ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মাধবদীতে ডাকাতদলের হামলায় নিহত ১


মাধবদীতে ডাকাতদলের হামলায় নিহত ১

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ শাহজাহান (৫৬) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনার প্রেক্ষিতে তার চাচা সুরুজ মিয়া গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতের ২টা থেকে ভোর ৪টার মধ্যে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামের মনির হোসেন ও মিলনের বাড়িতে ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ৬ জনের অজ্ঞাতনামা একদল সশস্ত্র ডাকাতদল বলভদ্রদী গ্রামের মনির হোসেন এবং মিলনের বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল, গয়না ও টাকা-পয়সা লুট করার চেষ্টা করে। কিন্তু বাড়ির লোকজন তাদের সেই কর্মকাণ্ডে বাধা দিলে ডাকাতদল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বলভদ্রদী গ্রামের মৃত শামসুল হকের ছেলে মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থলে নিহত হন। তার চাচা সুরুজ মিয়া তাকে বাঁচানোর জন্য এগিয়ে এলে ডাকাতেরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। পরে, পরিবারের অন্যান্য সদস্যদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে ডাকাতদলকে পালাতে বাধ্য করে।

মাধবদী থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মাধবদী থানার এসআই বারেক হাওলাদারকে সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

পুলিশ সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় সুরুজ মিয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’

তিনি আরও জানান, নিহত শাহজাহানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় পুলিশ মারধরের ঘটনায় গ্রেপ্তার ১১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


পাবনায় পুলিশ মারধরের ঘটনায় গ্রেপ্তার ১১

পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনার পরে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা দায়েরের পর শুক্রবার (১৭ জুলাই) মধ্যরাত থেকে শনিবার (১৮ জুলাই) ভোর পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি রাশিদুল ইসলাম। আটকদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এর আগেই বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে সুজানগর থানায় উপজেলা ও জেলা শাখার সহ-অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে পুলিশ।

ডিবির ওসি রাশিদুল ইসলাম জানান, ‘মামলার পরে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত সুজানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে কিছু এজাহারনামীয় এবং কয়েকজন অজ্ঞাতপরিচয় আসামি রয়েছেন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ বছর চিকিৎসাক্ষেত্রে যোগ্যদের পদোন্নতি হয়নি: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


১৭ বছর চিকিৎসাক্ষেত্রে যোগ্যদের পদোন্নতি হয়নি: রিজভী

বিগত ১৭ বছরে অন্যান্য খাতের মতো চিকিৎসাক্ষেত্রেও যোগ্যদের পদোন্নতি হয়নি। রাজনৈতিক পরিচয় বিবেচনা করে ভালো চিকিৎসকদের তৃণমূল অবহেলায় ফেলে রাখা হয়েছে। এতে কার্যত দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আয়োজিত কর্মশালায় তিনি বলেন, দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ যদি ভিআইপিদের কাছাকাছি মানের চিকিৎসা পেতে পারে, তাহলে প্রতিবেশী দেশসহ বিদেশ যাওয়ার ঝোঁক কমবে বলে মনে করেন রিজভী আহমেদ।

এসময় তিনি আরও বলেন, বিদেশি চিকিৎসকদের সঙ্গে কোনো দিক থেকে পিছিয়ে নেই দেশের চিকিৎসকরা। চিকিৎসা সেবা সহজ করতে সরকার নজর দিচ্ছে এবং বাজেটে তার প্রতিফলন ঘটেছে।

গরীব মানুষের জন্য সরকারের চিকিৎসা সহায়তার অর্থ বেড়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুশীলন সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ স্কালোনির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


অনুশীলন সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ স্কালোনির

ফিফা বিশ্বকাপের ২৩তম আসর দুই ম্যাচ পরে শেষ হতে চলেছে। আগামী রবিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আর্জেন্টিনা এবং স্পেন ফাইনালে মুখোমুখি হবে।

ফাইনালের আগে দুই ফাইনালিস্ট প্রস্তুতির জন্য ব্যস্ত সময় পার করছে। তবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি দলের প্রস্তুতির সময়সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, গতকাল রাতে নিউ জার্সিতে পৌঁছানোর পর বিকেলে দলের অনুশীলন করতে বাধ্য হতে হয়েছে।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আমরা ফাইনালের আগে অল্প বিশ্রাম নিতে পেরেছি। কারণ গতকাল রাত ১১টার দিকে এখানে (নিউ জার্সি) পৌঁছেছি। অথচ আজ এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা আমরা চাইনি। সংবাদ সম্মেলন ও অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে তাড়াহুড়ো করে একটি সেশন শেষ করতে হয়েছে। যেখানে কৌশলগত প্রস্তুতির জন্য পর্যাপ্ত সুযোগ ছিল না।’

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টসে’র প্রতিবেদনের সূত্রমতে, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বৃহস্পতিবার রাতে ফাইনালের ভেন্যুর শহর নিউ জার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা। দীর্ঘ ভ্রমণের পর তাদের বিশ্রামের সুযোগ মেলেনি। শুক্রবার বিকেলে তাদের অনুশীলনে অংশগ্রহণ করতে হয়েছে। এ নিয়ে নিজের অসন্তোষের কথা বলেন স্কালোনি। কারণ খেলোয়াড়দের বিশ্রামের জন্য সীমিত সময় পাওয়া গেছে। যা ছিল তার জন্য বিরক্তির কারণ।

ফাইনালের আগে তাই খেলোয়াড়দের শারীরিক অবস্থার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্কালোনি। তিনি বলেছেন, ‘এখন আমাদের মূল লক্ষ্য খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করা। এরপর দেখব তারা কী অবস্থায় আছে। কারণ কয়েকজন ফুটবলার এখনো শতভাগ ফিট নয়। তাদের অবস্থা মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

স্কালোনি প্রতিপক্ষ স্পেনের শক্তিমত্তাকে সমান গুরুত্ব দিচ্ছেন। তিনি এই কঠিন পরীক্ষাকে ভালোভাবে বুঝতে পারছেন এবং বলেছেন, ‘আমরা নিজেদের খেলাটা মাথায় রেখেই মাঠে নামব। তবে প্রতিপক্ষের ভালো দিকগুলোও অবশ্যই বিবেচনায় রাখছি।’

আগামী রবিবার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেখানে জিততে পারলে ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টানা দুবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে মেসি-স্কালোনির দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


মুন্সীগঞ্জে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের উদ্বোধন

মুন্সীগঞ্জে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে।

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ উদ্বোধন করা হয়। শনিবার (১৮ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী তরুণ।

প্রধান অতিথি হিসেবে ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং তাদের শারীরিক ও মানসিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবোধসম্পন্ন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই যুবসমাজকে খেলাধুলামুখী করতে এ ধরনের উদ্যোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে অতিথিরা কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। মাঠের উদ্বোধনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%