০৪:১৭ পি.এম
নোয়াখালীতে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনটির সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলেনা খাতুন, যিনি নতুন কমিটির ঘোষণা করেন।
নতুন বিভাগীয় কমিটিতে নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি আলাউদ্দিন আলোকে সভাপতি এবং চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি এরাদত উল্লাহকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর
নোয়াখালী জেলা রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটিতে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নোয়াখালী বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আহসান উল্লা। সাধারণ সম্পাদক পদে আছেন নোয়াখালী চাটখিল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন চাটখিল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার গিয়াস উদ্দিন দুলাল এবং কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন নোয়াখালী জেলা রেকর্ডরুমের সহকারী রেকর্ড কিপার মোঃ নুরুল আমিন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদ, বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ বায়োজিদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল, নোয়াখালী জেলা বিএনপি'র সদস্য আবু নাসের, নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ প্রমুখ।
আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন