ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কারাগার থেকে মুক্তি পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি


কারাগার থেকে মুক্তি পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

জুলাই আন্দোলনকেন্দ্রিক তিনটি মামলায় জামিন পাওয়ার পর গোপনীয়তার সঙ্গে মুক্তি পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। তবে তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলায় এজাহারে নাম থাকা সত্ত্বেও সেসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি, যা নিয়ে আইনি মহলে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে ওয়ারী থানার একটি ছাড়া বাকি সাতটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তবে ওয়ারী থানার প্রতারণা মামলা এবং যাত্রাবাড়ী ও বাড্ডা থানার দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলেও, রামপুরা থানার একটি হত্যা মামলা এবং বাড্ডা, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর ও বনানী থানার চারটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।

গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। এরপর প্রায় ১১ মাস কারাগারে ছিলেন তিনি। প্রথমে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে বাড্ডা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলার তদন্ত শেষে তার অব্যাহতির সুপারিশ করা হয়। পরবর্তীতে ওয়ারী থানার প্রতারণা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

হত্যা ও হত্যাচেষ্টার দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তৌহিদ আফ্রিদি। পরে আপিল বিভাগ সেই জামিন বহাল রাখে। সর্বশেষ ২১ জুলাই ওয়ারী থানার প্রতারণা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। তার আইনজীবী জানান, সব মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বলেন, কারাগারে থাকা অবস্থায়ও যদি এজাহারভুক্ত অন্য মামলাগুলোতে একজন আসামিকে গ্রেপ্তার দেখানো না হয়, তাহলে সংশ্লিষ্ট থানার দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।

অন্যদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, কোনো মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানো বাধ্যতামূলক নয়। তদন্তের প্রয়োজন অনুযায়ী এ সিদ্ধান্ত পুলিশ নেয়। তার মতে, আসামি কারামুক্ত হলেও মামলার তদন্ত কার্যক্রমে কোনো সমস্যা হবে না।

কারা অধিদপ্তরের মিডিয়া উইং জানিয়েছে, আদালতের দেওয়া জামিনের নথিপত্র যাচাই-বাছাই শেষে নিয়ম মেনেই বৃহস্পতিবার তৌহিদ আফ্রিদিকে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন ঠিকানায় বিশ্বকাপে চমকে দেওয়া কেপ ভার্দের কোচ বুবিস্তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


নতুন ঠিকানায় বিশ্বকাপে চমকে দেওয়া কেপ ভার্দের কোচ বুবিস্তা

২০২৬ সালের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়ছে আফ্রিকার দেশ কেপ ভার্ডে। এটাই তাদের প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ, এবং তারা শেষ ষোলো (রাউন্ড অব ৩২) পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে। দলটির প্রধান কোচ পেদ্রো লাইতাও যিনি ‘বুবিস্তা’ নামেই পরিচিত, এবার নতুন ঠিকানার দিকে রওনা দিচ্ছেন।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি মরক্কোর শীর্ষ ক্লাব রেনেসাঁ বারকানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। ইতোমধ্যে দুই পক্ষের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে।

আগে, তিউনিসিয়ার কোচ মুইন শাবানি নিজ দেশের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার কারণেই রেনেসাঁ বারকান ছাড়েন। এরপর থেকে ক্লাবটি নতুন প্রধান কোচের সন্ধানে ছিল।

মরক্কোর প্রো লিগে রানার্স-আপ হিসেবে মৌসুম শেষ করা রেনেসাঁ বারকান আগামী মৌসুমে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগে যোগদান করতে যাচ্ছে। ক্লাবটি সিদ্ধান্ত নিয়েছে যে অভিজ্ঞ কোচ বুবিস্তাকে দায়িত্ব দেওয়া হবে যাতে দলকে আরও শক্তিশালী করা যায়।

‘রেডিও মার্স’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুবিস্তা ও রেনেসাঁ বারকানের মধ্যে চুক্তির শর্তাবলী নিয়ে প্রায় পূর্ণাঙ্গ সমঝোতা হয়েছে। এখন কেবল কিছু প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

প্রতিবেদন অনুযায়ী, রেনেসাঁ বারকানের সঙ্গে বুবিস্তার সম্ভাব্য চুক্তির মেয়াদ থাকবে ২০২৮ সালের গ্রীষ্ম পর্যন্ত।

২০২৬ সালের বিশ্বকাপে বুবিস্তার কোচিংয়ের অধীনে কেপ ভার্ডে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নকআউট পর্বে প্রবেশ করেছে। তারা শেষ পর্যন্ত শক্তিশালী আর্জেন্টিনার বিরুদ্ধে লড়াই করে অল্প ব্যবধানে পরাজিত হয় এবং টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

এদিকে, কেপ ভার্ডের গোলরক্ষক ভোজিনহাও চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ দেওয়ার পথে রয়েছেন বলে খবর বেরিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের পর নতুন বিতর্ক, আর্জেন্টিনা বিরোধীদের ১০ জনের তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


বিশ্বকাপের পর নতুন বিতর্ক, আর্জেন্টিনা বিরোধীদের ১০ জনের তালিকা প্রকাশ

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিতর্ক ও ষড়যন্ত্রের দাবি সামনে এসেছে। এই প্রেক্ষাপটে আর্জেন্টিনার টেলিভিশন অনুষ্ঠান ‘তোদো নতিসিয়াস’ নতুন করে ১০ জন আন্তর্জাতিক পরিচিত ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকা আর্জেন্টিনার বিরুদ্ধে পরিচালিত প্রচারণার অভিযোগ তুলে মিশ্র আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

আর্জেন্টিনা বিরোধী এই তালিকার শীর্ষে রয়েছে মিসরের প্রধান কোচ হোসাম হাসান। তিনি আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ ষোলোতে ৩-২ গোলে হেরে যাওয়ার পরে সম্প্রচারমাধ্যম বেইন স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে ম্যাচের পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি অভিযোগ করেন, মিসর একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং একটি বৈধ গোল বাতিল করা হয়েছে। বিশেষ করে তিনি মন্তব্য করেন, আন্তর্জাতিক ফুটবল কর্তৃপক্ষ কি লিওনেল মেসিকে টুর্নামেন্টে আরও এগিয়ে নিতে চাইছিল, এমন প্রশ্নও তিনি তুলে ধরেন।

তালিকায় রয়েছেন ব্রিটিশ গণমাধ্যমের ব্যক্তিত্ব পিয়ার্স মরগান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণের সমালোচনা করে মন্তব্য করেছেন, দলটির আচরণ ছিল ‘জঘন্য’ এবং লিয়ান্দ্রো পারেদেসের আচরণকে আক্রমণাত্মক বলেও উল্লেখ করেছেন। এই মন্তব্যের জবাবে ‘তোদো নতিসিয়াস’-এর উপস্থাপক জোনাথান ফিয়ালি তার সমালোচনা করেন।

জনপ্রিয় মার্কিন অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসনকেও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানের দাবি, আর্জেন্টিনাকে নিয়ে তার বর্ণবাদ সম্পর্কিত মন্তব্যগুলোর জন্য তাকে ‘আর্জেন্টিনা বিরোধী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় আরও রয়েছেন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আইশো স্পিড। স্পেনের বিশ্বকাপ জয়ের পর তিনি আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে একটি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন।

তালিকায় স্থান পেয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, স্প্যানিশ শিল্পী রোসালিয়া এবং চিলিয়ান অভিনেতা পেদ্রো পাসকাল সহ অন্যরা।

‘তোদো নতিসিয়াস’-এর এই প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু সমর্থক এটিকে আর্জেন্টিনার বিরুদ্ধে চলমান সমালোচনার জবাব হিসেবে দেখছেন, আবার কিছু সমালোচক এই ব্যক্তিদের স্বাভাবিক মতামতকে একটি সংগঠিত ‘ষড়যন্ত্র’ হিসেবে উপস্থাপন করার বিষয়টিকে অতিরঞ্জিত বলেও মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিফিনের রুটিতে ব্লেড: টঙ্গীর কারখানা পরিদর্শনে তদন্ত কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


টিফিনের রুটিতে ব্লেড: টঙ্গীর কারখানা পরিদর্শনে তদন্ত কমিটি

বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের রুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

এটি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি শনিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীতে ঐ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কারখানা পরিদর্শন করেছে।

কারখানা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। এছাড়াও তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ উপস্থিত ছিলেন।

কমিটির সদস্য হিসেবে উপজেলা মেডিকেল অফিসার সৌভিক সরকার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর কুমার দাশ, এবং কমিটির সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম নুরুল আলম মৃধা এ সময় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, তারা আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে কোকোলা ফুড প্রোডাক্ট প্রস্তুত করেন। তারা জানান, চলমান পদ্ধতিতে কোনোভাবেই খাবারের ভেতরে এই ধরনের ধারালো ব্লেড প্রবেশ করার সুযোগ নেই।

উল্লেখ্য, গত ২২ জুলাই বরিশালের গৌরনদী উপজেলা হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়ার খবরটি ছড়িয়ে পড়ে। এরফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর ঘটনার কারণ উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে পবিত্র কুরআন বিতরণ কর্মসূচি সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


আল ওয়াহদাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে পবিত্র কুরআন বিতরণ কর্মসূচি সম্পন্ন

ইসলামের সুমহান আদর্শ ও পবিত্র আল-কুরআনের শিক্ষা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে বিনামূল্যে আল-কুরআন বিতরণ কর্মসূচি আয়োজন করেছে আল ওয়াহদাহ ফাউন্ডেশন।

এই কর্মসূচি রাজধানীর পুরানা পল্টন কলেজ মিলনায়তনে শনিবার (২৫ জুলাই) আয়োজিত হয়, যেখানে আল ওয়াহদাহ ফাউন্ডেশন কুরআনের সঙ্গে মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও কলামিস্ট রিন্টু আনোয়ার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল ওয়াহদাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আজহারী, সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজ রহমানী, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহিন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদুদ্দিন মাদানি। ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য মুরব্বিগণও সেখানে উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় বলেন, পবিত্র আল-কুরআন মানবজাতির জন্য পরিপূর্ণ জীবনবিধান। কুরআনের শিক্ষা অনুসরণ করা নৈতিকতা, ইনসাফ, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অপরিহার্য। কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এবং কুরআন মুখী সমাজ গঠনের লক্ষ্যে আল ওয়াহদাহ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কুরআন ফ্রি বিতরণ, দ্বীনি শিক্ষা, দাওয়াহ কার্যক্রম এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান এ সময় বলেন, ‘সমাজে কুরআনের চর্চা যত বৃদ্ধি পাবে, ততই নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও সামাজিক অস্থিরতা দূর হবে।’ তিনি সবাইকে কুরআনের শিক্ষা অনুসরণ করার পাশাপাশি অন্যদের কাছে তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল কুরআন ফ্রি বিতরণ নয়; বরং মানুষের জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করা। কুরআন একজন মানুষের জীবন বদলে দিতে পারে, আর একজন আদর্শ মানুষ একটি সমাজকে বদলে দিতে পারে।’

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় আল ওয়াহদাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কুরআনের দাওয়াহ, ইসলামী শিক্ষা বিস্তার এবং মানবকল্যাণমূলক কার্যক্রম আরও ব্যাপক পরিসরে বাস্তবায়িত করার জন্য সকলের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%