ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

পাবনার ৪ মাদরাসার সবাই ফেল


পাবনার ৪ মাদরাসার সবাই ফেল

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাবনা জেলায় চারটি মাদরাসা থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। ৬০ জন শিক্ষার্থী এসব মাদরাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, চারটি মাদরাসা শতভাগ ফেল করেছে। মাদরাসাগুলি হলো—ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদরাসা, একই উপজেলার সিকেবি আলিম মাদরাসা (ভোকেশনাল শাখা), ফরিদপুর উপজেলার হারোভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদরাসা এবং চাটমোহর উপজেলার মহেলা মহিলা দাখিল মাদরাসা।

এদের মধ্যে ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদরাসা থেকে ১৯ জন, সিকেবি আলিম মাদরাসা (ভোকেশনাল শাখা) থেকে ৭ জন, ফরিদপুর উপজেলার হারোভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে ১৪ জন এবং চাটমোহর উপজেলার মহেলা মহিলা দাখিল মাদরাসা থেকে ২০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

আরও পড়ুন: শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে শতাধিক অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়,

জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ক্রাইম পেট্রল’-এর সঞ্চালনায় অজয় দেবগন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:২২ এম


‘ক্রাইম পেট্রল’-এর সঞ্চালনায় অজয় দেবগন

বড় পর্দার জনপ্রিয় ‘সিংঘাম’ এখন ছোট পর্দায় বাস্তব অপরাধের গল্প নিয়ে আসছেন। ভারতের অন্যতম জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রল’-এর নতুন সিজনের সঞ্চালক এবং ধারাভাষ্যকার হিসাবে টেলিভিশনে আসছেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।

আগামী ৩১ আগস্ট থেকে সনি টিভিতে এই অনুষ্ঠানের নতুন সিজন সম্প্রচারিত হতে যাচ্ছে।

প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে, ‘ক্রাইম পেট্রল’-এর আসন্ন সিজনে মূলত বর্তমান সময়ের আধুনিক অপরাধের ধরণ এবং পেছনের কৌশলগুলো নিয়ে আলোকপাত করা হবে। সময়ের সাথে সাথে অপরাধের জগৎ কতটা বদলে গেছে, তা অজয় দেবগনের শক্তিশালী কণ্ঠ এবং উপস্থাপনায় উঠে আসবে।

চলচ্চিত্রে তিনি সৎ ও বলিষ্ঠ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে দর্শক মহলে একটি দায়িত্বশীল ভাবমূর্তি তৈরি করেছেন।

নির্মাতাদের মতে, সমাজ থেকে অপরাধ দমনের সচেতনামূলক এই শোয়ের জন্য অজয় দেবগনের চেয়ে উপযুক্ত মুখ আর হতে পারত না। অপরাধ এবং পুলিশি ঘরানার সাথে তার দীর্ঘ সম্পৃক্ততার কারণে তাকে এই কাজের জন্য নির্বাচিত করা হয়েছে।

ইতিমধ্যেই, অনুষ্ঠানটির প্রচারমূলক বেশ কিছু দৃশ্যের (প্রোমো) শুটিং শেষ করেছেন এই অভিনেতা। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, খুব শীঘ্রই টিভিতে আনুষ্ঠানিকভাবে প্রথম প্রোমোটি প্রকাশ করা হবে।

ভারতের অন্যতম দীর্ঘমেয়াদী এবং জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অজয় দেবগন নিজেও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৬ এম


রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টা থেকে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সকালে ভারপ্রান্ত স্পিকার, সংসদ সচিবালয়ের সচিবসহ রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সিইসিসহ নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী হলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে এরই মধ্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর মান্দায় এলজিইডি'র কার্যসহকারীকে জিম্মি করে হানিট্রাপ, আটক, আপত্তিকর ভিডিও ধারণ, প্রতারণার অভিযোগে ব্ল্যাকমেইলিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৮ এম


নওগাঁর মান্দায় এলজিইডি

নওগাঁর মান্দায় এলজিইডি কার্যালয়ের কার্য সহকারী আলমগীর হোসেনকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, চাঁদা দাবি ও জোরপূর্বক চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগে ব্ল্যাকমেইলিং চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে ভুক্তভোগীর ১ লাখ ২০ হাজার টাকার একটি স্বাক্ষর করা চেক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ১)মান্দা উপজেলার কুসুম্বা মোড় এলাকার শ্রী কনক কুমার (৩০) (২) কুসুম্বা দক্ষিণপাড়া এলাকার মোঃ সাজ্জাদ হোসেন (২৮)( ৩) তানজিমা খাতুন (৪৪)

অনুসন্ধানে পাওয়া যায় উপজেলার বড়পই গ্রামের তানজিমা খাতুন (৪৪) নামের এক নারী দীর্ঘদিন ধরে মান্দা উপজেলা এলজিইডি অফিসের কার্য সহকারী মোঃ আলমগীর হোসেনকে দাপ্তরিক কাজের অসিলায় ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন। গত ৭ আগস্ট রাতে কল দিয়ে তিনি আলমগীরের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। কথামতো পরদিন ৮ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে আলমগীর কুসুম্বা মসজিদ এলাকায় যান। সেখানে পৌঁছানোর পর তানজিমার সহযোগী কনক কুমার, সাজ্জাদ হোসেন, আরো কয়েকজন দুষ্কৃতিকারি কৌশলে আলমগীরকে চা খাওয়ার কথা বলে একটি টিনশেড ঘরে নিয়ে যান।

সেখানে চা ও সিগারেটের সঙ্গে চেতনাযোগ বা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে কাবু করা হয়। পরে পাশের একটি মাটির ঘরে নিয়ে তানজিমা খাতুনকে দিয়ে আলমগীরকে জড়িয়ে ধরিয়ে জোরপূর্বক বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে চক্রটি। আসামিরা ভুক্তভোগীর মানিব্যাগ থেকে নগদ ৬ হাজার ৭০০ টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে ৫ হাজার ২০০ টাকা বের করে নেয়।

একপর্যায়ে মান-সম্মানের ভয়ে ভুক্তভোগী ১ লাখ ২০ হাজার টাকা দিতে রাজি হন এবং স্বজনের মাধ্যমে ব্যাংক চেকের বই আনান। আসামিরা চাপ সৃষ্টি করে ১ লাখ ২০ হাজার টাকার একটি চেক, একটি ফাঁকা চেক এবং ১০০ টাকা মূল্যমানের ৩টি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। রোববার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে আসামিরা অগ্রণী ব্যাংক পিএলসি সতীহাট শাখা থেকে ১ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করতে যায়।

ভুক্তভোগী আলমগীরের মাধ্যমে এই সংবাদ জেনে পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানা পুলিশ ব্যাংকে অভিযান চালিয়ে হাতেনাতে কনক কুমার ও সাজ্জাদ হোসেনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগী সুমন ও ইসরাফিল পালিয়ে যায়। পুলিশ ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ভুক্তভোগীর জমাকৃত চেকটি উদ্ধার ও জব্দ করেছে। পরবর্তী অপর এক অভিযানে ব্ল্যাকমেইল চকলেট অপার আসামি তানজিমা খাতুন কে গ্রেফতার করা হয়। ঘটনায় ভুক্তভোগী কার্য সহকারী মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। অন্যান্য আসামিদের গ্রেফতার করার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ নিয়ামতপুর মাদক বিরোধী অভিযানে ৮০(আশি) পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪১ এম


নওগাঁ নিয়ামতপুর মাদক বিরোধী অভিযানে ৮০(আশি) পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

ইং ০৯/০৮/২৬ খ্রিঃ তারিখ পুলিশ সুপার, নওগাঁ নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ১নং হাজীনগর ইউনিয়নের নন্দীগ্রাম এলাকায় রাত অনুমান ০৯.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ৮০ পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীদ্বয়ের নাম ১। মোঃ রশিদ সাগর(২৭), পিতা- মোঃ রাকিব, সাং- নন্দীগ্রাম, ২। মোঃ মাসুদ রানা(২৫), পিতা- মোঃ আজাহার, সাং- পতকৈল, উভয় থানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়।

ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা পরষ্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%