ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নিজ কক্ষ থেকে সরকারি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার


নিজ কক্ষ থেকে সরকারি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা আইসিটি অফিসার (সহকারী প্রোগ্রামার) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকাল ১০টার দিকে জীবননগর পৌর এলাকার আশতলাপাড়ায় তার ভাড়া বাসার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেন।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

নিহত মাহমুদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ঝিটকীপোতা গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি স্ত্রী নাসরিন আক্তার ও এক সন্তান নিয়ে জীবননগর পৌর এলাকার আশতলাপাড়ায় বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার স্ত্রী সন্তানকে নিয়ে বাসার বাইরে চলে যান। পরে মাহমুদুর রহমান নিজ কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সহকর্মীরা জানান, মাহমুদুর রহমান ছিলেন সদালাপী, হাস্যোজ্জ্বল ও দায়িত্বশীল একজন কর্মকর্তা। তবে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে, মাহমুদুর রহমানের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুন: জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না

পারিবারিক বিরোধ নিয়ে আগেও কয়েক দফা থানায় আলোচনা ও মীমাংসা হয়েছিল। পরে তারা আবার একসঙ্গে বসবাস শুরু করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলটনের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর র‍্যালি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রান্সজেন্ডার স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্র প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


ট্রান্সজেন্ডার স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্র প্রশাসন

যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার কিশোর-কিশোরীদের চিকিৎসার সংক্রান্ত নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশটির ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি - বাণিজ্য তদারকি কমিশন) এবং চারটি অঙ্গরাজ্য ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রভাবশালী সংগঠনের বিরুদ্ধে মামলা করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বুধবার (১৮ জুন) মামলাটি দায়ের করা হয়। অভিযোগ একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যার নাম ডাব্লিউপিএটিএইচ (WPATH), যা অপ্রাপ্তবয়স্কদের ট্রান্সজেন্ডার চিকিৎসা সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছে। অভিযোগ রয়েছে, সংগঠনটির সদস্যরা এসব তথ্যের মাধ্যমে আর্থিক লাভবান হয়েছেন।

এফটিসির পাশাপাশি আলাস্কা, আইওয়া, নেব্রাস্কা এবং টেক্সাসও মামলাটি দায়ের করেছে। মামলা দায়েরের মধ্যে অভিযোগ করা হয়েছে যে, কিছু চিকিৎসা পদ্ধতির সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া, বিশেষ করে হরমোনভিত্তিক চিকিৎসার ঝুঁকি সম্পর্কে যথাযথ তথ্য প্রকাশ করা হয়নি। পরে চিকিত্সকেরা রোগী ও অভিভাবকদের কাছে এসব নির্দেশনার ভিত্তিতে নিরাপত্তা এবং কার্যকারিতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন মন্তব্য করেছেন, সন্তানদের স্বাস্থ্য বিষয়ে সচেতন সিদ্ধান্ত গ্রহণের অধিকার অভিভাবকদের রয়েছে। তিনি বলেছেন, “শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার চেয়ে মুনাফাকে অগ্রাধিকার দিয়ে কেউ বিভ্রান্তিকর তথ্য দিতে পারে না।”

মামলায় সংগঠনটির বিরুদ্ধে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধে আদালতের নির্দেশনা এবং আর্থিক জরিমানা করার আবেদন জানানো হয়েছে। তবে সংশ্লিষ্ট স্বাস্থ্য সংস্থা অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে যে, তাদের নির্দেশিকা প্রতিটি রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসার পরামর্শ দেয় এবং সবার জন্য একই ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণের কথা সেখানে বলা হয়নি।

সংগঠনটি দাবি করেছে, তাদের নীতিমালা বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত এবং রোগীকেন্দ্রিক মূল্যবোধের ভিত্তিতে তৈরি করা হয়েছে। তারা জানিয়েছে, তারা সরাসরি কোনো রোগীকে চিকিৎসাসেবা দেয় না।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লরেন্স গস্টিন বলেন, “চিকিৎসাবিষয়ক নির্দেশিকাকে চ্যালেঞ্জ করতে ভোক্তা সুরক্ষা আইন ব্যবহার করা অত্যন্ত অস্বাভাবিক ঘটনা।” তিনি আরও মন্তব্য করেন, এটি স্বাস্থ্যখাতে কমিশনের আগের অবস্থান থেকে একটি বড় পরিবর্তন।

তিনি যোগ করেন, “ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা বিষয়টি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংস্কৃতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।” ফলে মামলাটি নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার কিশোর-কিশোরীদের চিকিৎসার ক্ষেত্রে সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসক, পরিবার এবং রোগীর সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে চিকিৎসার পরিকল্পনা করা হয়। সব ক্ষেত্রে ওষুধ বা অস্ত্রোপচার প্রয়োজন হয় না। অনেকেই চিকিৎসার নির্দিষ্ট ধাপে না এগোনোর সিদ্ধান্তও নেন।

সংগঠনটি গত ৫০ বছরের বেশি সময় ধরে এই ধরনের চিকিৎসার জন্য বহুল ব্যবহৃত চিকিৎসা নির্দেশিকা তৈরি করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও আইনি চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি

ইরানের পরমাণু প্রকল্প এবং সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বহুল আলোচিত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের তথ্য নিশ্চিত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তবে তিনি দাবি করেছেন যে, এটি ইরানের আগ্রহে নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের মরিয়া মনোভাবের কারণে শেষ পর্যন্ত এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) এক লিখিত বিবৃতিতে এই দাবি করেন দেশটির সর্বোচ্চ নেতা। মোজতবা খামেনি বলেন, ‘আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যায়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। মূলত মার্কিন প্রেসিডেন্টের কারণেই এই চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি মরিয়া হয়ে উঠেছিলেন এবং এই চুক্তি স্বাক্ষরের জন্য সব ধরনের চাপ ও প্রভাব খাটিয়ে এটি সম্পন্ন করেছেন।’

তিনি লিখিত বিবৃতিতে স্বীকার করেন যে, ব্যক্তিগতভাবে তিনি এই সমঝোতা স্মারক চুক্তির পক্ষে ছিলেন না। তিনি আরও বলেন, ‘নীতিগতভাবে এই চুক্তির ব্যাপারে আমার ভিন্নমত ছিল; তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের জনগণ এবং প্রতিরোধ ফ্রন্টের (লেবাননভিত্তিক গোষ্ঠী হিজবুল্লাহ) অধিকার রক্ষার যে অঙ্গীকার করেছেন, তার ভিত্তিতেই আমি এটি অনুমোদনের অনুমতি দিয়েছি।’

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৩৫। উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্পকে ঘিরে টানাপোড়েনের জেরে টানা ৪০ দিন ধরে রক্তক্ষয়ী সংঘাত এবং তারপর যুদ্ধবিরতির নামে এক মাসেরও বেশি সময় ধরে স্থবির অবস্থার পর গত মে মাসের প্রথম সপ্তাহে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে ‘ইসলামাবাদ এমওইউ’ চুক্তির খসড়া পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। ১৪টি পয়েন্টসংবলিত ৮০০ শব্দের এই খসড়া নিয়ে এক মাসেরও বেশি সময় আলোচনা-পর্যালোচনার পর সেটি চুক্তি হিসেবে গ্রহণ করতে সম্মত হয় ইরান।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ জুন) প্যারিসে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ সামিটের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ইসলামাবাদ এমওইউ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় তার পাশে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ট্রাম্প চুক্তিতে স্বাক্ষর করার কিছুক্ষণ পরই তেহরানে নিজের দপ্তরে এই চুক্তিতে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান এবং মার্কিন সংবাদমাধ্যমগুলো ইতিমধ্যে দুই প্রেসিডেন্টের চুক্তি স্বাক্ষরের ছবিও প্রকাশ করেছে।

ইসলামাবাদ এমওইউ স্বাক্ষরের ফলে প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা, সেই চুক্তির বক্তব্য ও শর্ত নির্ধারণ, ইরানের পরমাণু প্রকল্প এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রভৃতি স্পর্শকাতর ইস্যুতে আলোচনার জন্য পরবর্তী ৬০ দিন সময় পাচ্ছে ওয়াশিংটন ও তেহরান। চুক্তি অনুযায়ী, এই ৬০ দিন আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোকে অবাধে চলাচল করতে দেবে ইরান; আর তার বিপরীতে ইরানের বন্দরগুলো থেকে সব ধরনের অবরোধ তুলে নেবে মার্কিন নৌবাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুগল-ফেসবুকের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেলেন প্রীতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


গুগল-ফেসবুকের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেলেন প্রীতি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে আইনি লড়াইয়ের জন্য বলিউড অভিনেত্রী ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতা একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছেন। 

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, মেটাসহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি প্রাপ্ত হয়েছেন তিনি। ডিপফেক ভিডিও, বিকৃত ছবি এবং ভুয়া এআই চ্যাটবটের মাধ্যমে তাঁর পরিচয় ব্যবহার এবং সুনাম ক্ষুণ্নের অভিযোগ রয়েছে। 

সম্প্রতি বোম্বে হাইকোর্টের বিচারপতি অভয় আহুজা প্রীতির বিশেষ আবেদন মঞ্জুর করে মামলাটি দায়েরের অনুমোদন দেন। 

আদালতে প্রীতির পক্ষে আইনজীবী রোহন কদম জানিয়েছেন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি ব্যবহার করে অভিনেত্রীর পরিচয় নকল করার ঘটনা ঘটছে। তাঁর তথ্য অনুযায়ী, প্রীতির নামে ভুয়া চ্যাটবট তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে। 

মামলায় বলা হয়েছে, প্রীতির নাম, কণ্ঠস্বর এবং অবয়ব তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করে বিভিন্ন কনটেন্ট তৈরি ও প্রচার করা হচ্ছে। 

এই ঘটনায় তাঁর ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) ও পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরও উল্লেখ করা হয়েছে, এসব কার্যকলাপ ১৯৫৭ সালের ভারতীয় কপিরাইট আইনেরও লঙ্ঘন ঘটাচ্ছে। 

আইনজীবীর ভাষ্যমতে, গুগল, মেটা, এক্স, জিফি এবং গোড্যাডিসহ অন্যান্য প্ল্যাটফর্মে এই ভুয়া কনটেন্ট ছড়িয়ে পড়ার কারণে প্রীতি জিনতার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যদিও এসব প্রতিষ্ঠানের অনেকের সদর দপ্তর ভারতের বাইরে, তবে এর প্রভাব ভারতে, বিশেষ করে মুম্বাইয়ে, সবচেয়ে বেশি পড়ছে। 

এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে সেলিব্রিটিদের ব্যক্তিত্বের অধিকার রক্ষা বিষয়টি নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর আগে একই ধরনের আইনি সুরক্ষা পেয়েছেন বলিউড তারকা শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং সংগীতশিল্পী অরিজিৎ সিং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল শিবিরে পরিবর্তনের ইঙ্গিত দিলেন আনচেলত্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


ব্রাজিল শিবিরে পরিবর্তনের ইঙ্গিত দিলেন আনচেলত্তি

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের কারণে সমালোচনার সম্মুখীন হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সেই হতাশা দূর করে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে হাইতির বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে সেলেসাওরা। এবং সেই উদ্দেশ্যে একাদশে একাধিক পরিবর্তনের আভাস দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ফিলাডেলফিয়ায় ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ জানিয়েছেন, দলের পারফরম্যান্সে উন্নতি আনতে কিছু পরিবর্তন আসছে। যদিও কোন কোন পজিশনে পরিবর্তন হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি।

আনচেলত্তির ভাষায়, “আমরা কিছু পরিবর্তন করব। আমাদের খেলার মান আরও উন্নত করতে হবে। এই দল আরও ভালো ফুটবল খেলতে সক্ষম এবং সেটাই আমরা দেখতে চাই।”

ব্রাজিলের গণমাধ্যম ‘গ্লোবো’র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংবাদকর্মীদের সঙ্গে আলাপচারিতায় আনচেলত্তি মজা করে বলেছেন দলে চার থেকে পাঁচটি পরিবর্তন আসতে পারে। পরে অবশ্য তিনি এটিকে নিছক রসিকতা বলেই উল্লেখ করেন।

মরক্কোর বিপক্ষে ম্যাচে রাফিনিয়া, কাসেমিরোসহ বেশ কয়েকজন তারকা নিজেদের সেরাটা মেলে ধরতে পারেননি। ফলে তাঁদের অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে প্রথম ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে কাউকে বিচারের পক্ষপাতী নন ব্রাজিল কোচ।

তিনি বলেন, “প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স প্রত্যাশার অনেক নিচে ছিল। ব্রাজিলের জার্সি গায়ে খেলার চাপ হয়তো কিছুটা প্রভাব ফেলেছিল। তবে যারা ভালো খেলতে পারেনি, তাদের আমি আরও সুযোগ দিতে চাই। কারণ সেদিন কেউই নিজের সেরাটা দিতে পারেনি।”

বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিল সর্বশেষ নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল ১৯৩৪ সালে। দীর্ঘ ৯২ বছর ধরে উদ্বোধনী ম্যাচে পরাজয়ের মুখ না দেখলেও এবার মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে শুরু করেছে তারা। অনেক বিশ্লেষক এই ফলকে হারের সমান হতাশাজনক বলেও মন্তব্য করেছেন।

দলের খেলার ধরন নিয়ে সমর্থকদের উদ্বেগের জবাব দিয়েছেন আনচেলত্তি। তাঁর মতে, কোনো নির্দিষ্ট ছাঁচে আটকে না থেকে পরিস্থিতি অনুযায়ী নিজেদের মানিয়ে নেওয়ার ক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “আমি দলের কোনো একক পরিচয় চাই না। আমি চাই, আমার দল যেন সব পরিস্থিতিতে এবং সব ধরনের ফুটবল খেলতে পারে।”

উল্লেখ্য, ‘সি’ গ্রুপের ব্রাজিল-হাইতি ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%