ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ শেষ হচ্ছে


নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ শেষ হচ্ছে

ভারতের রাজধানী নয়াদিল্লীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে চার দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আজ শেষ হচ্ছে। সম্মেলনের শেষে দুই বাহিনীর যৌথ সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে।

এই সম্মেলনে বিজিবি এবং বিএসএফ প্রধানেরা তাদের বক্তব্যে পুশইন (অনুপ্রবেশ) নিয়ে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেছেন। এর পাশাপাশি আলোচনা হয়েছে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা, ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান রোধ এবং মানব পাচার প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়াসহ অন্যান্য অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ করার ব্যাপারে এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের নিষ্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

এছাড়াও তিনবিঘা করিডোরের মাধ্যমে লালমনিরহাটের পাটগ্রাম থেকে দহগ্রাম পর্যন্ত অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনসহ বেশ কিছু দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব পরিবেশ দিবসে বাকৃবিতে পরিবেশ সচেতনতা র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


বিশ্ব পরিবেশ দিবসে বাকৃবিতে পরিবেশ সচেতনতা র‍্যালি

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে পরিবেশ সচেতনতা র‍্যালি।

বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়ন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, যা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল বাতেনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড জি এম মুজিবর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং কর্মকর্তা-কর্মচারীরা।

র‍্যালি শুরুর আগে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের অস্তিত্বের স্বার্থে অত্যন্ত জরুরি। যদি পরিবেশ ভালো না থাকে তবে যেকোনো ইকোসিস্টেমের ক্ষুদ্রাতিক্ষুদ্র জীব থেকে শুরু করে প্রতিটি উপাদানই বিপর্যয়ের মুখে পড়বে। সুতরাং, পরিবেশ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন এবং তা বাস্তবে প্রতিপালন করা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। যাদের এখনও এ বিষয়ে সচেতনতা নেই, তাদের মধ্যেও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে হবে।

র‍্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগার ও শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনের সড়ক প্রদক্ষিণ করে হেলিপ্যাড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক দুটি নাগেশ্বর গাছের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি রিয়াদ মাহমুদ সিকদার

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভা এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশে ক্যাশলেস লেনদেনের কার্যক্রম বাড়ছে। “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই বিষয়ে স্লোগান সামনে রেখে বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় পিরাজপুরের কাউখালি উপজেলা পুবালী ব্যাংক উপ-শাখা পিএলসির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত ছিল বর্ণাঢ্য র‍্যালি, বাংলা কিউআর কোড উদ্বোধন, পস মেশিন প্রদর্শনী এবং মতবিনিময় সভা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পুবালী ব্যাংক পিএলসি রাজাপুর শাখার ম্যানেজার মোঃ মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন, পুবালী ব্যাংকের বরিশাল অফিসের এডিসি রিজোনাল ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, কাউখালী শাখার ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম, সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী জিয়াউল হাসান নিক্সন, ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, রাকিব তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের অফিসার মোঃ সাইফুল ইসলাম।

এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসি কাউখালি উপজেলা শাখার কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং এলাকাবাসী সহ গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থার সম্প্রসারণের ফলে নিরাপদ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা সম্ভব হবে এবং যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট মন্ত্রিসভায় নতুন অর্থবছরের জন্য অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট মন্ত্রিসভায় নতুন অর্থবছরের জন্য অনুমোদন

ঢাকা, ১১ জুন, ২০২৬ : ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এ বাজেট অনুমোদন করা হয়েছে। বৈঠকটি সকাল ১০টায় শুরু হয়।

দুপুর ১টার দিকে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাজেট প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।’ অর্থ বিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরের পর আজ বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন।

এটি তারেক রহমান সরকারের সংসদে প্রথম বাজেট।

অন্তর্বর্তী সরকারের সময়ে সংসদ না থাকায় উপদেষ্টা পরিষদের মাধ্যমে সরকারের ব্যয় এবং সংশোধিত অর্থ অধ্যাদেশ অনুমোদন করা হয়েছিল। পরে রাষ্ট্রপতির সম্মতির পর নির্দিষ্টকরণ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশিত হয় এবং জারির করার পর তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।

জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় সংসদের বাইরে ভিন্ন আঙ্গিকে বাজেট উপস্থাপন করা হয়েছিল।

গত ২ জুন মোকাবিলা করা অর্ন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। সংসদ না থাকায় তাঁর বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবিরের বট বাহিনী বারবার আমার ফাঁসির দাবি তুলছে: মাহফুজ আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


শিবিরের বট বাহিনী বারবার আমার ফাঁসির দাবি তুলছে: মাহফুজ আলম

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শিবিরের বট ও অ্যাক্টিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন। মৃত্যুকামনা করছেন, এমনকি একবার প্রতীকী জবাইও করেছেন।

বুধবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে, তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে “সব দোষ মাহফুজ আলমে’র ইতিবৃত্ত’’ শিরোনামে এক পোস্টে তিনি এসব কথা বলেন। ওই পোস্টে মাহফুজ আলম লিখেন, আমি আজ পর্যন্ত জুলাইয়ের পক্ষের কোনো ব্যক্তির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি? না। কিন্তু, ব্যক্তি মাহফুজের বিরুদ্ধে হওয়া বিষোদগারের ৮০-৯০%-ই জুলাইয়ের কথিত পক্ষের লোকদের বিশেষ করে জাশি-এনসিপি-উগ্র ডানদের করা। লীগ আক্রমণের টাইম আর স্পেসই খুঁজে পাচ্ছে না। আর তথ্য মন্ত্রণালয়ে ৯ মাসের জন্য আমি দোষী হলে, আগে পরের ৯ মাসের উপদেষ্টারা কেন দায়মুক্ত? তারা যদি সদিচ্চাবান হন, তাইলে মাহফুজ আলম গাদ্দার কেন? আদর্শিক জায়গা থেকে জাশি-উগ্র ডানের রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি? হ্যাঁ। কিন্তু, জুলাইয়ের পক্ষের শক্তি কি শুধুই জামায়াত? ‘৭১ কে অস্বীকারের/অবনমনের জাশির (জামায়াত-শিবির) রাজনীতি নিয়ে যদি জামায়াতকে প্রশ্ন করা অপরাধ হয়, সে অপরাধে জুলাইয়ের কথিত পক্ষের লিবারেল-বাম-সেক্যুলারদের বিরুদ্ধে প্রশ্ন তোলা ব্যক্তি ও প্রতিষ্ঠান ও দায়ী হতে বাধ্য। কিন্তু, সেরকম কিছু কি হয়েছে? জামায়াতের আদর্শিক বিরোধিতার সূত্রে যদি আমি বিভাজনের জন্য দায়ী হই, তাহলে এ বিভাজন এবং জুলাইকে জাশির একচ্ছত্র বয়ানের খপ্পর থেকে বাঁচানোর চেষ্টার জন্য আমি বিন্দুমাত্র বিচলিত না। কিন্তু, আমি কখনই শাহবাগের ফ্যাসিবাদী জাশি-বিদ্বেষী চিন্তাকে এন্ডোর্স করি নাই।

তিনি আরও লিখেন, আমি কিছুদিন আগেও আহ্বান জানিয়েছি, জুলাইয়ের পক্ষের সব শক্তিকে ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষ থেকে বের হয়ে আসতে। পলিসি, মতাদর্শ নিয়ে তর্ক করার বদলে একজন ব্যক্তিকে টানা প্রায় দু’বছর জাশি-এনসিপি-উগ্র ডানপন্থীদের ব্যক্তি আক্রমণ কি ইঙ্গিত দেয়? গত একবছর তো জাশি-এনসিপি-উগ্র ডানদের নিয়ে তেমন কোনো বক্তব্যও দিইনি। অন্তরীণ সরকারের আমলে জাশি বিরোধিতার জন্য সরকারের ভেতরে কোণঠাসা করা হয়েছে। আমি নিজের জীবন ও সম্মান বাঁচাতে চুপ করে গিয়েছি। কিন্তু, ব্যক্তি আক্রমণ ও গালিবাজির রাজনীতি কেন থামছে না?

মাহফুজ লিখেন, আমি গত ৬ মাস কোনো দায়িত্বেও নাই, এমপি ও না, নেতাও না। কিন্তু, এ জাশি-এনসিপি-উগ্র ডানের নিশানা কেন ব্যক্তি মাহফুজ বারবার হচ্ছে? শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন। মৃত্যুকামনা করছেন। একবার প্রতীকী জবাইও করেছেন। হত্যাযোগ্য করার লেভেল অনেক আগেই পার করেছেন। এনসিপি-উগ্র ডানেরাও এরকমই বাসনা রাখে বলেও প্রতীয়মান হচ্ছে।

সাবেক এই উপদেষ্টা লিখেন, জুলাই ধ্বংসের হোতা মাহফুজ আলম বলে আপনারা আমাকে অনেক শক্তিশালী বানাচ্ছেন। জুলাই এক ব্যক্তির খেলনা না যে, একজন ধ্বংস করে ফেলবে! আপনারা আসলে নিজেরাই এসব বক্তব্য দিয়ে জুলাইকে খেলো/হাস্যকর বানিয়ে ফেলছেন। জাশি-এনসিপি-উগ্র ডানের ব্যক্তি আক্রমণ বন্ধ হোক, এ কামনা করি। গালিবাজি আর ব্যক্তি আক্রমণ বাদ দিয়ে পলিসি, মতাদর্শ নিয়ে তর্ক করে যেন আমরা একটা বেটার বাংলাদেশ গড়তে পারি, সেদিকে চলেন মনোযোগ দিই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%