০৫:৪২ পি.এম
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা অঙ্গরাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও চারজন হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি হন।
বুধবার (১৯ আগস্ট) রাজ্যটির বিআর-৩৭৩ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এ মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ওই মহাসড়ক পরিচালনাকারী সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, খবর পেলেই উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতলে পাঠিয়ে দেয়।
কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন