ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মকর্তাদের সাক্ষাৎ


প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মকর্তাদের সাক্ষাৎ

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ : প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের সরকারী বিভিন্ন সংস্থা, বোর্ড ও করপোরেশনের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তারা।

আজ (শনিবার) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ বিষয়টি জানান।

আরও পড়ুন: রূপপুরে কড়া নিরাপত্তায় পৌঁছেছে নতুন ইউরেনিয়াম চালান

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শশীভুষনে ইয়াবা সহ যুবলীগ নেতা শাহরিয়ার শান্ত গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


শশীভুষনে ইয়াবা সহ যুবলীগ নেতা শাহরিয়ার শান্ত গ্রেফতার

চরফ্যাশন উপজেলার শশীভুষন থানার রসুলপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড,শশীভুষন বাজার কেন্দ্রীয় বিএনপির পাট্টি অফিসের সামনে থেকে ১০ পিচ ইয়াবা সহ একই ওয়ার্ডের মৃত আঃ জলিল এর ছেলে যুবলীগ নেতা শাহরিয়ার ওরপে(শান্তকে)গ্রেফতার করেছেন শশীভুষন থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানাযায় গতকাল ২৪ জুলাই শুক্রবার রাত ৮ ঘটিকার সময় শশীভুষন বাজারের দক্ষিণ মাথায় মাদক বিক্রির সময় স্থানীয় লোকজন শান্তকে আটক করে বিএনপির পাট্টি অফিসের সামনে নিয়ে আসেন,পরে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা শশীভুষন থানাকে অবগত করলে পুলিশ এসে ইয়াবা সহ শান্তকে আটক করে থানায় নিয়ে যায়।

রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ শরিফ বলেন চরফ্যাশন মনপুরার গন মানুষের নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক চরফ্যাশন ও মনপুরার মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম নয়ন ভাই নির্বাচনের আগে যে কমিটমেন্ট করেছিল সেটি হল চরফ্যাশন মনপুরাকে মাদক মুক্ত করবেন,তার সেই অর্ডারকে আমরা রসুলপুর ইউনিয়ন ছাত্রদল অক্ষরে অক্ষরে পালন করার জন্য প্রস্তুত,মাদক এবং জুয়ার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স মাদক এবং জুয়ার সাথে কোন আপোষ নয়, যুব সমাজকে রক্ষা করতে রসুলপুর ইউনিয়ন ছাত্রদল সর্বসময় কাজ করে যাবে। তিনি আরো বলেন মাদক এবং জুয়ার সাথে যদি আমার বাবাও থাকে তা মেনে নেওয়া হবেনা

এবিষয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা শিকার করে বলেন ১০ পিচ ইয়াবা সহ শান্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্রের সম্মানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্রের সম্মানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মালদ্বীপ সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে আজ সন্ধ্যায় চা চক্রের আয়োজন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগ দিতে বর্তমানে মালদ্বীপ সফর করছেন খলিলুর রহমান। দুই দেশের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে সরকারি সফরে খলিলুর রহমান আজ মালদ্বীপে পৌঁছালে প্রেসিডেন্ট মুইজ্জু এ চা চক্রের আয়োজন করলেন। মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত খলিলুর রহমান দেশটি সফর করবেন। এ সফরে তিনি মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। আজ মালদ্বীপ পৌছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাই ড. খালিলুর রহমানকে স্বাগত জানান। বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এ সফরকে ‘একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে আরও গভীর সম্পৃক্ততার পথ সুগম হচ্ছে। মন্ত্রণালয়ের মতে, ‘এই সফর আগামী বছরগুলোতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ভিত্তি তৈরি করবে।’ সফরের সময় মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ড. খলিলুর রহমান। এছাড়া, তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন। বৈঠকে বাংলাদেশ-মালদ্বীপ অংশীদারিত্ব আরও শক্তিশালী করার উপায়, বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র পর্যালোচনা ও পারস্পরিক স্বার্থ সঙ্গত নতুন সহযোগিতার সুযোগ বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য, কর্মসংস্থান, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। একই সঙ্গে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসী মালদ্বীপের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ড. খলিলুর রহমানের প্রথম সরকারি মালদ্বীপ সফর। বাসসকে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ফিলিপীনের রাজধানী ম্যানিলা থেকে কাতারের দোহা হয়ে মালদ্বীপে পৌঁছেছেন ড. খলিলুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে অর্থনীতিতে গতি বাড়বে: প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


খানজাহান আলী বিমানবন্দর চালু হলে অর্থনীতিতে গতি বাড়বে: প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাতায়াত সহজ করা, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতের প্রসারে খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে, এই বিমানবন্দর চালু হলে মোংলা বন্দর, সুন্দরবন এবং পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে এক অভূতপূর্ব গতি আসবে। দেশে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এবং আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে এই নির্মাণ কাজ পুনরায় চালু করার জন্য আমরা অত্যন্ত আন্তরিক।

আজ শনিবার বিকালে গেরহাটের ফয়লা হজরত খানজাহান আলী (রা.) বিমান বন্দরস্থল সরেজমিন পরিদর্শনকালে, তিনি এসব কথা বলেন।

এছাড়া, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেন, মোংলা বন্দরের বিপুল আমদানি-রপ্তানি বাণিজ্য, ইপিজেডের আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং সুন্দরবনকে ঘিরে দেশি-বিদেশি পর্যটকদের দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য একটি পূর্ণাঙ্গ বিমানবন্দরের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।

এছাড়া, উল্লেখ্য যে, চীনের সরকারি প্রতিষ্ঠান সিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক পিটার-এর নেতৃত্বে একটি দল বিমানবন্দর প্রকল্প স্থল পরিদর্শন করছে এবং তারা স্থানটি দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শেখ হাফিজুর রহমান তুহিন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি মো. মান্নান হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারাগার থেকে মুক্তি পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


কারাগার থেকে মুক্তি পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

জুলাই আন্দোলনকেন্দ্রিক তিনটি মামলায় জামিন পাওয়ার পর গোপনীয়তার সঙ্গে মুক্তি পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। তবে তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলায় এজাহারে নাম থাকা সত্ত্বেও সেসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি, যা নিয়ে আইনি মহলে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে ওয়ারী থানার একটি ছাড়া বাকি সাতটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তবে ওয়ারী থানার প্রতারণা মামলা এবং যাত্রাবাড়ী ও বাড্ডা থানার দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলেও, রামপুরা থানার একটি হত্যা মামলা এবং বাড্ডা, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর ও বনানী থানার চারটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।

গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। এরপর প্রায় ১১ মাস কারাগারে ছিলেন তিনি। প্রথমে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে বাড্ডা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলার তদন্ত শেষে তার অব্যাহতির সুপারিশ করা হয়। পরবর্তীতে ওয়ারী থানার প্রতারণা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

হত্যা ও হত্যাচেষ্টার দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তৌহিদ আফ্রিদি। পরে আপিল বিভাগ সেই জামিন বহাল রাখে। সর্বশেষ ২১ জুলাই ওয়ারী থানার প্রতারণা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। তার আইনজীবী জানান, সব মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বলেন, কারাগারে থাকা অবস্থায়ও যদি এজাহারভুক্ত অন্য মামলাগুলোতে একজন আসামিকে গ্রেপ্তার দেখানো না হয়, তাহলে সংশ্লিষ্ট থানার দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।

অন্যদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, কোনো মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানো বাধ্যতামূলক নয়। তদন্তের প্রয়োজন অনুযায়ী এ সিদ্ধান্ত পুলিশ নেয়। তার মতে, আসামি কারামুক্ত হলেও মামলার তদন্ত কার্যক্রমে কোনো সমস্যা হবে না।

কারা অধিদপ্তরের মিডিয়া উইং জানিয়েছে, আদালতের দেওয়া জামিনের নথিপত্র যাচাই-বাছাই শেষে নিয়ম মেনেই বৃহস্পতিবার তৌহিদ আফ্রিদিকে মুক্তি দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%