১১:০৫ এম
রাজধানীর বংশাল এলাকায় আলু বাজারের একটি সেলুনে এসির বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার
দগ্ধদের মধ্যে সেলুন কর্মচারী শমসেদ (৩০), কাস্টমার মো. ফারুক (৩৫), কাস্টমার মো. রিংকু (৩০), সেলুন কর্মচারী রাজু (৩৪), সেলুন কর্মচারী পাপ্পু (২৬), কাস্টমার রনি (৩৬), কাস্টমার জসিম (৪০), সেলুন কর্মচারী আরমান (৩৭), কাস্টমার মো. রফিক (২৫) এবং সেলুন কর্মচারী শাকিব (১৭) রয়েছেন।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আলু বাজারে বিসমিল্লাহ হেয়ার কাট নামের একটি সেলুনে সাত কর্মচারী কাজ করছিলেন। সেই সময় সেখানে কিছু কাস্টমারও ছিলেন। হঠাৎ করে ভিতরে থাকা দুই টনের এসিটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে অন্তত ১০ জন দগ্ধ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে রাতের খাবারের পরে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের মধ্যে ফারুকের শরীরে ৫০ শতাংশ, শমসেদের ১৫ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। এই নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শাকিবের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে। তার দগ্ধের পরিমাণ কম থাকায় তাকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন: জাপানের ‘ও-সোজি’ মডেলে ডিসি ফরিদার ‘ক্লিন স্কুল টিম’ গঠন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন