ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে


বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

মানুষ বিভিন্ন প্রয়োজনে দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু যদি কেউ তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখতে পায় যে সব দোকানপাট বন্ধ, তাতে তার প্রচেষ্টা বিফলে যাবে।

সেজন্য চলুন দেখে নিই, বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাট এবং মার্কেটগুলো কোথায় বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে। বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত।

আরও পড়ুন: স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

আবার যেসব মার্কেট থাকবে বন্ধ, সেগুলো হচ্ছে যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩০ এম


তিন ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের অন্তত অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টা ১০ মিনিটের দিকে কারখানাটির গোডাউনে আগুনের সূত্রপাত হয় এবং ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, ভোর রাতে হঠাৎ করে কারখানার গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে আদমজী, কাঁচপুর, শিবু মার্কেট ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, "আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করছে। অতিরিক্ত আরও দুইটি ইউনিট উপস্থিত ছিল।" তিনি আরও জানান, "ইতোমধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অল্প সময়ের মধ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছি। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি-এইচএসসি পরীক্ষা কোন মাসে হবে জানালেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৪ এম


আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি-এইচএসসি পরীক্ষা কোন মাসে হবে জানালেন মন্ত্রী

বর্তমান সরকার শিক্ষাবর্ষকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করার জন্য পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ গ্রহণ করেছে।

এ পরিকল্পনার আওতায় আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমান পরীক্ষা এবং জুন মাসে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষা, এমন তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) সংসদে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রদান করেছেন।

মন্ত্রী এ সম্বন্ধে আরো বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু এবং পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সামঞ্জস্য আনা সম্ভব হবে এবং শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় কমানো যাবে।

এছাড়া তিনি আরো জানান, সরকার ধীরেধীরে পাবলিক পরীক্ষা আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে ক্রমাগত কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিকের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে যা জানালেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৯ এম


প্রাথমিকের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে যা জানালেন মন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, হাইকোর্টে দায়ের করা একটি রিট পিটিশন নিষ্পত্তি হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম খুব শিগগিরই শুরু হতে চলেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রধান শিক্ষক পদে পদোন্নতি বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন সম্প্রতি নিষ্পত্তি হয়েছে। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আগের নিয়োগ বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হত। কিন্তু নতুন নিয়োগ বিধিমালায় এই হার বৃদ্ধি করে ৮০ শতাংশ করা হয়েছে।

ড. মিলন বলেন, নতুন নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হলেও হাইকোর্টে বিচারাধীন মামলার কারণে পদোন্নতির কার্যক্রম আগে স্থগিত ছিল। এখন মামলার নিষ্পত্তি হওয়ায় নতুন বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে দ্রুতগতির গাড়ির ধাক্কায় প্রাণ গেল কুমিল্লার যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪০ এম


সৌদি আরবে দ্রুতগতির গাড়ির ধাক্কায় প্রাণ গেল কুমিল্লার যুবকের

সৌদি আরবের আল-বাহা শহরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার এক প্রবাসী যুবক তোফায়েল হোসেন (৩২) মারা গেছেন।

নিহতের বিষয়টি বুধবার (১৫ জুলাই) সকালে নিশ্চিত করেছেন তার স্বজন আতাউর রহমান।

এই যুবক কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের জয়নাল আবেদীন পীর সাহেবের বাড়ির মৃত রফিকুল ইসলামের পুত্র ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তোফায়েল প্রায় নয় বছর আগে সৌদি আরবে পাড়ি দিয়েছেন জীবিকার সন্ধানে। তিনি আল জাহরাইন কোম্পানির অধীনে আল-বাহা শহরের একটি হাসপাতালে কাজ করছিলেন।

স্বজনরা জানান, ১৩ জুলাই দিবাগত রাতে বাংলাদেশ সময় আনুমানিক রাত ১টার দিকে নাশতা শেষ করে কর্মস্থলে ফেরার পথে দ্রুতগতির একটি গাড়ি তোফায়েলকে পেছন থেকে ধাক্কা দেয়। ফলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্থানীয় জনগণ দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে বাংলাদেশ সময় ভোর আনুমানিক ৪টার দিকে।

তোফায়েলের আকস্মিক মৃত্যুতে তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং নিজ এলাকার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজনরা মরদেহ দ্রুত দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাহায্য কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%