ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

করেরহাটে নিজ অর্থায়নে সড়ক সংস্কার: সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন রেজাউল করিম হক সাব


করেরহাটে নিজ অর্থায়নে সড়ক সংস্কার: সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন রেজাউল করিম হক সাব

চট্টগ্রাম মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন তরুণ রাজনৈতিক কর্মী ও সমাজসেবক রেজাউল করিম হক সাহেব। তিনি এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে সুখে-দুঃখে দিনরাত সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কাজের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, করেরহাট ইউনিয়নের বিভিন্ন অবহেলিত এলাকার পাশাপাশি বিশেষ করে ৮ নং ওয়ার্ডের ভাঙাচোরা রাস্তাঘাটগুলো সম্প্রতি সম্পূর্ণ নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করেছেন রেজাউল করিম হক সাহেব। এর ফলে, দীর্ঘদিনের কাদা-পানি ও যাতায়াত ভোগান্তি থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার হাজারো সাধারণ মানুষ।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি-র সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে, রেজাউল করিম হক সাহেব ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছেন। এলাকাভিত্তিক বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সার্বক্ষণিক উপস্থিতি সর্বস্তরের মানুষের প্রশংসা অর্জন করেছে।

আরও পড়ুন: নীলফামারীতে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালিত: অতীতের সকল মানবতাবিরোধী হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচারের দাবি

স্থানীয় বাসিন্দা ও যুবসমাজের প্রতিনিধিরা জানান, "রেজাউল করিম হক সাহেব কেবল একজন রাজনৈতিক ব্যক্তিই নন, তিনি বিপদে-আপদে সাধারণ মানুষের মূল আশ্রয়স্থল। রাত-দিন যেকোনো সময় ডাকলেই তাঁকে সুখে-দুঃখে পাশে পাওয়া যায়।"

এ বিষয়ে রেজাউল করিম হক সাহেব বলেন, "এমপি মহোদয়ের দিকনির্দেশনায় এলাকার মানুষের সেবাই আমার প্রধান লক্ষ্য। করেরহাটের মানুষের ভালোবাসাই আমার পথচলার মূল অনুপ্রেরণা। আগামীতে করেরহাট ইউনিয়নকে একটি সমৃদ্ধ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে জনগণের প্রত্যক্ষ সেবা করার সুযোগ চাই।"

আসন্ন করেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে রেজাউল করিম হক সাহেবের নাম এখন এলাকাবাসীর মুখে মুখে। স্থানীয়দের প্রত্যাশা হচ্ছে—এমন তরুণ, জনবান্ধব ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব জনপ্রতিনিধি নির্বাচিত হলে করেরহাট ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে।

আরও পড়ুন: শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ৭ দিনের রিমান্ডে পাঠাল আদালত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের উদ্যোগে ‘বাংলা কিউআর: ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেলে মধুপুরের শাকিল'স কিচেন রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় স্থানীয় ব্যবসায়ীরা, ক্ষুদ্র উদ্যোক্তারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের মার্চেন্ট ডেভেলপমেন্ট টিমের ময়মনসিংহ জোনের জোনাল ম্যানেজার আদিব ইকবাল, টাঙ্গাইল এরিয়া ম্যানেজার কাজী মোহাম্মদ বায়জিদ, মধুপুর টেরিটরি এক্সিকিউটিভ চৌধুরী মো. শিহাবুজ্জামান এবং অপারেশন ম্যানেজার সাদ্দাম হুসাইন।

সভায় বক্তারা বলেন, বর্তমানে ডিজিটাল লেনদেন ব্যবসা পরিচালনার একটি অপরিহার্য অংশ। এটি কেবল সময় ও খরচ সাশ্রয় করে না, বরং লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা এবং গ্রাহকসেবার মানকে বৃদ্ধি করে। তারা ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনে বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমেই দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় বাংলা কিউআরের বহুমুখী সুবিধা, নিরাপদ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনার প্রয়োজনীয়তা এবং নগদবিহীন লেনদেনের সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং তাদের মতামত ও অভিজ্ঞতা গুরুত্বের সঙ্গে শোনা হয়।

বক্তারা আরও জানান, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল এবং আধুনিক করবে। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে প্রযুক্তিনির্ভর লেনদেনের সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের আয়োজকরা আশা প্রকাশ করেন, যদি বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বৃদ্ধি পায় তবে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নগদবিহীন লেনদেনের প্রতি আস্থা আরও বাড়বে এবং একটি স্মার্ট, নিরাপদ ও আধুনিক ব্যবসায়িক পরিবেশ গড়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ নভেম্বর থেকে ঢাবির ভর্তি আবেদন, ডিসেম্বরে পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


১ নভেম্বর থেকে ঢাবির ভর্তি আবেদন, ডিসেম্বরে পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন জানাতে চাইলে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন জমা দিতে হবে। আগামী ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর নতুন শিক্ষাবর্ষের প্রথম ক্লাস শুরু হবে ২৮ মার্চ।

রবিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সাধারণ ভর্তি কমিটির সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবারও পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়ের ইউনিটগুলো হলো আইবিএ ইউনিট, বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, চারুকলা ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিট।

নির্ধারিত সূচি অনুযায়ী, ভর্তি পরীক্ষার দিনগুলো হলো ৫ ডিসেম্বর আইবিএ ইউনিট, ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটগুলোর পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য ইউনিটগুলোর পরীক্ষা রাজধানী ঢাকা সহ দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা পদ্ধতিতে আগের কাঠামো বহাল রাখা হয়েছে। চারুকলা এবং আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের জন্য ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা এবং আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মোট ১২০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় মোট থাকবে ১০০ নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে ২০ নম্বর নির্ধারণ করা হবে।

ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীরা ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষা এবং ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটে আবেদনের জন্য পৃথক জিপিএ শর্তও নির্ধারণ করেছে।

এছাড়া, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য কারিকুলাম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রাধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারীতে পুলিশের সহায়তায় ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাইদুল ইসলাম

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


ভূরুঙ্গামারীতে পুলিশের সহায়তায় ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ছিট পাইকেরছড়া ইউনিয়নের একটি বিল থেকে পুলিশ একটি প্রায় ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার করেছে। পরে, সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে প্রকৃতিতে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

রোববার (২ আগস্ট) উপজেলার ছিট পাইকেরছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি বিলে মাছ ধরার সময় জেলেদের জালে অজগরটি আটকা পড়েছিল। খবর পাওয়ার পর ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনাস্থলে গিয়ে জাল থেকে অবরুদ্ধ সাপটি উদ্ধার করে ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসেন।

পরে ভূরুঙ্গামারী উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীর সহযোগিতায় অজগরটি কুড়িগ্রাম বন বিভাগের কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে পরে এটি রংপুর বিভাগীয় বন অফিসে পাঠিয়ে সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন মন্তব্য করেছেন, “কয়েকদিন আগে দুধকুমার নদে ভারত থেকে উজানের পানির ঢল নেমেছিল। ধারণা করা হচ্ছে, আসামের কোনো পার্বত্য এলাকা বা বনাঞ্চল থেকে ভেসে এসে বার্মिज অজগরটি ছিট পাইকেরছড়ার বিলে আটকা পড়েছে। এ ধরনের বন্য প্রাণী ধরা পড়লে অথবা আটকা পড়লে কাউকে যেন হত্যা না করে। দ্রুত বন বিভাগ বা দায়িত্বশীল কর্তৃপক্ষকে খবর দেওয়া উচিত। কারণ, প্রাণী ও পরিবেশ রক্ষা করা গেলে তবেই মানুষের জীবন-প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামলা হলে পুরো অঞ্চলকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


হামলা হলে পুরো অঞ্চলকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

মার্কিন হামলার সম্ভাবনা নিয়ে আবারও কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা বলেছেন, ইরানের ওপর যে কোনো হামলার জবাব কেবল হামলার উৎসেই সীমাবদ্ধ থাকবে না; পুরো অঞ্চলকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়া হবে। তিনি যুক্তরাষ্ট্রকে ‘বোকামি না করার’ পরামর্শও দিয়েছেন। একই সঙ্গে, ওয়াশিংটনের চাপ ও নৌ অবরোধ অব্যাহত থাকলে, হরমুজ প্রণালির পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। খবরটি আল জাজিরার আধারে প্রকাশিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজায়ি উল্লেখ করেছেন, শত্রুপক্ষের কোনো সম্ভাব্য হামলার জবাব শুধু পারস্য উপসাগর অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। ইরান সেখান থেকে হামলা চালানোর সব সামরিক ঘাঁটি এবং হামলার উৎসস্থলগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে।

এর আগে, ইরানের শীর্ষ নেতৃত্বও সতর্ক করে বলেছিল যে, দেশের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে, এমন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

রেজায়ির দাবির বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মনে করছে বাজার বন্ধ থাকার দুই দিনের মধ্যেই ইরানের ওপর ব্যাপক হামলা চালিয়ে দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব। তিনি মন্তব্য করেছেন, গত সপ্তাহে ওয়াশিংটন সফর করা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন ধারণা দিয়েছেন।

তিনি আরও বলেছেন, ‘ইরানে হামলা হলে পুরো অঞ্চল ও এর স্থাপনাগুলোকে আমরা প্রস্তর যুগে ফিরিয়ে দেব। এমন বোকামি না করাই আপনার জন্য ভালো হবে।’

অন্যদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে হুমকি ও নৌ অবরোধ অব্যাহত রাখে, তবে তেহরান হরমুজ প্রণালিতে আরোপিত অবরোধ আরও কঠোর করবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রণালি ও সমুদ্রপথও বন্ধ করে দেওয়া হতে পারে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও যুদ্ধংদেহী অবস্থান অব্যাহত থাকলে হরমুজ প্রণালির অবরোধ আরও জোরদার করা হবে এবং অন্যান্য সমুদ্রপথ বন্ধ করে দেওয়া হবে।

জোলঘাদর সতর্ক করে বলেন, এমন পরিস্থিতির মূল্য দিতে হবে বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং মার্কিন ভোটারদের।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই, তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর পর পাঁচ মাসেরও বেশি সময় ধরে প্রণালিটি বন্ধ রয়েছে। একসময় বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবাহিত হত। প্রণালিটি বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং জ্বালানির দামও বেড়েছে।

অন্যদিকে, গত মাসে ইরানের মিত্র ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে অবরোধের ঘোষণা দেয়। এর ফলে, হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে যে জাহাজগুলো লোহিত সাগর ব্যবহার করছিল, সেগুলোর চলাচলও নতুন করে বাধাগ্রস্ত হয়েছে। গত জুন মাসে সৌদি আরব লোহিত সাগর হয়ে প্রতিদিন প্রায় ৪১ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%