ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁ নিয়ামতপুর মাদক বিরোধী অভিযানে ৮০(আশি) পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার


নওগাঁ নিয়ামতপুর মাদক বিরোধী অভিযানে ৮০(আশি) পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার

ইং ০৯/০৮/২৬ খ্রিঃ তারিখ পুলিশ সুপার, নওগাঁ নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ১নং হাজীনগর ইউনিয়নের নন্দীগ্রাম এলাকায় রাত অনুমান ০৯.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ৮০ পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীদ্বয়ের নাম ১। মোঃ রশিদ সাগর(২৭), পিতা- মোঃ রাকিব, সাং- নন্দীগ্রাম, ২। মোঃ মাসুদ রানা(২৫), পিতা- মোঃ আজাহার, সাং- পতকৈল, উভয় থানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়।

ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা পরষ্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু রয়েছে।

আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর নুনিয়াপট্টি কলোনিতে ডিবির অভিযান। দুইজন অনলাইন জুয়ারু ও তিনজন মাদক সংশ্লিষ্ট গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৩ এম


নওগাঁর নুনিয়াপট্টি কলোনিতে ডিবির অভিযান। দুইজন অনলাইন জুয়ারু ও তিনজন মাদক সংশ্লিষ্ট গ্রেফতার

০৯-০৮-২০২৬ তারিখ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম রাতে নওগাঁ সদর থানাধীন সুইপার কলোনির মধ্যে অনলাইন জুয়া ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। রাত ০৯ ঘটিকায় অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম সুইপার কলোনির ভিতমূল গেট সংলগ্ন ফাকা জায়গায় পৌছালে দুইজন ব্যাক্তি পালানোর চেষ্টা করে।
তাদের আটক করে নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী ১। বাপ্পি হোসেন (৩০) পিতা নুরুল ইসলাম সাং হাট নওগাঁ পাটালীর মোড় ২। রাসেল সাম্ভির তপু (৩০) পিতা রাজ্জাক সাং দক্ষিন হাট নওগাঁ উভয় থানা জেলা নওগাঁ বলে জানায়। আসামিদের দেহ তল্লাশী করে আসামি বাপ্পির হেফাজত হতে ৭৫ হাজার টাকা ও একটা স্মার্ট ফোন জব্দ করা হয়। আসামী বাপ্পির মোবাইল ফোনে অনলাইন জুয়ার সাইট babu88.gold ও baji 999.in এর তথ্য পাওয়া যায়। প্রাথমিক যাচায় বাছায়ে দুইটা সাইটে গত এক সপ্তাহে ৪৪ হাজার ৮০০ টাকার জুয়ার লেন দেনের তথ্য পাওয়া যায়। অপর আসামি রাসেল সাম্ভির. তপুর স্মার্ট ফোনে অন লাইন জুয়ার সাইট babu88.gold ও baji999.in এর তথ্য পাওয়া যায়। আসামি রাসেল সাম্ভির তপু মোবাইলে ১৭ হাজার ৪০০ টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়।

একই অভিযানে সুইপার কলোনির ভিতর সনু বাশ ফোরের ঘরের ভিতর ১। সনু বাশফোর পিতা সিকুয়া বাশফোর ২। সম্রাট (২৯) পিতা খোকা সাং স্বীকারপুর থানা জেলা নওগাঁ ৩। মানিক (২৬) পিতা ধলু হোসেন সাং খাস নওগাঁ মৃধাপাড়া থানা জেলা নওগাঁ দের মাদক খাওয়ার সরঞ্জামাদি পূর্ণ মাদকাসক্ত অবস্থায় অবস্থায় পাওয়া যায়। এ সংক্রান্তে নওগাঁ সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে চলমান অভিযান অব্যাহত থাকবে, যাতে সেখানে কোন মাদকের আস্তানা হতে না পারে। নুনিয়া পট্টিতে মাদক প্রতিরোধে স্থানীয় সবাইকে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ০২ জনকে মাদকদ্রব্য ১৯পিচ টেপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৫ এম


নওগাঁর ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ০২ জনকে মাদকদ্রব্য ১৯পিচ টেপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে, ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ইং- ০৯/৮/২০২৬ তারিখ রাতে ০১.১৫ ঘটিকায় ধামইরহাট থানাধীন ৫নং আড়ানগর ইউনিয়নের অন্তর্গত বংশিবাটি গ্রামস্থ মো: ওবায়দুল এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।এ অভিযানের ফলস্বরূপ ১৯ পিচ টেপেন্টাডল সহ হাতেনাতে মাদক ব্যবসায়ি আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামীদের মধ্যে ১। মো; মানিক (২৩) এবং ২। মো: আঃ মান্নান (২৫) আছেন। উভয়ের পিতা মো: ওবায়দুল, মাতা মোছা: ফাহিমা বেগম। তারা দুজনই সাং- বংশিবাটি, থানা- ধামইরহাট, জেলা- নওগাঁ।

বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুপার দাম আরও বাড়ল, ভরিতে নতুন দর কত?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৮ এম


রুপার দাম আরও বাড়ল, ভরিতে নতুন দর কত?

দেশের বাজারে স্বর্ণের সঙ্গে সঙ্গতি রেখে রুপার দামও বৃদ্ধি করা হয়েছে। এবার ১৭৫ টাকা বাড়ানোর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হল ৫ হাজার ৭৪ টাকা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। নতুন নির্ধারিত দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৫ হাজার ৭৪ টাকা। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকার, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকার এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তাছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে।

এর আগে সর্বশেষ গত ৬ আগস্ট রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা ধরা হয়েছিল। যা সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬২ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে ৩২ দফা বাড়ানো হয়েছে এবং বাকি ৩০ দফায় দাম কমে গেছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে দাম বেড়েছিল ১০ বার এবং কমেছিল মাত্র ৩ বার।

এদিকে, ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৫০ দফা বাড়ানো হয়েছে, ৫০ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে দাম ৬৪ বার বাড়ানো হয়েছে, আর ২৯ বার কমানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও নেপালের ওয়ানডে অধিনায়ক হলেন লামিচানে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫০ এম


আবারও নেপালের ওয়ানডে অধিনায়ক হলেন লামিচানে

নেপালের ওয়ানডে ক্রিকেটে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে সন্দ্বীপ লামিচানে। এসিসি প্রিমিয়ার কাপ সামনে রেখে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে রোহিত পাউডেলের জায়গায় অধিনায়ক পদে নির্বাচিত হয়েছেন দেশের অতি পরিচিত তারকা লেগস্পিনার।

এটি লামিচানের জন্য নেপালের অধিনায়কত্ব পাওয়ার দ্বিতীয়বারের ঘটনা। ২০২২ সালে প্রথমবার দায়িত্ব পাওয়ার পর তিনি বেশিদিন নেতৃত্বে থাকতে পারেননি। তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণে দলের বাইরে রাখা হয়েছিল সিএএন কর্তৃক। পরে, ২০২৩ সালে কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্ট তাকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে। তবে, ২০২৪ সালে পাটান হাই কোর্ট ‘সাক্ষ্যপ্রমাণের অভাবে’ তাকে খালাস দেয়।

নেপালের ওয়ানডে ক্রিকেট বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু'তে তারা সর্বশেষ চারটি ম্যাচেই হেরেছে। ফলে আট দলের প্রতিযোগিতায় তারা সপ্তম স্থানে নেমে গেছে। এই পরিস্থিতিতে তারা অভিজ্ঞ লামিচানের হাতে নেতৃত্ব সঁপে দিয়েছে।

৭৭ ওয়ানডেতে ১৫৪ উইকেট সংগ্রহ করা লামিচানে ইতিমধ্যে ১৪ ম্যাচে নেপালকে নেতৃত্ব দিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তার রেকর্ড দারুণ—৭৮ ম্যাচে ১৪২ উইকেট শিকার করেছেন। তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএল, পিএসএল, বিবিএল, সিপিএল ও বিপিএলে খেলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%