১১:২৪ পি.এম
বাংলাদেশে শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে চীন-বাংলাদেশ শিক্ষা প্রকল্প বাস্তবায়নের জন্য বেইজিং আর্ক গ্যালাক্সি টেকনোলজি এবং ইরান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটি শনিবার রাতে রাজধানীর ইডিবি ট্রেড সেন্টারে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে চীনের প্রতিনিধিত্ব করেন প্রধান অতিথি মি. ইউয়ে শুয়েশান (ডেভিড) এবং সভাপতিত্ব করেন হুসাইন মোহাম্মদ রাশেদ।
চুক্তির আওতায় বাংলাদেশে আধুনিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ, জেমসের কনসার্টসহ নানা আয়োজন
এছাড়া, এই উদ্যোগ চীন ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচিত করবে।
চুক্তির বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সমন্বয়, নীতিমালা অনুসরণ এবং প্রয়োজনীয় কমপ্লায়েন্স কার্যক্রমে মাহমুদ হাসান ও আসিফ আল মামুন কমপ্লায়েন্স পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট পক্ষগুলো আশা প্রকাশ করেছেন যে, এই উদ্যোগ বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদি শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং দেশের তরুণ জনগণের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন