০২:৩২ পি.এম
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে পরিবেশ সচেতনতা র্যালি।
বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়ন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, যা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল বাতেনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড জি এম মুজিবর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং কর্মকর্তা-কর্মচারীরা।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
র্যালি শুরুর আগে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের অস্তিত্বের স্বার্থে অত্যন্ত জরুরি। যদি পরিবেশ ভালো না থাকে তবে যেকোনো ইকোসিস্টেমের ক্ষুদ্রাতিক্ষুদ্র জীব থেকে শুরু করে প্রতিটি উপাদানই বিপর্যয়ের মুখে পড়বে। সুতরাং, পরিবেশ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন এবং তা বাস্তবে প্রতিপালন করা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। যাদের এখনও এ বিষয়ে সচেতনতা নেই, তাদের মধ্যেও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে হবে।
র্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগার ও শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনের সড়ক প্রদক্ষিণ করে হেলিপ্যাড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক দুটি নাগেশ্বর গাছের চারা রোপণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন