন, তার জন্ম বাংলাদেশে এবং তিনি বাংলাদেশি। এরপর থেকেই জন্মদাতা মা-বাবা ও পরিবারের সন্ধান শুরু করেন তিনি। সেই খোঁজে এবারসহ ৬ বার বাংলাদেশে এসেছেন রাজিব।

আরও পড়ুন: আজমিরীগঞ্জে কিন্ডারগার্টেন বিদ্যালয়ের তালা ভেঙে দেড় লাখ টাকার মালামাল চুরি

একই উদ্দেশ্যে পরিবারের সন্ধান করতে গিয়ে ২০১৭ সালে সেলিনার সঙ্গে পরিচয় হয় রাজিবের। দুজনের জীবনের গল্পে মিল খুঁজে পান তারা। এরপর থেকে একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে নিজেদের পরিবারের খোঁজ করছেন। এবারও সেলিনার সঙ্গে কক্সবাজারে এসেছেন রাজিব।

তবে সেলিনার এই অনুসন্ধান শুধু মা-বাবাকে খোঁজার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এর মধ্যে তৈরি হয়েছে চকরিয়ার এক পরিবারের হারিয়ে যাওয়া সদস্যকে ফিরে পাওয়ার সম্ভাবনাও।

চকরিয়ার আবু সৈয়দের ছোটবেলায় এক বোন হারিয়ে যান। ১৯৭২ সালে জন্ম নেওয়া আবু সৈয়দের সেই বোনের নাম ছিল খাদিজা বেগম। তার আরেক বোন মারা গেছেন। হারিয়ে যাওয়া বোনের সঙ্গে এরপর আর কোনো যোগাযোগ হয়নি। দীর্ঘদিন ধরে বোনের কোনো সন্ধান পাননি তিনি।

সেলিনার জন্মস্থান চকরিয়ার মালুমঘাট। আবু সৈয়দের বাড়িও একই উপজেলায়। সেলিনার চেহারার সঙ্গে নিজের হারিয়ে যাওয়া বোনের কিছুটা মিল খুঁজে পান তিনি। জন্মস্থান ও চেহারার এই মিল থেকেই তার মনে হয়েছে, সেলিনা হতে পারেন সেই হারিয়ে যাওয়া বোন। সেই ধারণা থেকেই সেলিনার সঙ্গে যোগাযোগ করেন আবু সৈয়দ। পরে স্ত্রীকে নিয়ে চকরিয়া থেকে কক্সবাজারে আসেন তার সঙ্গে দেখা করতে।

আরও পড়ুন: মার্কিন ভিজিট ভিসা নিয়ে ঢাকাস্থ দূতাবাসের নতুন সতর্কবার্তা

অশ্রুসজল নয়নে আবু সৈয়দ বলেন, ‘সেলিনাকে আমার হারিয়ে যাওয়া বোন মনে হয়। আমার বোনের মতো লাগে। সেজন্য তার সাথে দেখা করতে এসেছি।’

আবু সৈয়দ তাকে নিজের হারিয়ে যাওয়া বোন বলে দাবি করায় অবাক হয়েছেন সেলিনাও। তবে সম্ভাবনাটিকে উড়িয়ে দিচ্ছেন না তিনি।

সেলিনা বলেন, ‘আমি সত্যিই অবাক হয়েছি। যদি তিনি আমার ভাই হন, তাহলে আমি খুব খুশি হব। সারাজীবন আমি আমার পরিবারের খোঁজ করেছি। তবে তাকে নিশ্চিতভাবে ভাই বলার আগে আরও কিছু তথ্য জানতে চাই।’

সম্পর্কের সত্যতা জানতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছেন সেলিনা। এ জন্য আবু সৈয়দের মুখের লালার নমুনা সংগ্রহ করেছেন তিনি। স্বাস্থ্যসেবা খাতে কাজ করার অভিজ্ঞতা থাকায় নমুনা সংগ্রহের বিষয়ে তার ধারণা রয়েছে বলে জানান সেলিনা। এবার একজন চিকিৎসকের মাধ্যমে নমুনাটি পরীক্ষার ব্যবস্থা করবেন তিনি।

আরও পড়ুন: দীপাবলি উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল দিয়ে বাংলাদেশ-ভারতের আমদানি-রফতানি বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে বেপরোয়া বাস দুর্ঘটনায় ৩ জন নিহত, ১৫ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


লক্ষ্মীপুরে বেপরোয়া বাস দুর্ঘটনায় ৩ জন নিহত, ১৫ জন আহত

লক্ষ্মীপুরে যাত্রীদের নিষেধ অমান্য করে চালানো একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন। এই মারাত্মক দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায়, লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে বাবুল (৬৫) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ছিদ্দিকুর রহমানের স্ত্রী মানছুরা বেগম। নিহত অপর একজন পুরুষের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পড়ে তিনজন মারা যান এবং অন্তত ১৫ জন আহত হন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সড়ক চলাচল স্বাভাবিক করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রী বৃদ্ধ আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। চালক শুরু থেকেই অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার গতি কমানোর জন্য অনুরোধ করলেও চালক তা আমলে নেননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নাফিস এন্টারপ্রাইজের ‘আনন্দ পরিবহন’-এর বাসটি সড়কের ওপর উল্টে পড়ে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, সড়ক দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে জুলাই শহীদের চত্বরে আগুন, প্রতিবাদে অনশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


ময়মনসিংহে জুলাই শহীদের চত্বরে আগুন, প্রতিবাদে অনশন শুরু

ময়মনসিংহ নগরের সারদা ঘোষ রোডে অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দুবৃর্ত্তরা এই আগুন লাগায়। প্রতিবাদ হিসেবে সোমবার (৯ নভেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কিছু সমন্বয়ক ও কর্মী অনশন শুরু করেন, যারা দ্রুত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, রবিবার মধ্যরাতে শহীদ সাগর চত্বরে সাগরের প্রতিকৃতিসহ নির্মিত ভাষ্কর্যে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ দলের অন্যান্য নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরাও ঘটনাস্থলে আসেন।

আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে সোমবার থেকে অনশনে বসেন জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু, আলী হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা। তাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে শহীদ সাগর চত্বরে আগুন দিয়েছে। জুলাইয়ের প্রশ্নে কোনো আপস হবে না’। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

শহীদ রেদোয়ান হোসেন সাগর ময়মনসিংহ নগরের চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামান মিয়ার ছেলে। তিনি ফুলবাড়িয়া কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই ময়মনসিংহ নগরের সি কে ঘোষ রোডের ছায়াবাণী সিনেমা হলের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ গুলি ছোড়ে, যার ফলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেদোয়ান হোসেন সাগর।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ‘এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি উল্লেখ করেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে এই উন্নয়নকাজের জন্য টেন্ডার আহ্বান করা হবে।

সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা প্রদান করেন।

এই পরিদর্শনের সময় তিনি হাসপাতালের আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিটিং, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন ব্যবস্থার উদ্বোধন করেন।

স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য করেন, "প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্বাবনী শক্তি নিয়ে কাজ করছেন।" তিনি আরও জানান, চিকিৎসকরা যেন সততার সাথে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মেনে কাজ করতে পারেন, সেই জন্য সব ব্যবস্থা করা হবে।

তিনি চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান, যাতে তারা রোগীদের সঙ্গে আরও ভালো, মানবিক ও সহনশীল আচরণ করতে পারেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও যোগ করেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে যতটুকু বরাদ্দ প্রয়োজন, তা দেওয়ার সদিচ্ছা সরকারের রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি: গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


রাষ্ট্রপতি: গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে গেছে

রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থা এবং সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা এবং অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ শুরু করেছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান জানায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হলে, রাষ্ট্রপতি সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস প্রদান করেন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) রাষ্ট্রপতিকে আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার ব্যাপারে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%